BMtv

BMtv সত্য সন্ধানে অবিচল।
(আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা গুলো আমাদের জানান)

04/10/2026

সার সংকট ও দাম মিলাইতে গিয়ে, অনেকের চাষ বন্ধ হওয়ার পথে!

রাস্তার উপর বালির খামার! যান চলা চলে বিঘ্ন।চড়িয়ার বিল বাজার
03/10/2026

রাস্তার উপর বালির খামার!
যান চলা চলে বিঘ্ন।
চড়িয়ার বিল বাজার

03/10/2026

হঠাৎ করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপছে পড়া ভিড়।

03/10/2026

পা ভাঙ্গা অপারেশনের পর রোগীর মৃত্যু!
এটা কি স্বাভাবিক মনে করেন?

মহেশপুরে রাতের আধারে অন্যের জমির ড্রাগণ ছিড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের
03/10/2026

মহেশপুরে রাতের আধারে অন্যের জমির ড্রাগণ ছিড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

02/10/2026

পারিবারিক বিরোধে হরিনাকুন্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের স্বেচ্ছাসেবক দল সভাপতিকে কুপিয়ে জখম। একজন গ্রেপ্তার।

02/10/2026

ভারতে বসে ঝিনাইদহে শেখ হাসিনার গোপন জুম বৈঠক
গোয়েন্দা ব্যর্থতায় তোলপাড়

প্রহর তখন বিকেল তিনটা। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের রাজনৈতিক অঙ্গন তখন একেবারেই শান্ত। ঠিক সেই মুহূর্তেই অদৃশ্য কোনো ইথারে যুক্ত হয়ে ভারতের মাটি থেকে ভার্চ্যুয়াল জুম বৈঠকে বসে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের একাধিক শীর্ষ গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি—সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে সম্পন্ন হলো এই গোপন সংযোগ?
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগ মুহূর্ত পর্যন্ত চলা এই গোপন বৈঠকে কালীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের তৃণমূল থেকে শুরু করে প্রভাবশালী নেতারা একে একে যুক্ত হন। দীর্ঘদিন ধরে শূন্য থাকা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে আইয়ূব হোসেনের নাম যখন ঘোষণা করা হয়, তখন পর্দার আড়ালের অনেক হিসাব-নিকাশই স্পষ্ট হয়ে ওঠে।
কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায়। রাষ্ট্রের এত বড় নজরদারি ব্যবস্থা ভেদ করে কীভাবে এমন একটি হাই-প্রোফাইল বৈঠক সম্পন্ন হলো? স্থানীয় বা জেলা গোয়েন্দা দপ্তরের ফাইল ক্যাবিনেটে যার বিন্দুমাত্র পূর্বাভাস ছিল না। কে বা কারা পর্দার অন্তরালে থেকে এই ডিজিটাল নেটওয়ার্কের ব্যবস্থা করে দিল—তা নিয়ে এখন ধোঁয়াশা কাটছে না। প্রশাসনের ভেতরে-বাইরে শুরু হয়েছে গভীর গুঞ্জন।
বৈঠকে অংশ নেওয়া এক নেতার ভাষ্যমতে, সরকারবিরোধী নানা কৌশল ও তৃণমূলকে চাঙ্গা করার গোপন বার্তা দেওয়া হয়েছে। কিন্তু আড়ালে চলা এই যোগাযোগের নেপথ্য কুশীলবরা কারা এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী—তার কিছুই টের পায়নি দায়িত্বশীলরা।
সন্ধ্যা ঘনিয়ে আসার পর যখন হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্থানীয় নেতার ফেসবুক ওয়ালে এই গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়ে, তখনই টনক নড়ে চারপাশের। মুহূর্তের মধ্যে জেলাজুড়ে শুরু হয় তোলপাড়। অন্ধকারে থাকা গোয়েন্দারা এখন কেবল হিসাব মেলাতে ব্যস্ত—চোখের সামনে দিয়ে কীভাবে ঘটে গেল এই অদৃশ্য চাল?

সংবাদের মাঠে অকুতোভয় আসিফ কাজলের আজ ৫৩ তম জন্মদিনবিশেষ প্রতিবেদক:অন্যায়ের বিরুদ্ধে যাঁর শানিত কলম কখনো থামেনি, চরমপন্থার...
01/10/2026

সংবাদের মাঠে অকুতোভয় আসিফ কাজলের আজ ৫৩ তম জন্মদিন
বিশেষ প্রতিবেদক:

অন্যায়ের বিরুদ্ধে যাঁর শানিত কলম কখনো থামেনি, চরমপন্থার রক্তচক্ষু কিংবা মৃত্যুর পরোয়ানাও যাকে একচুল পিছু হঠাতে পারেনি—দক্ষিণাঞ্চলের সেই চারণ সাংবাদিক, ঝিনাইদহ অঞ্চলে ভিডিও জার্নালিজমের অন্যতম প্রথাপ্রদর্শক আসিফ কাজল পা দিলেন জীবনের ৫৩তম বছরে। ঝিনাইদহের ক্ষুরধার এই অনুসন্ধানী সাংবাদিকের ৫৩তম জন্মবার্ষিকী আজ।

১৯৭৩ সালের এই দিনে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন আসিফ কাজল। নব্বইয়ের দশকে কলেজ জীবনের উত্তাল দিনগুলোতে যখন অনেকেই ক্যারিয়ারের নিরাপদ বাতিঘর খুঁজছিলেন, তখন তিনি বেছে নিয়েছিলেন সত্য অনুসন্ধানের কণ্টকাকীর্ণ পথ। তৎকালীন জেলার একমাত্র সংবাদপত্র ‘দৈনিক ঝিনাইদহ’-এর পাতায় তাঁর সাংবাদিকতার হাতেখড়ি। পরবর্তী সময়ে ‘ঝিনেদার বাণী’র বার্তা সম্পাদক হিসেবে মেধার অনন্য স্বাক্ষর রেখে গ্র্যাজুয়েশনের পর পুরোদমে ঝাঁপিয়ে পড়েন এই পেশায়।

নব্বই ও দুই হাজার দশকের প্রারম্ভে চরমপন্থী অধ্যুষিত ঝিনাইদহের মাটি যখন রক্তাক্ত, তখন জীবনের চরম ঝুঁকি নিয়ে অপরাধ ও দুর্নীতির রোমহর্ষক চিত্র তুলে এনেছেন তিনি। ‘দাদা তপন’-এর জনযুদ্ধ, ‘হানিফ বাহিনী’র পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি কিংবা মীর ইলিয়াসের ‘গণমুক্তি ফৌজ’—সব কটি কুখ্যাত চরমপন্থী দলই তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে জারি করে তথাকথিত ‘মৃত্যুদণ্ড’। কিন্তু লাল ফিতার হুমকি বা বন্দুকের নলকে তুচ্ছজ্ঞান করে প্রশাসন ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে সাহসী সংবাদ পরিবেশন করেছেন, তা মফস্বল সাংবাদিকতার ইতিহাসে এক অনন্য অধ্যায়।

তিনি কেবল কলম সৈনিকই নন, ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক দূরদর্শী সংবাদকর্মী। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি হিসেবে ঝিনাইদহে প্রথম ভিডিও সাংবাদিকতার নবদিগন্ত উন্মোচন ঘটে তাঁর হাত ধরেই। তাঁর হাত ধরে ও দিকনির্দেশনায় তৈরি হয়েছে একঝাঁক ক্ষুরধার তরুণ সাংবাদিক, যারা আজ জাতীয় গণমাধ্যমে দাপটের সঙ্গে কাজ করছেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বিটিভি, পিআইডি ও ইউনিসেফসহ দেশি-বিদেশি প্রথম সারির প্রতিষ্ঠান থেকে ৪৯টি বিশেষ পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে গড়ে তুলেছেন এক ক্ষুরধার ও আধুনিক সাংবাদিক হিসেবে।

মাঠপর্যায়ে অনুসন্ধানী কাজের অসামান্য স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ তাঁকে “দেশসেরা” মাঠ সাংবাদিকের অনন্য সম্

হঠাৎ করেই শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রুগির প্রচন্ড চাপ। হিমসিম খাচ্ছে হাসপাতাল প্রশাসন। রুগি ও রুগির স্...
01/10/2026

হঠাৎ করেই শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রুগির প্রচন্ড চাপ। হিমসিম খাচ্ছে হাসপাতাল প্রশাসন। রুগি ও রুগির স্বজনরাও আছে চরম বিপাকে।

01/10/2026

ব্রেকিং!!
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
#ভাঙচুর সম্পৃক্ততার অভিযোগ

Address

Shailkupa
Jhenida
7320

Website

Alerts

Be the first to know and let us send you an email when BMtv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share