18/02/2026
একটি অবহেলিত সুন্নাহ: চাঁদ দেখার চেষ্টা করা।
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন ,
"তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।"(বুখারি, হাদিস : ১৯০৯; মুসলিম, হাদিস : ১০৮১)।
রাসূলুল্লাহ (সাঃ)নিজে চাঁদ দেখার চেষ্টা করতেন ও চাঁদ দেখে আনন্দিত হতেন। অতঃপর নিম্নোক্ত দোআ পাঠ করতেন,
اَللَّهُّمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ رَبِّيْ و رَبُّكَ اللّٰه
উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ।
অর্থ : হে আল্লাহ! এ চাঁদকে ঈমান ও নিরাপত্তা, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আমার ও তোমার প্রভু আল্লাহ। (তিরমিজি, হাদিস : ৩৫২৬)
সুতরাং আসুন আমরা সবাই এই অবহেলিত ও বিলুপ্ত প্রায় সুন্নাহের উপর আমল করার চেষ্টা করি এবং অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করি।
মাওলানা মুহাম্মদ তানিম হোসেন