Jtv Bangla

Jtv Bangla "সত্য প্রকাশে নির্ভিক পথচলা"

কুষ্টিয়ায় মাদক উদ্ধারে গিয়ে মিলল ককটেল বো‘মা! কুষ্টিয়ার মিরপুর কাকিলাদহ ক্যাম্পের আইসি ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স মা"দক উদ...
09/08/2026

কুষ্টিয়ায় মাদক উদ্ধারে গিয়ে মিলল ককটেল বো‘মা!
কুষ্টিয়ার মিরপুর কাকিলাদহ ক্যাম্পের আইসি ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স মা"দক উদ্ধার করতে গিয়ে আওয়ামী লীগ নেতার বাড়ির খাটের নিচে থেকে ককটেল বো‘মা উদ্ধার করেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

09/08/2026

কোটচাঁদপুর ব্লাডব্যাংকে উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Jtv Bangla

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী হয়ে কর্নেল অলি...
09/08/2026

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী হয়ে কর্নেল অলি...

২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে।  ৮ই আগস্ট শনিবার, কবিগুরু রবী...
09/08/2026

২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে।

৮ই আগস্ট শনিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, এই উপলক্ষে কবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে কলকাতা সহ শান্তিনিকেতনে পালিত হচ্ছে গানের মধ্য দিয়ে কবিগুরু প্রয়াণ দিবস।

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, এছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরু কে শ্রদ্ধা জানাতে জান মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক বিজয় ওঝা, বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ।

একইভাবে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস প্রথা মেনে বইতালিক উপাসনার মাধ্যমে পালিত হয়। ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ প্রয়াত হয়েছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই দিনটি কে স্মরণ করে ভোরবেলা গৌড় প্রাঙ্গণে বৈতালিক বিশেষ উপাসনা এবং কবি গুরুকে শ্রদ্ধা নিবোদনের মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান।

বাইশে শ্রাবণ উপলক্ষে বিশ্বভারতীতে আয়োজিত বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বিশ্বভারতীর শিক্ষক ,কর্মী, পড়ুয়া এবং আশ্রমিকরা। সংগীত পরিবেশন ও বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।

এরপর উপাসনা গৃহ থেকে আগুনের পরশমণি গান গেয়ে শোভাযাত্রা করে উদয়ন গৃহে পৌঁছান উপস্থিতরা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়,, কবিগুরুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়, তার গান ,কবিতা ও দর্শনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের ভাবনাকে পৌঁছে দেয়ারও বার্তা দেন।

শান্তিনিকেতনে ঐতিহ্য প্রথা মেনে দিনভর কবিগুরুকে স্মরণ করে নানা সংস্কৃতিক ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কবিগুরুর প্রয়াণের এত বছর পরেও তার সিতির মধ্য দিয়ে আজও যে তিনি মানুষের হৃদয়ে অমর, বাইশে শ্রাবণের আয়োজনে যেন সেই কোথায় মনে করিয়ে দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী কবিগুরুর বিভিন্ন দিক তুলে ধরেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবার হৃদয়ে বিস্তার করে রয়েছেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

09/08/2026

ঝিনাইদহে পাট-পেঁয়াজের পাইকারি হাট এবং আড়ত পরিদর্শন শেষে আইনমন্ত্রী এ হুঁশিয়ারি দেন...

09/08/2026

মধু চাষ করে লাভবান হচ্ছে মৌচাষীরা।।

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি স্টাফ রিপোর্টার:“রক্তদানের পাশাপাশি সবুজায়নেও এগিয়ে আসুন”—এই প্রত্য...
08/08/2026

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
“রক্তদানের পাশাপাশি সবুজায়নেও এগিয়ে আসুন”—এই প্রত্যয়ে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ডেপুটি রেঞ্জার প্রনাব কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মো. মশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. শফিউর রহমান স্বপন, সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ এবং অর্থ সম্পাদক মেহেদী হাসান-সহ কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, রক্তদান যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও পরিবেশকে সুরক্ষিত রাখে। তাই মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সবাই ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শৈলকুপায় ইয়াবাসহ তিনজন আ-ট-ক।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায়, এস আই তরিকুল ইসলাম উপজেলার...
08/08/2026

শৈলকুপায় ইয়াবাসহ তিনজন আ-ট-ক।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায়, এস আই তরিকুল ইসলাম উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ুলিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে
১/ মোঃ জান্নাত শেখ (২৪) পিতাঃ মৃত-আকাম আলী শেখ,
২/ মোঃ রাশেদ খুনকার(২৫) পিতাঃ মোঃ মনোহর খন্দকার ,
৩/ মোঃ মিথুন (২৯) পিতাঃ আলী আল্লেক জোয়াদার, সর্ব সাং সানদিয়া, থানাঃ কুমারখালী এদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবাসহ আটক করে।

ঝিনাইদহের কোটচাঁদপুরের বারোমাসি ব্রিজ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘ*র্ষ, ট্রাক চালক মিজানুর রহমান আহ*ত।
08/08/2026

ঝিনাইদহের কোটচাঁদপুরের বারোমাসি ব্রিজ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘ*র্ষ, ট্রাক চালক মিজানুর রহমান আহ*ত।

08/08/2026

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Jtv Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jtv Bangla:

Shortcuts

Share