11/08/2025
আমার সাম্প্রতিক কিছু প্রতিবাদমূলক পোস্ট (আমার ব্যক্তিগত প্রোফাইলে) দেখে কিছু মানুষ মনে করছেন, এটি নাকি কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা বা কারও বদনাম করার জন্য চালানো কোনো প্রচারণা।
আমি স্পষ্টভাবে বলতে চাই,
আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছি না।
কোনো রাজনৈতিক দলের প্রভাবে বা প্ররোচনায় আমি এই পোস্টগুলো করিনি।
আমার উদ্দেশ্য একটাই,
একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি সমাজে মর্যাদাসম্পন্ন পদে আছেন এবং শত শত শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বিবেচিত, তার প্রকাশ্য নেতিবাচক ও কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদ করা।
একজন প্রধান শিক্ষক শুধু একজন কর্মকর্তা নন—তিনি শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় একটি প্রতীক। তার আচরণ ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। তাই, তার নেতিবাচক আচরণগুলোর সমালোচনা করা আমার নাগরিক দায়িত্ব—যাতে তিনি তার ভুলগুলো সংশোধন করে ইতিবাচক উদাহরণ স্থাপন করেন।
আমার সমালোচনা গঠনমূলক,
পূর্বের ভুল ও অপকর্ম যেন ভবিষ্যতে আর না ঘটে, সেটিই আমার মূল লক্ষ্য।
এতে কোনো ব্যক্তিগত ক্ষোভ বা প্রতিশোধের মনোভাব নেই।
আমি নিজেও ভুলে ঊর্ধ্বে নই। তাই কেউ যদি আমার ভুলগুলো নিয়ে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনা করেন—আমি তা সাদরে গ্রহণ করব।
সত্যিকারের পরিবর্তন আসে তখনই, যখন সমালোচনা হয় ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং সমাজ ও নৈতিকতার উন্নতির জন্য।