05/11/2025
আমদই ইউনিয়নে কোরআন তালিমে বিএনপি নেতার বাধা, গ্রামে উত্তেজনা
জয়পুরহাট:
জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাংতা গ্রামে দীর্ঘদিন ধরে প্রতি বুধবার নিয়মিতভাবে কোরআন তালিম অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয় ধর্মপ্রাণ নারীরা নিয়মিতভাবে এ তালিমে অংশগ্রহণ করে আসছিলেন।
আজ বুধবার (০৫ নভেম্বর ২০২৫) নির্ধারিত সময় অনুযায়ী কোরআন তালিম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, স্থানীয় বিএনপি নেতা ও ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক তালিমে বাধা প্রদান করেন। অভিযোগ রয়েছে, তিনি তালিমে আগত মেহমানদের উদ্দেশ্যে বলেন— “তোমাদের তালিমে রাজনৈতিক কথা হয়, তাই এখানে কোন তালিম হতে দেওয়া হবে না।”
এ ঘটনায় এলাকাবাসী, বিশেষ করে নারীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বিএনপি প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই তাদের সমর্থকরা জয়পুরহাট-১ আসনের বিভিন্ন এলাকায় উগ্র আচরণ ও কর্তৃত্ববাদী মনোভাব প্রদর্শন করছে। এ ঘটনার মধ্য দিয়ে আবারও সেই ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।