GMH tv

GMH tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GMH tv, Digital creator, Bandighi, Kalai, Joypurhat, Joypur.

14/03/2026

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে।

09/03/2026

মাহে রমজান শেষ প্রান্তে,তাই আসুন এর যথাযথ মূল্যায়ন করি।
গুনাহ মাফের কার্যকর উপায়সমূহ:
আন্তরিক তওবা: “আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল-লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হায়্যুল-কাইয়ুম ওয়াতুবু ইলাইহ” পাঠ করা ।
ইফতারের পূর্ব মুহূর্ত: এই সময় দোয়া কবুল হয়, তাই কান্নাকাটি করে ক্ষমা চাওয়া ।
শেষ রাত (সেহেরির সময়): আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে নেমে এসে ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন।
কদরের রাত: এই রাতে “আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী” দোয়াটি বেশি পড়া ।
তারাবিহ ও কুরআন: নিয়মিত তারাবিহ নামাজ পড়া এবং অর্থসহ কুরআন তেলাওয়াত করা ।
সৎ কাজ ও সদকা: রোজাদারকে ইফতার করানো এবং বেশি বেশি দান-সদকা করা।
বান্দার হক আদায়: কারো হক বা পাওনা নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিয়ে ক্ষমা নেওয়া ।
এই পবিত্র মাসে মহান আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার অসীম সুযোগ রেখেছেন, তাই প্রতিটি মুহূর্ত ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে কাটানো উচিত ।

01/02/2026
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বি...
17/11/2025

বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হয়

গতকাল রোববারে ১২০ গ্রাম ওজনের বনরুটি এবং সিদ্ধ ডিম, সোমবারে বনরুটি এবং ২০০ গ্রাম ইউএইচটি দুধ, মঙ্গলবারে ৭৫ গ্রাম ওজনের ফর্টিফাইড বিস্কুট এবং কলা বা স্থানীয় মৌসুমী ফল, বুধবার এবং বৃহস্পতিবারে বনরুটি এবং সিদ্ধ ডিম প্রদান করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য অর্ন্তভুক্তিমূলক, সমতাভিত্তিক ও গুণগত শিক্ষা অর্জনে সহায়তা এবং পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়ন সাধন করা। এর ফলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার শতকরা ৮০ ভাগের বেশি হবে এবং ঝরে পড়া কমবে। পাশাপাশি প্রত্যেক বছর শতকরা ১০ ভাগের বেশি হিসেবে বিদ্যালয়ে প্রকৃত ভর্তির হার বৃদ্ধি পাবে, বিদ্যালয়ে শিশুদের ধরে রাখার হার অন্তত ৯৯ শতাংশে উন্নীত হবে, বিদ্যালয়ে শিশুদের পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের হার ৯০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষুধা নিবারণ হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এই কর্মসূচি সম্প্রসারণ করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত১৩ নভেম্বর ২০২৫, নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোক...
14/11/2025

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত
১৩ নভেম্বর ২০২৫,
নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকানের ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ নভেম্বর) অনুমান রাত সাড়ে ৮টার দিকে আত্রাই রেলওয়ে প্লাটফরম সংলগ্ন মার্কেটে।

জানা যায়, রাতে বোতলজাতকৃত পেট্রোল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা মো. মোস্তফা তার দোকান বন্ধ করে বাড়ি যান। পরে ওই দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।পার্শ্ববর্তী আরও দু’টি দোকানে আগুন লেগে যায়। এদিকে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে উঠতে থাকলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের দু’টি এবং রাণীনগর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দেড়ঘন্টা যৌথভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় স্থানীয় যুবক রিংকু খান, আরিফ শেখ, জাকারিয়া হোসেন জয়, শান্ত হোসেন, জনি শেখ শাহাবুর হোসেনসহ বেশ কিছু যুবকরাও স্বেচ্ছায় আগুন নেভানোর কাজে অংশ নেন।
আত্রাই ফায়ার সার্ভিস সূত্র জানায়, অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। দোকানঘরে পেট্রোল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে মোস্তাফার দোকান ছাড়াও গোলামের ভাঙারীর দোকান ও মামুনের কাঁচা মালের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকের অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আল সিদ্দিক, সেনা অফিসার লে. তানভীর, নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান প্রমুখ।

ফেনীতে মাত্র ১০ দিন আগে মারা যান প্রিয় স্ত্রী" রেখে যান দু"টি ফুটফুটে সন্তান।।স্ত্রীর মৃ/ত্যু/টা সহ্য করতে পারেননি স্বাম...
04/11/2025

ফেনীতে মাত্র ১০ দিন আগে মারা যান প্রিয় স্ত্রী" রেখে যান দু"টি ফুটফুটে সন্তান।।স্ত্রীর মৃ/ত্যু/টা সহ্য করতে পারেননি স্বামীও আজ তিনি নিজেও চলে গেলেন না ফেরার দেশে।।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।

দুই সন্তানের চোখে এখন শুধু শূন্যতা।।মা নেই" বাবা নেই শুধু ফাঁকা ঘর আর নিঃশ/ব্দ কান্না।।
জীবনের নি/র্মম বাস্তবতা এতটাই ভয়া/বহ"
যে ভালোবাসার মানুষ হারানোর কষ্টেই হয়তো ভেঙে পড়ল এক পিতা"এক স্বামী।।

ভালোবাসা এত গভীরও হতে পারে" যে মৃ/ত্যু থেকেও আলাদা থাকতে পারে না।।দোয়া করি" আল্লাহ তাঁদের দুজনকেই জান্নাতের স/র্বোচ্চ স্থানে স্থান দিন।। এবং নিঃস্ব" অনাথ দুই সন্তানকে রাখুন নিরাপদ ও সুরক্ষা রাখে🤲

মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীনা ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্নালিল্ল...
28/10/2025

মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ত্বকীর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই মারা যান তিনি।

হাফেজ ত্বকীর (২৫) বাড়ি কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে। বিশ্বের একাধিক দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম হন ত্বকী। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন মেধাবী এই হাফেজ। তার মৃত্যুতে দেশের ইলমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি :২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ২ হাজার ফিলিস্তিনি বন্দিগাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ই...
09/10/2025

গাজায় যুদ্ধবিরতি চুক্তি :২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ২ হাজার ফিলিস্তিনি বন্দি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে গুরুত্বপূর্ণ বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাসের এক শীর্ষ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইসরায়েলের ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস।

বিনিময়ে এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে তেল আবিব। যার মধ্যে প্রায় ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি এক হাজার ৭০০ জন যুদ্ধ শুরুর পর গ্রেপ্তার হওয়া বন্দি।
স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সূত্র জানায়, এই বিনিময় কার্যক্রম চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে শুরু হবে। ফিলিস্তিনি দলগুলোর সঙ্গেও এ বিষয়ে ঐকমত্য হয়েছে বলে তারা নিশ্চিত করেছে।

Address

Bandighi, Kalai, Joypurhat
Joypur
5930

Website

Alerts

Be the first to know and let us send you an email when GMH tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share