29/09/2025
জবাব চাই
আমার কান্না কেউ শুনে না,
আমার কষ্ট কেউ বুজে না!
আমার জন্য কেউ লিখে না!
আমার কথা কেউ বলে না!
আমি পাহাড়ি বলে কি?
না আদিবাসী বলে?
আমার উপর নিপীড়ন যতটা,
শুকায়না দেহের ক্ষতটা।
গণমাধ্যম জানে কি?
যাহা জানে,
বদলায় কেন তাহার মানে?
যাহা লিখে,
সত্যি কেন মৃত প্রাণে?
অনাচার আর অত্যাচার
চারিদিক হাহাকার,
ধর্ষন আর দুলা চার
সারাক্ষণ কাঁদছে কেন
আমার শান্ত পাহাড়?
আমার উপর গুলি কেন?
লাশের পরে লাশ কেন?
খুনির শাস্তি হয়না কেন?
ধর্ষনের পর ধর্ষন কেন?
ধর্ষকের বিচার হয়না কেন?
জবাব কে দেবে বল?
রাষ্ট্র কেন আমার জন্য অচল?
কেন বধির?
ঝরবে আর কত ফুল?
খালি হবে আর কত মা বাবার বুগ?
জবাব চাই জবাব চাই!!!!!!!!!!
#