Anwar Hossan

Anwar Hossan আমার পেইজটিতে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। 👇
https://www.youtube.com/
ধন্যবাদ❤️

03/09/2026

দূর্নীতিবাজ ও ঘুসখোরদের কবলে সাধারণ মানুষ। দেশের গরীব ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর মুক্তি কবে হবে।

02/09/2026

হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন দুনিয়ায়, কবরে ও আখেরাতে আপনার সকল কঠিন গজব ও আজাব থেকে। রক্ষা করেন আপনার রাসূলের সকল উম্মতদের। আমি স্বীকার করছি ও সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ আপনি ছাড়া রক্ষা করার মতো ক্ষমতা এই দুনিয়ার ও আখেরাতে দ্বিতীয় আর কারো নাই।

27/08/2026

"সরি" খুব ছোট একটা শব্দ, যা খুব সহজেই বলা যায়। কিন্তু কারো সাথে কোনো অন্যায় বা অপরাধ করার পরে সেই অপরাধের ভুল স্বীকার করার জন্য শুধু সরি বললেই কি সব সমস্যা সমাধান হয়ে যায়।

23/08/2026
20/08/2026

🔷 মধ্যবিত্তরা কেন ধীরে ধীরে দরিদ্র হয়ে যাচ্ছে?

মধ্যবিত্ত মানুষ সাধারণত সম্মান নিয়ে বাঁচতে চায়। এই চাওয়াটা কোনো খারাপ বিষয় নয়। সমস্যা শুরু হয় তখন, যখন সম্মান ধরে রাখার জন্য নিজের অর্থনৈতিক ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়।

👉১️. পরিবর্তনকে ভয় পাওয়া:-

মধ্যবিত্তদের বড় একটি সমস্যা হলো- তারা পরিবর্তনকে ভয় পায়। নতুন কিছু শেখা, নতুন দক্ষতা অর্জন করা কিংবা Comfort Zone এর বাইরে বের হয়ে এসে নতুন কিছু করা এবং জীবনে চ্যালেঞ্জ নিয়ে নতুন কিছু করে নিজের জীবনের উন্নতি করা। জীবনে এই চ্যালেঞ্জ নিতে এবং নিজের জীবনের উন্নতি করতে অনেকেই অনিচ্ছুক, অনআগ্রহী, কারণ তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়। এর মূল কারণ হচ্ছে তাদের নিজের প্রতি নিজের আত্নবিশ্বাস নেই।

কিন্তু পৃথিবীতে প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তিত হচ্ছে। যে ব্যক্তি জীবনে নিজের বয়স ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে পারে না, সে জীবনে উন্নতির চাইতে ধীরে ধীরে অনেক বেশি পিছিয়ে পড়ে।

জীবনে উন্নতির জন্য ঝুঁকি নিতে হবে- তবে সেটা বেহিসাবি অন্ধ ঝুঁকি নয়, হিসাবকৃত ঝুঁকি।

👉২️. শুধু একটা আয়ের ওপর নির্ভরশীল থাকা:-

একটা চাকুরী আছে, মাস শেষে বেতন আসে, এই বেতনের টাকা দিয়ে হিসাব করে টেনেটুনে কোনোভাবে পরিবার চালিয়ে নিতে পারলেই হবে, এতেই অনেকে সন্তুষ্ট থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার ব্যয় বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে, প্রয়োজন বাড়ে, সেই তুলনায় আয় বাড়ে না।

আয়ের লিমিটেশন একই জায়গায় থাকলে বাস্তব জীবনে মানুষের ক্রয়ক্ষমতা কমে যেতে পারে।

তাই শুধু আয় করার চিন্তা নয়, আয় বাড়ানোর নতুন পথ খুঁজতে হবে।

👉 ৩️. সকলেই টাকা আয় করতে জানে, কিন্তু সেই টাকার সুষম বণ্টন ও পরিচালনা করতে সবাই জানে না।

অনেকেই মনে করে, “টাকা আয় করলেই হলো; খরচ করতে আবার শেখার কী আছে?”

বাস্তবতা হলো- টাকা আয় করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি টাকা কোথায়, কখন, কীভাবে এবং কেন খরচ করছি তা জানা আরও বেশি গুরুত্বপূর্ণ।

অপ্রয়োজনীয় খরচ, ঋণ এবং কিস্তির বোঝা একজন মানুষের আর্থিক স্বাধীনতাকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে।

তাই নিজেকে শিখতে হবে—
✅ বাজেট করা
✅ সঞ্চয় করা
✅ জরুরি তহবিল তৈরি করা
✅ বিনিয়োগ বোঝা
✅ ঝুঁকি বুঝে বিনিয়োগ করা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সেখান থেকে লাভ নিয়ে ঘরে ফেরা।
✅ মাসিক খরচ বাদে বিনিয়োগের লাভ পুনরায় কাজে লাগানো।

👉৪️. শুধু অন্যকে অনুসরণ করে ব্যবসা শুরু করা:-

অনেক মধ্যবিত্ত উদ্যোক্তা এমন ব্যবসায় প্রবেশ করেন, যেখানে আগে থেকেই অনেক প্রতিযোগি ও প্রচণ্ড প্রতিযোগিতা রয়েছে।

শুধু একটি ব্যবসা শুরু করলেই সফলতা আসে না।

প্রয়োজন-
সমস্যা খুঁজে বের করা → সমাধান তৈরি করা → আলাদা মূল্য তৈরি করা → বাজার বোঝা → দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করা।

ব্যবসায় Unique হওয়া ভালো, কিন্তু Unique হওয়ার পাশাপাশি গ্রাহকের বাস্তব প্রয়োজন পূরণ করাও জরুরী।

👉৫️. মানুষকে দেখানোর জন্য জীবনযাপন করা:-

“আমার টাকা নেই- এটা যেন কেউ বুঝতে না পারে!”

এই মানসিকতা অনেক মানুষকে আর্থিকভাবে পিছিয়ে দেয়।

দামী ফোন, দামী গাড়ি, দামী পোশাক, ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়া, ভ্রমন করা- সবকিছু যদি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে শুধু মানুষকে দেখানোর জন্য করা হয়, তাহলে তা ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করে না বরং বর্তমানের অর্থ নষ্ট করে।

মানুষকে দেখানোর জন্য ধনী হওয়ার চেয়ে, বাস্তবে আর্থিকভাবে শক্তিশালী হওয়া বেশি গুরুত্বপূর্ণ।

👉৬️. পরিবারের অসীম চাহিদা পূরণ করতে গিয়ে নিজের ভবিষ্যৎ ভুলে যাওয়া:-

পরিবারের দায়িত্ব পালন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিবারের প্রত্যেকটি চাহিদা পূরণ করাই দায়িত্ব নয়।

কখনো কখনো “না” বলতে হয়। তাই না বলতেও শিখুন।

কারণ আজ সব টাকা খরচ করে দিলে আগামী দিনের জন্য সঞ্চয়, বিনিয়োগ বা জরুরি তহবিল তৈরি করা সম্ভব হবে না।

নিজের ভবিষ্যৎকে নিরাপদ করাও পরিবারের প্রতি একটি দায়িত্ব।

তাহলে কী করতে হবে? 🚀

Comfort Zone থেকে বের হতে হবে।

নতুন কিছু শিখতে হবে।
দক্ষতা বাড়াতে হবে।
আয়ের নতুন সুযোগ খুঁজতে হবে।
অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে।
ঋণের ওপর নির্ভরতা কমাতে হবে।
সঞ্চয় করতে হবে।
বিনিয়োগ সম্পর্কে জানতে হবে।
এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত ঝুঁকি নিতে হবে।

মনে রাখতে হবে—

“শুধু বেশি আয় করলেই ধনী হওয়া যায় না; আয়কে সঠিকভাবে পরিচালনা করে সম্পদে রূপান্তর করতে পারলেই আর্থিক স্বাধীনতার পথে এগোনো যায়।”

তাই অন্যকে দেখানোর জন্য নয়—
নিজের ভবিষ্যৎকে শক্তিশালী করার জন্য কাজ করুন।

আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই আগামী দিনের জন্য বড় পরিবর্তনের ভিত্তি হতে পারে। 💰🚀

দারিদ্র্যের মানসিকতাকে না বলুন- জানুন, শিখুন, নিজেকে পরিবর্তন করুন, আধুনিক সময় উপযোগী পরিকল্পনা করুন এবং সামনের দিকে এগিয়ে যান, সফলতা আসবেই, ইনশাআল্লাহ।

02/08/2026

Life is painful

Address

Jhalokathi
Jhalokati District

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share