27/08/2026
#ঝিনাইদহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক ম্যাজিস্ট্রেটকে ভিডিও বার্তায় ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মগের মুল্লুক হোটেলের মালিক রোকনের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
#ভাইরাল হওয়া ভিডিওতে রোকনকে ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযানে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায় ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেওয়া বা হুমকি দেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও পরবর্তী আইনগত পদক্ষেপ জানা গেলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।