Mutho News

Mutho News Mutho News is a Bangladesh based global news platform.

আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর রীতিনীতির সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলায়, কিন্তু কিছু ক...
06/03/2025

আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর রীতিনীতির সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলায়, কিন্তু কিছু কিছু পরিবর্তন আমাদের শেকড়কে দুর্বল করে দেয়। একসময় যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, তা এখন কেবল স্মৃতির পাতায় কিংবা পুরোনো ছবির অ্যালবামে বন্দী। একসময় বাংলার নারীরা মসলিন শাড়িতে নিজেদের আবৃত করতেন, যা তারল্য আর কোমলতায় ছিল তুলনাহীন। কিন্তু আজ সেই মসলিন কেবল ইতিহাসের বিষয়। জামদানির কদর এখনো আছে, তবে তার জায়গা দখল করছে মেশিনে তৈরি কাপড়। গ্রামের পুরুষরা ধুতি পরতেন, মাথায় থাকত পাগড়ি। এখন এই পোশাকগুলো শুধুই উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য সংরক্ষিত। গয়নাগাটির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। আগেকার দিনে মেয়েরা রুপার গয়না, হাতে বানানো নকশা করা চুড়ি পরতেন, যা এখন বিলাসিতার প্রতীক হয়ে গেছে।...

আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর রীতিনীতির সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলায়, কিন্ত.....

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রথমবারের মতো ছাত্রী, নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্...
05/03/2025

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রথমবারের মতো ছাত্রী, নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ মার্চ) বিকেলে শহীদ ফেলানী হল সংলগ্ন মাঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “প্রথম রোজায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজনের পর এবারই প্রথমবারের মতো ছাত্রীদের জন্য আলাদা ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।" তিনি আরও বলেন, "শিক্ষার্থীরা একদিন পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিবেদিত রাখবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"...

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রথমবারের মতো ছাত্রী, নারী শিক্ষক, কর্মকর্.....

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সালের ৬০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ...
04/03/2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সালের ৬০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের খোকন ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের ১৩তম ব্যাচের মনিবুর রহমান মিতু। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা, বেরোবির ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ইউসুফ শিকদার। নবনির্বাচিত সভাপতি খোকন ইসলাম বলেন, "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭৫ একরের মধ্যে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি আবেগের নাম। নতুন দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমরা চাই নীলফামারী জেলা সমিতিকে অন্য জেলা সমিতিগুলোর তুলনায় আরও গতিশীল করতে। এজন্য পাঠচক্র, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম চালু করব।"...

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সালের ৬০ সদস্য বিশিষ্ট নতু.....

একসময়ের অবহেলিত ও পশ্চাৎপদ গ্রামবাংলা আজ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দ্রুতগতিতে। প্রযুক্তির উন্নতির ফলে গ্রা...
23/02/2025

একসময়ের অবহেলিত ও পশ্চাৎপদ গ্রামবাংলা আজ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দ্রুতগতিতে। প্রযুক্তির উন্নতির ফলে গ্রামীণ জীবনযাত্রায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে দৃশ্যমান উন্নতি ঘটেছে। ডিজিটাল বিপ্লবের ছোঁয়া বর্তমানে গ্রামের তরুণরা ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ে নিজেদের দক্ষ করে তুলছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা ঘরে বসেই গ্রহণ করতে পারছে গ্রামের মানুষ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেন এখন সহজ এবং নিরাপদ। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ভূমিকা গ্রামের স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর ফলে শিক্ষার্থীরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বমানের শিক্ষার সুযোগ পাচ্ছে। করোনার সময় ডিজিটাল শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেছে। একইভাবে, টেলিমেডিসিন সেবার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে, যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।...

একসময়ের অবহেলিত ও পশ্চাৎপদ গ্রামবাংলা আজ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দ্রুতগতিতে। প্রযুক্তির উন্ন.....

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি, ২০২৫। আটটি সেরা ওয...
23/02/2025

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি, ২০২৫। আটটি সেরা ওয়ানডে দল নিয়ে গঠিত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। দীর্ঘ সাত বছর পর ফের আয়োজিত এই টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বে এক নতুন রোমাঞ্চের আবহ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরা এই প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বিশেষ করে ভারতের সাথে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে আগ্রহ চরমে পৌঁছেছে।আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম শুরু হয় ১৯৯৮ সালে, এবং এটি ওয়ানডে ফরম্যাটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এটি বিশ্বকাপের পর দ্বিতীয় বৃহত্তম আইসিসি প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়। ২০১৭ সালের আসরের পর এটি বন্ধ হয়ে গেলেও, ২০২৫ সালে পুনরায় শুরু হওয়ায় ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত উচ্ছ্বসিত। …...

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি, ২০২৫। আ....

গ্রামই আমাদের শক্তি। প্রযুক্তির ছোঁয়ায় এই শক্তি পরিণত হচ্ছে দেশের অগ্রগতির অন্যতম চালিকাশক্তিতে। বাংলাদেশের গ্রামীণ এলাক...
23/02/2025

গ্রামই আমাদের শক্তি। প্রযুক্তির ছোঁয়ায় এই শক্তি পরিণত হচ্ছে দেশের অগ্রগতির অন্যতম চালিকাশক্তিতে। বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলো একসময় উন্নয়ন ও সুযোগ-সুবিধার অভাবে পিছিয়ে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তির অগ্রগতির কারণে গ্রামীণ জীবনে অভূতপূর্ব পরিবর্তন দেখা যাচ্ছে। মোবাইল ফোন, ইন্টারনেট, এবং ডিজিটাল পরিষেবার প্রসার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রাকে বদলে দিয়েছে। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার পল্লী গ্রামে এখন প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে স্মার্টফোন। গ্রামের তরুণরা ফ্রিল্যান্সিং, অনলাইন মার্কেটিং, এবং ইউটিউব কনটেন্ট তৈরি করে আয় করছে। স্থানীয় কৃষক আব্দুল করিম জানান, "আগে বাজারে গিয়ে দালালের ওপর নির্ভর করতাম। এখন স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে পণ্যের দাম জেনে নেয়া যায়।"...

শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক সংকটময় ও গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে দেশ রাজনৈতিক টানাপোড়েন, স্বৈরতন্ত্...
21/02/2025

বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক সংকটময় ও গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে দেশ রাজনৈতিক টানাপোড়েন, স্বৈরতন্ত্রের অভিযোগ এবং গণতান্ত্রিক অধিকার সংকোচনের মধ্যে দিয়ে এগিয়েছে। ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে এই সমাপ্তি আসলে একটি নতুন সংকটের সূচনা করে, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে। দীর্ঘদিনের ছাত্র আন্দোলন এবং জনগণের তীব্র ক্ষোভের মুখে শেখ হাসিনা সামরিক সমর্থন হারিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এই শূন্যতা পূরণ করতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু এই পরিবর্তন কি সত্যিই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করবে, নাকি বাংলাদেশ নতুন ধরনের রাজনৈতিক অস্থিরতার দিকে ধাবিত হবে?বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিচালিত গণআন্দোলন। বিশেষ করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে যে আন্দোলন শুরু হয়েছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত ও ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়।...

বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক সংকটময় ও গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে দেশ রাজনৈতিক টানাপোড়েন, .....

দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সামনে এগিয়ে যাচ্ছেন তরুণ নেতৃত্ব। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তারা খুঁজছেন সমাধানের ...
20/01/2025

দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সামনে এগিয়ে যাচ্ছেন তরুণ নেতৃত্ব। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তারা খুঁজছেন সমাধানের নতুন পথ। জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে তাদের সাহসী ভূমিকা প্রশংসনীয়। আজকের রাজনীতি কীভাবে বদলে দিচ্ছে নতুন প্রজন্মের ভাবনা, তাই উঠে আসবে এই আলোচনায়। এটি নেতৃত্ব আর জনমতের এক নতুন দৃষ্টিকোণ। রাজনীতির প্রতিটি মোড়ে সংকট যেন অবধারিত। কিন্তু এই সংকটই কখনো কখনো নিয়ে আসে নতুন দিগন্তের সম্ভাবনা। যখন সমাজে বিভক্তি, অবিশ্বাস ও সংঘাত চরমে পৌঁছে তখনই উদ্ভব হয় সাহসী নেতৃত্বের। নেতৃত্বের এই নতুন ধারার উদ্দেশ্য কেবল ক্ষমতার লড়াই নয় বরং জনতার আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে সমাধানের পথ তৈরি করা। তরুণ নেতৃত্বের হাত ধরে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে?...

দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সামনে এগিয়ে যাচ্ছেন তরুণ নেতৃত্ব। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তারা খুঁজছে....

হিমেল হাওয়ায় সহানুভূতির উষ্ণ আলিঙ্গনআজ শীতের সকালে ঘুম ভাঙ্গতেই জানালার পর্দা সরিয়ে দেখলাম চারপাশটা কুয়াশায় ঢাকা। র...
19/01/2025

হিমেল হাওয়ায় সহানুভূতির উষ্ণ আলিঙ্গনআজ শীতের সকালে ঘুম ভাঙ্গতেই জানালার পর্দা সরিয়ে দেখলাম চারপাশটা কুয়াশায় ঢাকা। রাস্তার ধারের সারি সারি গাছগুলো যেন সাদা চাদর মুড়িয়ে দাঁড়িয়ে আছে। পাখির ডাক নেই, রোদের উষ্ণতাও নেই। শুধুই ঠাণ্ডা হাওয়া আর প্রকৃতির নিস্তব্ধতা। ঐ দূরে রাস্তায় একজন মানুষকে চোখে পড়লো। পিঠে ভারী ব্যাগ নিয়ে সে ধীরে ধীরে হাঁটছে। হয়তো স্কুলে যাচ্ছে কোনো শিশু কিংবা শ্রমজীবী কোনো মানুষ যে শীতের বাধা মানে না। তার মাথায় একটা পুরোনো টুপি, হাতে ছেঁড়াফাটা একটা মাফলার। মনে হলো শীতের এই কষ্ট সয়ে সে জীবনের যুদ্ধে এগিয়ে চলছে। আমাদের কাছে শীতের সকাল মানে আরামদায়ক বিছানায় একটু বেশি সময় কাটানো, গরম চা বা কফির কাপ হাতে নিয়ে জানালার বাইরে কুয়াশা দেখা। কিন্তু তাদের কাছে কেমন?...

হিমেল হাওয়ায় সহানুভূতির উষ্ণ আলিঙ্গনআজ শীতের সকালে ঘুম ভাঙ্গতেই জানালার পর্দা সরিয়ে দেখলাম চারপাশটা কুয়াশ....

বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট এখন একটি নিত্যদিনের সমস্যা। বিশেষ করে ঢাকা শহরে, যেখানে যানজট যেন মানুষের জীবনের একটি অংশ ...
16/01/2025

বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট এখন একটি নিত্যদিনের সমস্যা। বিশেষ করে ঢাকা শহরে, যেখানে যানজট যেন মানুষের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। অফিস টাইমে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এই যানজট শুধু সময় নষ্টই করে না বরং দেশের অর্থনীতি, পরিবেশ এবং নাগরিকদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে যে, ঢাকা শহরে যানজটের কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়। যানজটের মূল কারণগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এটি শুধু রাস্তার সংকট নয় বরং পরিকল্পনার অভাব, পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং নিয়ম ভাঙার প্রবণতার ফলাফল। ঢাকার মতো বড় শহরগুলোতে জনসংখ্যার চাপ প্রতিনিয়ত বাড়ছে। প্রায় ২ কোটিরও বেশি মানুষের বসবাস এই শহরে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ মানুষ প্রতিদিন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ক্রমাগত বাড়লেও রাস্তার পরিধি একই রয়ে গেছে। ফলে রাস্তাগুলো অতিরিক্ত চাপে বিপর্যস্ত।...

বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট এখন একটি নিত্যদিনের সমস্যা। বিশেষ করে ঢাকা শহরে, যেখানে যানজট যেন মানুষের জীবনের এ...

রংপুরে ১০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  রংপুরের যাদবপুর গ্রামের ১০০ জন শীতার্তদের মাঝে জেসিআই ঢাকা ফাউন্ডারস ও লাইটশোর ন...
08/01/2025

রংপুরে ১০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ রংপুরের যাদবপুর গ্রামের ১০০ জন শীতার্তদের মাঝে জেসিআই ঢাকা ফাউন্ডারস ও লাইটশোর নেটওয়ার্কের উদ্যোগে লাল-সবুজ সোসাইটি, রংপুর টিমের মাধ্যমে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রংপুর সদরের ৩ নং চন্দনপাট ইউনিয়নের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও শিক্ষক, সমাজ সেবক ও সংগঠক খন্দকার আব্দুল হাসনাত ফখরুল আলম। উত্তরের তীব্র শীতে নাকাল জনগোষ্ঠীর মাঝে এসব কম্বল দেয়ায় খুশি এলাকাবাসীও। কম্বল বিতরণকালে সুবিধাভোগীরা জানান, "গত কয়েকদিন থেকে শীতের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তার উপর তীব্র বাতাসে শীতে কাবু করে দেয়। এই ধরণের ভারী কম্বল আমাদের শীত নিবারণে সহায়তা করবে।"...

রংপুরে ১০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ রংপুরের যাদবপুর গ্রামের ১০০ জন শীতার্তদের মাঝে জেসিআই ঢাকা ফাউন্ডারস ও ল....

রংপুরের যাদবপুর গ্রামে ১০০ জন শীতার্তদের মাঝে লাল সবুজ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (০৮ জ...
08/01/2025

রংপুরের যাদবপুর গ্রামে ১০০ জন শীতার্তদের মাঝে লাল সবুজ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) রংপুর সদরের ৩ নং চন্দনপাট ইউনিয়নের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয়। কর্মসূচিটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও শিক্ষক, সমাজসেবক, সংগঠক খন্দকার আব্দুল হাসনাত ফখরুল আলম। কম্বল উপহার পেয়ে মাসরাফি ইসলাম বলেন, কম্বলটা আমার দাদির জন্য দিয়েছে। আমার দাদি অসুস্থ এই তীব্র শীতে কম্বল দেওয়াতে অনেক উপকার হয়ছে। অসুস্থতার জন্য দাদি প্রায় কাপড় নষ্ট করে। আমি লাল সবুজ সোসাইটিকে ধন্যবাদ জানাই আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরণের জন্য।...

রংপুরের যাদবপুর গ্রামে ১০০ জন শীতার্তদের মাঝে লাল সবুজ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

Address

West Agargaon, Shyamoli
Kafrul
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mutho News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mutho News:

Share