দৈনিক চাঁপাই খবর

দৈনিক চাঁপাই খবর ..***wellcome to my page***..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে...
04/09/2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল।

বিজিবি জানায়, অভিযানে জব্দ করা ১২৬ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৩০ হাজার ৪০০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলটির বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।

জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে আরও জানা যায়, গত আগস্ট মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ভারতীয় ৫২২ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

02/09/2026

চাঁপাইনবাবগঞ্জে অনৈতিক কাজের আস্তানায় জনতার অভিযান! বাড়িওয়ালা দম্পতিসহ আটক ২, পলাতক ২ যুবক! দৈনিক আলোকিত সমাজ

প্রতিনিয়ত তরুণীদের দিয়ে অনৈতিক কাজের আশ্রয়! অবশেষে জনতার হাতে আটক।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর টলবাড়ি গ্রামে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা।

অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িওয়ালা ও বাড়িওয়ালি তাদের বাড়িতে বাইরে থেকে তরুণী এনে অনৈতিক কাজের আশ্রয় দিয়ে আসছিল। আজ হাতেনাতে ২ তরুণীকে আটক করে জনতা, এসময় কৌশলে পালিয়ে যায় অজ্ঞাত ২ তরুণ।

ক্ষুব্ধ জনতা আশ্রয় প্রদানকারী দম্পতিকে বিদ্যুতের পোলে বেঁধে রাখে।

কে এই তরুণ-তরুণীরা? এই চক্রের পেছনে আর কারা আছে?
চোখ রাখুন - আসছে ২য় পর্বে বিস্ফোরক তথ্য...

লোকেশন: শিকারপুর টলবাড়ি, মোবারকপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।*

Address

Kansat
Kansat
6341

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক চাঁপাই খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক চাঁপাই খবর:

Shortcuts

Share

Category