Md Sazib Ahmed

Md Sazib Ahmed নিজেকে উন্নত করো

20/08/2026

একজন যোগ্য মার্জিত ও ত্যাগী মানুষকে বাংলাদেশ আজ রাষ্ট্রপতি হিসেবে পেলো।

Congratulations Gentleman Mr. Mirza Fakhrul Islam Alamgir. 🎉

20/08/2026

কে লিখেছেন জানি না। দারুণ অর্থবহ একটা লেখা।

পৃথিবীর রূপে, রসে, গন্ধে জন্মেছে যে কবি
মরুভূমিতে, আগ্নেয়গিরির অগ্নিগর্ভে সরস হাসে।

সে ফুল ফোটাই হৃদয়ে, মানসে, বিদর্ভ নগরে
অকস্মাৎ!

দুর্বাফুল, চাঁদফুলের গন্ধ তাহার সমর সুরে
মাটির গন্ধ তাহার কলমে- কণ্ঠে

কূপমন্ডূপ কি হায়
কভু কোকিলের দর্শন পায়?
মিথানল তো তার একমাত্র সুখাদ্য!

12/08/2026
09/08/2026

একটা বিষয় ভেবে দেখেন, আপনি ঠিক জানেন কোন কথাটা একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তারপরও ইচ্ছে করেই সেই কথাটা বলেই তাকে আঘাত করলেন।

আপনি সময় নিয়ে তার মন বুঝেছেন, তার দুর্বল জায়গাগুলো জেনেছেন, আর এখন সেই জায়গাগুলোতেই নীরবে আঘাত করতে শিখে গেছেন এবং আঘাত করছেন।

আপনি হাসতে হাসতে কথা বলে কাউকে কষ্ট দিয়ে তারপর বললেন, আমি তো শুধু মজা করছিলাম।

কিন্তু এটা শুধু মজা না। এটা ইচ্ছাকৃত।

একজন কোনোদিক থেকে দুর্বল হতেই পারে। তাকে সুন্দর ভাষায় বুঝিয়ে বলা যায়। আর না বুঝলে তাকে এড়িয়ে যাওয়া যায়। কিন্তু কারও দুর্বল জায়গাগুলো জেনেশুনে সেখানেই আঘাত করা আপনার কুৎসিত চরিত্র ও সংকীর্ণ মানসিকতা সম্পর্কেই জানিয়ে দেয়।

এমন করে হয়তো নিজেকে অনেক আত্মবিশ্বাসী বোঝাতে চান কিন্তু এভাবে বেঁচে থাকাটা খুব ছোট মানসিকতার পরিচয়। কারণ এতে বোঝা যায় অন্যকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কাছে দেওয়ার মতো তেমন কিছু নেই।

কাউকে ছোট করার জন্য আপনি এতটা চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ছোট মানসিকতাটাই সবার সামনে প্রকাশ করে দিলেন।

সজীব আহমেদ

08/08/2026

আপনি যখন কাউকে ভালোবাসা বন্ধ করে দেন, তখন একসময় বুঝতে পারেন সে মানুষটা আসলে এতটা অসাধারণ ছিল না।

আপনার ভালোবাসাই তাকে অসাধারণ করে তুলেছিলো। আপনার ভালোবাসা তার সাধারণ গুণগুলোকে অসাধারণ মনে করিয়েছিলো। আপনার অনুভূতি তার ছোট ছোট যত্নকে বড় করে দেখেছিলো, তার ভুলগুলোকে ক্ষমা করেছিলো, আর তার কঠিন রুপ আড়াল করে রেখেছিলো।

ভালোবাসা আমাদেরকে বদলে দেয় না, বদলে দেয় আমাদের দেখার দৃষ্টিকে। তাই ভালোবাসা যখন ধীরে ধীরে কমে যায়, তখন সেই মানুষটাকেও আমরা বাস্তব রূপেই দেখতে শুরু করি। তখন বুঝি, যাকে এতদিন অসাধারণ ভেবেছিলাম, সে হয়তো ছিলো একেবারেই সাধারণ নগন্য একজন মানুষ।

আসলে সে বিশেষ ছিল না। বিশেষ ছিল আপনার ভালোবাসা।

সজীব আহম্মেদ

মার্জিত গল্প ও অভিনয় নির্ভর, বোধ জাগ্রত করা ও বাস্তব জীবনের শিক্ষা দেয় এমন সিনেমা আমি সবসময় পছন্দ করি। তেমনই একটা সিনেমা...
04/08/2026

মার্জিত গল্প ও অভিনয় নির্ভর, বোধ জাগ্রত করা ও বাস্তব জীবনের শিক্ষা দেয় এমন সিনেমা আমি সবসময় পছন্দ করি। তেমনই একটা সিনেমা জতুগৃহ। প্রথম দেখেছিলাম ২০২২ সালের দিকে। এরপর আরও ৮/৯ বার দেখা হয়েছে।
এই সিনেমায় তিনটি পরিবারের জীবন তুলে ধরা হয়েছে। এখানে আমাদের আশেপাশের মানুষের জীবনই পর্দায় ফুটে উঠেছে। তাদের সুখ দুঃখ, ভালোবাসা, না পাওয়া আর অভাবের বিরুদ্ধে প্রতিদিনের লড়াই আমাদের দেখিয়ে দেয় সুখ অর্থের উপর অনেকটা নির্ভর করলেও মানসিকতা ও বোঝাপড়ার গুরুত্বটাই বেশি। সুখ লুকিয়ে থাকে সংসারের ছোট ছোট বোঝাপড়া, একজন আরেকজনকে বোঝার আন্তরিক চেষ্টায় আর অভাবের মধ্যেও একসাথে হেসে ওঠার সময় ।

সবচেয়ে বেশি ভালো লেগেছে মধ্যবিত্ত পরিবারের গল্পটা। সীমিত সামর্থ্য, অনেক দায়িত্বের মাঝেও তাদের মধ্যে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা আর আত্মমর্যাদা তাদেরকে মানসিকভাবে সুখী জীবন যাপনে সাহায্য করে। তাদেরকে অনুপ্রাণিত করেছে রবীন্দ্রনাথের "আমার যে সব দিতেই হবে, সে তো আমি জানি" এই গানটা। তারা এটা মেনে নিয়েছে যে মধ্যবিত্তদের শুধু দিয়েই যেতে হয়।
অনিল চট্টোপাধ্যায় ও কাজল গুপ্ত এমন নিখুঁত ও স্বাভাবিক অভিনয় করেছেন যে, কোথাও মনে হয়নি তাঁরা অভিনয় করছেন।

আর উত্তম কুমার। আমার প্রিয় অভিনেতা। তার সিনেমা আমি ক্লাস হিসেবে দেখি। তাঁর সংযত অভিনয়, পরিমিত ভাষা আর মার্জিত ব্যক্তিত্ব এই সিনেমাকে আরও সুন্দর করে তুলেছে।

জতুগৃহ সিনেমা শিক্ষা দেয় যে সংসার টিকে থাকার পেছনে শুধু ভালোবাসা না। বোঝাপড়া, সম্মান, ধৈর্য আর মানিয়ে নেওয়াও গুরুত্বপূর্ণ।

সজীব আহম্মেদ

04/08/2026

When you finally understand that not everything needs to be shared, explained, or announced. Some of the happiest moments are the ones you quietly protect, and sometimes peace comes from keeping your life private. That’s when you finally understand happiness loves silence, and silence is golden.

04/08/2026

Choose peace, even when the world chooses noise. A calm heart will always fly higher than a restless mind.

Address

Jhenida
7330

Alerts

Be the first to know and let us send you an email when Md Sazib Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sazib Ahmed:

Shortcuts

Share