A.R. Mukul 82

Call Contact the business

A.R. Mukul 82 “Think well, do well.

Positive thinking will make you positive & refresh your mind.”

Visit My Profile:

https://www.facebook.com/share/12FMX9g1Yih/?mibextid=wwXIfr

আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে আলিশাবা রহমান ইবতিদা বরিশাল বেতার এর অডিশনে শিশুশিল্পী হিসেবে "দেশাত্মবোধক ও ছড়াগান এবং আবৃত...
27/08/2026

আলহামদুলিল্লাহ।
আমাদের মেয়ে আলিশাবা রহমান ইবতিদা বরিশাল বেতার এর অডিশনে শিশুশিল্পী হিসেবে "দেশাত্মবোধক ও ছড়াগান এবং আবৃত্তি তে নির্বাচিত হয়েছে। সবাই আমাদের মেয়টাকে দোয়ায় রাখবেন।

"ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৮টি ব্যালন ডি’অর, ১টি বিশ্বকাপ, ২টি গোল্ডেন বল, ৪৬টি ট্রফি আর কোটি কোটি মানুষের ভ...
23/06/2026

"ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৮টি ব্যালন ডি’অর, ১টি বিশ্বকাপ, ২টি গোল্ডেন বল, ৪৬টি ট্রফি আর কোটি কোটি মানুষের ভালোবাসা জয়ী মহাতারকা। যিনি খেলাটিকে সুন্দর থেকে সুন্দরতর করেছেন। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি পিচ অব আর্টের জীবন্ত ক্যানভাস। শুভ জন্মদিন ফুটবল জাদুকর, লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি (Lionel Andrés Messi Cuccittini) !

21/06/2026
আর্জেন্টিনার পতাকার ডিজাইনার হলেন দেশটির অন্যতম জাতীয় বীর, আইনজীবী এবং সামরিক নেতা ম্যানুয়েল বেলগ্রানো (Manuel Belgran...
15/06/2026

আর্জেন্টিনার পতাকার ডিজাইনার হলেন দেশটির অন্যতম জাতীয় বীর, আইনজীবী এবং সামরিক নেতা ম্যানুয়েল বেলগ্রানো (Manuel Belgrano)। তিনি ১৮১২ সালে এই পতাকার নকশা তৈরি করেন। ১৮১২ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার রোজারিও (Rosario) শহরে পারানা নদীর তীরে এই পতাকা প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। শুরুতে আর্জেন্টিনার তৎকালীন সরকার এই পতাকার অনুমোদন দেয়নি। পরবর্তীতে ১৮১৬ সালে আর্জেন্টিনা পুরোপুরি স্বাধীন হওয়ার পর এটিকে জাতীয় পতাকা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

আর্জেন্টিনার পতাকার মাঝখানে থাকা সূর্যটিকে "মে মাসের সূর্য" (Sol de Mayo) বলা হয়, যা দেশটির স্বাধীনতা, জাতীয় চেতনা এবং ইনকা সংস্কৃতির প্রতীক।

১৮১০ সালের মে মাসে আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামের সূচনা হয় যা ইতিহাসে মে বিপ্লব নামেও পরিচিত। ২৫ মে বুয়েনস আইরেসে যখন প্রথম গণসমাবেশ হয়, তখন মেঘ ভেঙে সূর্য উদিত হয়েছিল। জনগণ এটিকে স্বাধীনতার শুভ লক্ষণ হিসেবে ধরে নেয়।
১৮১৮ সালে হুয়ান দে দিওস রিভেরা নামের একজন স্বর্ণকার পতাকার এই সূর্যের নকশা করেন। সূর্যটিতে মোট ৩২টি রশ্মি রয়েছে। ১৬টি রশ্মি একদম সোজা, যা অগ্নির শিখাকে প্রকাশ করে। ১৬টি রশ্মি ঢেউ খেলানো বা বাঁকা, যা সূর্যের আলো ও তাপকে বোঝায়। সূর্যের ভেতরে একটি মানব মুখাবয়ব আঁকা যা মূলত ইনকা সভ্যতার সূর্য দেবতা "ইন্তি" (Inti)-র আদলে তৈরি। এটি স্প্যানিশ শাসন থেকে মুক্ত হয়ে লাতিন আমেরিকার একটি নতুন ও স্বাধীন জাতি হিসেবে জেগে ওঠাকে নির্দেশ করে।

পতাকার উপরের ও নিচের হালকা নীল (Celeste) অংশটি আর্জেন্টিনার পরিষ্কার আকাশের প্রতীক। মাঝখানের সাদা অংশটি আকাশের সাদা মেঘকে নির্দেশ করে। ১৮১০ সালের মে বিপ্লবের সময় বুয়েনস আইরেসের আকাশে মেঘ ফুঁড়ে সূর্য ওঠার যে ঘটনা ঘটেছিল, এটি তার সাথেও সম্পৃক্ত।

রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে পতাকার ডিজাইনার ম্যানুয়েল বেলগ্রানো (Manuel Belgrano) স্পেনের তৎকালীন রাজবংশ "হাউজ অব বোরবন" (House of Bourbon)-এর ঐতিহ্যবাহী নীল ও সাদা রঙ থেকে এটি বেছে নিয়েছিলেন। শুরুতে সরাসরি স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ না দেখিয়ে, স্প্যানিশ রাজা সপ্তম ফার্দিনান্দকে সমর্থন জানানোর ভান করে এই রঙ ব্যবহার করা হয়েছিল।

ধর্মীয়ভাবে আর্জেন্টিনার একটি বড় অংশ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী। নীল ও সাদা রঙকে "ভার্জিন মেরি" বা কুমারী মেরির পোশাকের রঙ হিসেবে বিবেচনা করা হয়, যা পবিত্রতার প্রতীক।

১৮১০ সালের মে বিপ্লবের সময় আর্জেন্টিনার স্বাধীনতাকামী সৈনিকরা নিজেদের চেনার জন্য নীল ও সাদা রঙের রিবন বা ব্যাজ ব্যবহার করতেন। সেখান থেকেই পরবর্তীতে পতাকার রঙ নির্ধারণ করা হয়। স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার সময় নিজের সৈন্যদের আলাদাভাবে চেনার জন্য এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলার জন্য Manuel Belgrano এই পতাকার নকশা করেছিলেন।

বিয়ের দাওয়াতে গমনের প্রাক্কালে....
31/05/2026

বিয়ের দাওয়াতে গমনের প্রাক্কালে....

20/05/2026

Congratulations team tiger for outstanding test series win against Pakistan 2-0….🇧🇩❤️🤲

Address

Kalapara

Telephone

+8801712435102

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.R. Mukul 82 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.R. Mukul 82:

Shortcuts

Share