Singer Suruj

Singer Suruj Bangla song, islamic song,kobita abriti,funny video,short film

আল্লাহর কাছে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই।  স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরকে সম...
21/06/2025

আল্লাহর কাছে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই। স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরকে সমর্থন করে মর্যাদার সাথে জীবনযাপন করছে।💝

এই ছবিটি দুটি অসাধারণ অনুপ্রেরণা দেয়। প্রথমত, জীবনে যতই সমস্যা আসুক না কেন, অজুহাত নয়, সমাধান খুঁজো। আর দ্বিতীয়ত, প্রয়োজনের সময়ও কখনো তোমার জীবনসঙ্গীকে ত্যাগ করো না। 💔

যেখানে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও মানুষ বিবাহ বিচ্ছেদ করছে, সেখানে এই দম্পতি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং নিষ্ঠা যেকোনো পরিস্থিতিতেই টিকে থাকে। 🥰

এই অনুপ্রেরণামূলক দম্পতি আমাদের সকলের জন্য একটি জলজ্যান্ত উদাহরণ।❤️
সংগৃহীত।

゚viralシ

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহতালা প্রতি যিনি প্রতিদনের ন্যায় আবারো সকালে জাগ্রত করেছেন।  শুভ সকাল...❤️❤️❤️
21/06/2025

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহতালা প্রতি যিনি প্রতিদনের ন্যায় আবারো সকালে জাগ্রত করেছেন। শুভ সকাল...❤️❤️❤️

আসসালামু আলাইকুম, শুভ সকাল ❤️❤️❤️জুম্মা মোবারক,,, আল্লাহতালা সকলের জীবনের গুনাহ গুলো মাফ করুন, আজকের এই দিনের অসিলায়। আম...
20/06/2025

আসসালামু আলাইকুম, শুভ সকাল ❤️❤️❤️
জুম্মা মোবারক,,, আল্লাহতালা সকলের জীবনের গুনাহ গুলো মাফ করুন, আজকের এই দিনের অসিলায়। আমিন।

ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন।...
17/06/2025

ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন। ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত ঠাণ্ডায় আপনি বাইরে আছেন কেন? আপনার গায়ে শীতের পোশাক কোথায়?

বৃদ্ধ জবাব দিলেন, আমি গরীব অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি।

ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি।

এরপর তিনি তার বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে রাতেই সলিল সমাধি ঘটেছে তার।

ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট
পড়ে আছে যাতে লেখা:
যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম!

শিক্ষা: মি'থ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে র'ক্তাক্ত করে, মনোবল ধ্বংস করে দেয়। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, আপনি সেটা রক্ষা করতে পারবেন কিনা।

কপি পোস্ট
জীবন_চক্র

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
15/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

কপি পোস্ট

bbanglatv

হিংসু*ক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপন...
13/06/2025

হিংসু*ক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এতসব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে; কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটেনা, সে নিজের পায়ে ভর করেই দৌঁড়ায়।

আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে, কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্টুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে।

কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবেনা। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবেনা। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ, এভাবে ১০ ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারও কাছে তা গুরুত্ব নাও পেতে পারে!

পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং আল্টিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। শচীন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে, তাতে কার কি আসে; বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়।

মেসির পায়ে কত মিনিট বল ছিলো, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন, দর্শক এসব দেখতে চায় না। আল্টিমেটলি দিনশেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে।

বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিলো। এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন, তবে আপনি একটা গর্ত করতে পারবেন।

আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে। আরো বেশি খনন করলে বিশাল দিঘী হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে; কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘী বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর।

সুতরাং সৎ থেকে চেষ্টা করুন, ধৈর্য ধরুন, সমালোচনা এড়িয়ে চলুন।

কপি পোস্ট
জীবন_চক্র

শুভ সকাল ❤️❤️❤️
11/06/2025

শুভ সকাল ❤️❤️❤️

Address

Surjoban Khetlal, Khetlal Joypurhat
Joypurhat
5920

Alerts

Be the first to know and let us send you an email when Singer Suruj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Singer Suruj:

Share

Category