Omar Faruk IP

Omar Faruk IP মরণ থেকে পালাও যতই
মরণ তোমায় লইবে ঘিরি
যদিও সুদৃড় আকাশ পানে পালাও
সেথাই লাগিয়ে সিড়ি https://www.youtube.com/-w7m

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদায়স  রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।[১] প্রতি...
10/03/2026

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদায়স রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।
[১] প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

[২] প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

[৩] প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।
(মুসলিম, ২৬৭৪)

আল্লাহ পাক যেন সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন , আমিন।

এক দেশে এক চালাক জাদুকর ছিল। সে লোকজনের উদ্দেশ্যে ঘোষণা দিল: “আমি এমন সব জাদু দেখাব যা তোমরা আগে কখনোই দেখোনি!”সবাই ভিড় ...
23/02/2026

এক দেশে এক চালাক জাদুকর ছিল। সে লোকজনের উদ্দেশ্যে ঘোষণা দিল: “আমি এমন সব জাদু দেখাব যা তোমরা আগে কখনোই দেখোনি!”

সবাই ভিড় করল।
জাদুকর হঠাৎ একটা লাল কাপড় নাচাতে লাগল আর বলল, “দেখো! এই কাপড়টাই আসল জাদু!”

মানুষ সবাই চোখ বড় বড় করে কাপড়ের দিকেই তাকিয়ে রইল। কিন্তু কেউ খেয়াল করল না, এই ফাঁকে জাদুকরের পোষা বানর তাদের পকেট থেকে টাকা-পয়সা, সোনাদানা, এমনকি চশমাও চুরি করছে!

এক বুদ্ধিমান বৃদ্ধ চেঁচিয়ে বলল, “ওই কাপড় না দেখে বানরটার দিকে তাকাও।”

কিন্তু মানুষ বলল, “চুপ থাকো দাদু! জাদু মিস হয়ে যাবে।”

যাদু শেষে জাদুকর চলে গেল, বানরও। মানুষ তখন দেখল — সব পুরানো সমস্যা যেমন ছিল, তেমনই আছে, শুধু নতুন করে সবার পকেট খালি হয়ে গেছে।

বৃদ্ধ তখন বলল, “যে শুধু রঙিন কাপড় দেখে, সে বানরকে ভুলে যায়। আর যে বানরকে ভুলে যায়, তার সর্বনাশ হবেই।”

আজ দেশের মানুষও ঠিক এই গল্পের মানুষগুলোর মতো। নানারকম লাল কাপড় দেখানো হয় — নতুন বিতর্ক, চটকদার কথা, আবেগী শোরগোল। আমরা তাতে চোখ আটকে রাখি, আর সেই ফাঁকে পুরানো সমস্যা, ভাঙা ব্যবস্থা, চুরি হওয়া অধিকার চুপিসারে চোখের আড়ালে চলে যায়।

আর লাল কাপড় দেখে বোকা হবেন না। চোখ রাখুক আসল জায়গায়, প্রশ্ন করুন নির্ভয়ে, আর মূল সমস্যায় মনোযোগী হোন।।

23/02/2026

ইনকিলাব জিন্দাবাদ।

12/02/2026

আঙুলে, ভোটের কালি থাকলে কি নামাজ হবে?

এটাও হতে পারে।
04/02/2026

এটাও হতে পারে।

আপনার মতে কে বিজয়ী হবে?
01/02/2026

আপনার মতে কে বিজয়ী হবে?

কার জনপ্রিয়তা বেশি।
31/01/2026

কার জনপ্রিয়তা বেশি।

08/01/2026

BCS এর আগে কি করবেন।

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবর...
04/01/2026

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। (উল্লেখ্য, হযরত ঈসা (আ.)-এর অন্যতম প্রধান মুজেযা (অলৌকিক ক্ষমতা) ছিল, তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। )

হযরত ঈসা (আ.) তাকে জিজ্ঞেস করলেন, "দুনিয়াতে তোমার কাজ কী ছিল?"

লোকটি উত্তর দিল, "হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল।"

হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, "তবে তোমার কবরের অবস্থা কী? তোমার হিসাব-নিকাশ কেমন চলছে?"

লোকটি কাঁদতে কাঁদতে বলল,

"একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি (জ্বালানি কাঠ) মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি (খিলাল হিসেবে ব্যবহারের জন্য) ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম।

এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তা’আলা আমাকে বললেন, 'হে আমার বান্দা! তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?'

হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি! দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।"

আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কাছে ‘আমানত’ অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে।

সূত্র: আয যাহরুল ফাইহ (ইমাম ইবনুল জাওযি রহ.)

03/01/2026

ব্রেইন ভালো করার উপায়।

এটা কি AI দিয়ে করা?
28/12/2025

এটা কি AI দিয়ে করা?

Address

Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruk IP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share