Dr. Nayan Moy Tripura

  • Home
  • Dr. Nayan Moy Tripura

Dr. Nayan Moy Tripura Senior Consultant,
Pediatric Orthopedic & Trauma Surgeon,
Modernized District Sadar Hospital, Khagrachari Hill District
(9)

29/09/2026

C.P
আমরা সুন্দর করে হাঁটাবো -
✅ আস্থা নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

29/09/2026

৫ দিন পর পাহাড়ে এসে মিলল মুক্তি -
কাঁধের জটিল ইনজুরি থেকে অপারেশন ছাড়াই নিরাময়!

আজ থেকে ৫ দিন আগে সমতলে থাকা অবস্থায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মারাত্মক ইনজুরির মুখে পড়েন এই রোগী।

প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, উনার কাঁধের জয়েন্টটি স্থানচ্যুত হয়ে 'এন্টেরিওর শোল্ডার ডিসলোকেশন' (Anterior Shoulder Dislocation) ঘটেছে—অর্থাৎ হাড়টি গ্লেনয়েড ক্যাভিটি (Glenoid Cavity) থেকে সম্পূর্ণ সামনে চলে এসেছে। একই সাথে গ্রেটার টিউবারোসিটি (GT - Greater Tuberosity) অংশের ফ্র্যাকচার হয়ে হাড় গুঁড়ো হয়ে গিয়েছিল।

দীর্ঘ ৫ দিন ধরে এই অসহ্য কষ্ট সহ্য করার পর চিকিৎসার আশায় সমতল থেকে পাহাড়ি জনপদে আমাদের কাছে ছুটে আসেন তারা।

এমন জটিল পরিস্থিতিতে অস্ত্রোপচারের বড় ঝুঁকি না নিয়ে, আমরা অবশ করে ম্যানিপুলেশনের মাধ্যমে (Closed Reduction) স্থানচ্যুত হাড় সঠিক পজিশনে বসানোর চেষ্টা করি। অত্যন্ত আনন্দের বিষয়, কোনো প্রকার অপারেশন ছাড়াই উনার কাঁধ সুন্দরভাবে সঠিক পজিশনে চলে এসেছে এবং রোগী বড় ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন।

দূরত্ব বা সময় যতই হোক না কেন, রোগীদের যন্ত্রণা লাঘব করে সুস্থ জীবনে ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।
রোগী যেন দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করেন, সেজন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন।

আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

28/09/2026

টিবিয়া এবং ফিবুলার জটিল নন-ইউনিয়ন (Malunited Tibia & Fibula ): ৩৭ বছরের পুরোনো বিকৃতি শুধরে দেওয়ার চেষ্টা!

বলুন তো দেখি, এই ছোট্ট সোনাটির কোন পায়ে 'ক্লাব ফুট' (Clubfoot)-ছিল? 🤔👇✅ আস্থা নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।
28/09/2026

বলুন তো দেখি, এই ছোট্ট সোনাটির কোন পায়ে '
ক্লাব ফুট' (Clubfoot)-ছিল? 🤔👇

✅ আস্থা নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

গোড়ালির বাঁকা ভাব -  হাঁটাচলা করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল।  Paediatric Orthopaedic Society Of Bangladesh (POSB) এবং খগেন্দ...
28/09/2026

গোড়ালির বাঁকা ভাব -
হাঁটাচলা করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল।

Paediatric Orthopaedic Society Of Bangladesh (POSB) এবং খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত)-এর যৌথ উদ্যোগে অস্ত্রোপচার—১৮ বছরের তরুণীর স্বাভাবিক জীবনে নতুন পদচারণা!

চলার পথে একটি বড় প্রতিবন্ধকতা ছিল তার গোড়ালির বাঁকা ভাব বা 'অ্যাঙ্কল ইকুনেস' (Ankle Equinus)। আঠারো বছর বয়সী এই তরুণীর পায়ের সমস্যার কারণে স্বাভাবিকভাবে মাটিতে পা ফেলা ও হাঁটাচলা করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল।

Paediatric Orthopaedic Society Of Bangladesh (POSB) এবং খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত)-এর যৌথ উদ্যোগে পরিচালিত সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ের অবস্থান অনেকখানি স্বাভাবিক ও সোজা করে দেওয়া সম্ভব হয়েছে। সঠিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে তিনি এখন স্বাচ্ছন্দ্যে হেঁটে বেড়ানোর স্বপ্ন দেখছেন।
তরুণী

এই পরিপূর্ণ আরোগ্য লাভ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবাই আন্তরিক দোয়া ও আশীর্বাদ করবেন।

✅ আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

সব ভাঙায় অস্ত্রোপচারের প্রয়োজন হয় না—প্লাস্টারের সুফল ও একজন প্রবীণ রোগীর সুস্থতার!অনেকেরই ধারণা হাড় ভেঙে গেলেই বুঝি অপা...
27/09/2026

সব ভাঙায় অস্ত্রোপচারের প্রয়োজন হয় না—প্লাস্টারের সুফল ও একজন প্রবীণ রোগীর সুস্থতার!

অনেকেরই ধারণা হাড় ভেঙে গেলেই বুঝি অপারেশনের প্রয়োজন হয়।

কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এমন অনেক প্রক্সিমাল ফ্র্যাকচার (Proximal Fracture) রয়েছে, যা সঠিক সময়ে সঠিক নিয়মে প্লাস্টার (Plaster/Conservative Management) করার মাধ্যমেই সম্পূর্ণ জোড়া লেগে যায়।

সম্প্রতি বয়সের ভারে নুইয়ে পড়া এই প্রবীণ প্রবীণা হাড়ের জটিল ভাঙা নিয়ে আমাদের কাছে এসেছিলেন।

রোগীর বয়স ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা অপারেশনের পরিবর্তে নির্ভুলভাবে প্লাস্টার করে চিকিৎসার সিদ্ধান্ত নিই।

সঠিক পরিচর্যা ও প্লাস্টারের সুফল পেয়ে তিনি এখন সুস্থতার পথে।

উনার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতার জন্য সবাই আন্তরিক দোয়া ও আশীর্বাদ করবেন।

✅ আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।
&

27/09/2026

ছোট ছিদ্রেই হাড় জোড়া! কাটাছেঁড়া ছাড়াই স্বপ্নের পথে আবার চলা

বুকের ওপরের ক্লাভিকল হাড় (Collarbone) ভেঙে একটির ওপর আরেকটি উঠে (Overlapping) উঁচা-নিচা হয়ে গিয়েছিল। তরুণ এই পেশেন্টের স্বপ্ন—তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ বা ডিফেন্স সার্ভিসে যোগ দেবেন।

কিন্তু এত বড় কাটাছেঁড়ার দাগ থাকলে বা বড় সার্জারি হলে অনেক সময় ডিফেন্সের শারীরিক পরীক্ষায় জটিলতা তৈরি হয়।

কথা দিয়েছিলাম—কোনো বড় কাটাছেঁড়া ছাড়াই, সামান্য একটি ছিদ্রের মাধ্যমে এই ভাঙা হাড় সুন্দরভাবে পজিশন করে দেওয়া হবে।

আজ পুরো ১ বছর পর ফলোআপে দেখা গেল—
১. হাড় নিখুঁতভাবে জোড়া লেগে গেছে, এক্স-রে তে ভাঙার কোনো চিহ্নই বোঝা যাচ্ছে না।

২. ভাঙার স্থানে কোনো প্রকার অপারেশনের দাগ বা স্কার মার্ক নেই।

৩. বাহু ও কাঁধের শক্তি ও নাড়াচাড়ার ক্ষমতা ১০০% স্বাভাবিক হয়ে উঠেছে!

সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সঠিক আধুনিক চিকিৎসাকৌশল ব্যবহার করে তরুণদের স্বপ্নের পথে বাধা তুলে দেওয়াই আমাদের সফলতা।
সবাই তরুণ এই ভাইয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন।

✅ আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

26/09/2026

সাড়ে চার মাসেই স্বাভাবিক জীবনে ছোট্ট সোনাটি

বাম পায়ের প্রক্সিমাল ফিমারে (Proximal Femur) জটিল ভাঙা নিয়ে যখন এই ছোট্ট ছেলেটি আমাদের কাছে এসেছিল, তখন ওর চোখে ছিল শুধুই ভয় আর কান্না। হঠাৎ এক দুর্ঘটনায় সাড়ে চৌদ্দ বছর বয়সী চঞ্চল শিশুটির স্বাভাবিক জীবন থমকে গিয়েছিল।

সেদিন বিশেষ ছোট্ট ছিদ্র করে (TENS) অপারেশনের মাধ্যমে ভাঙা হাড় নিখুঁতভাবে পজিশন করে চিকিৎসা দেওয়া হয়।
মাত্র সাড়ে চার মাস পর ফলোআপে এসে ও সাবলীলভাবে বসে, উঠে এবং হেঁটে দেখাচ্ছে—অনায়াসেই ফিরে যাচ্ছে আগের সেই চঞ্চল ও স্বাভাবিক জীবনে!
ওর মুখের এই জয়ী হাসি এবং পরিবারের স্বস্তির অনুভূতিই আমাদের চিকিৎসাসেবার পরম প্রাপ্তি।
ছোট্ট এই সোনাটি যেন খুব দ্রুত আগের মতো দৌড়াদৌড়ি করতে পারে এবং ওর ভবিষ্যৎ সুন্দর হয়, সবাই ওর জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

বাবা - ছেলে দুর্ঘটনার ক্ষত পেরিয়ে ফের স্বাভাবিক জীবনে—বাবা-ছেলের একসঙ্গেই ফিরে আসার গল্প!২০২৫ সালের শুরুর দিকে রাঙ্গুনিয়...
26/09/2026

বাবা - ছেলে
দুর্ঘটনার ক্ষত পেরিয়ে ফের স্বাভাবিক জীবনে—বাবা-ছেলের একসঙ্গেই ফিরে আসার গল্প!

২০২৫ সালের শুরুর দিকে রাঙ্গুনিয়াতে এক মর্মান্তিক মিনি ট্রাক দুর্ঘটনার শিকার হন বাবা ও ছেলে। দুর্ঘটনায় দুজনেরই উরুর হাড় (Femur fixer ) ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাবার হাঁটুতেও জটিলতা তৈরি হয়।

দুর্ঘটনার পর পরই উনারা আমাদের কাছে আসেন এবং আমরা উনাদের অস্ত্রোপচার সম্পন্ন করি। ভাঙা হাড়ে রড (Interlocking Nail) ও লক স্ক্রু বসিয়ে চিকিৎসা দেওয়া হয়।

দীর্ঘ সময় পর, হাড় সম্পূর্ণ ও নিখুঁতভাবে জোড়া লাগার পর আজ উনারা পুনরায় আমাদের কাছে এসেছেন সেই ইমপ্ল্যান্ট বা রডগুলো অপসারণের (Implant Removal) জন্য।

এক্সরে রিপোর্টে দেখা যাচ্ছে উনাদের ভাঙা হাড় অত্যন্ত সুন্দরভাবে জোড়া লেগেছে। রডগুলো অপসারণের মাধ্যমে উনারা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।

বাবা ও ছেলে—দুজনেরই পরবর্তী ধাপের চিকিৎসা ও দ্রুততম সময়ে শতভাগ সুস্থতার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন।

✅ আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

25/09/2026

গুঁড়ো গুঁড়ো ফ্র্যাকচারও হাড় না কেটে জোড়া -

ডান পায়ের টিবিয়া ও ফিবুলা হাড়ের মাঝের অংশে জটিল ও কয়েকটি টুকরোয় গুঁড়ো হওয়া ভাঙা (Closed Fracture Shaft of Right Tibia & Fibula with Comminution) নিয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এসেছিলেন এই রোগী।

হাসপাতালে স্থায়ী সি-আর্ম মেশিন না থাকা সত্ত্বেও, বিশেষ সি-আর্ম গাইডের (C-arm Guide) নিখুঁত সহায়তায় ভাঙার স্থানে কোনো প্রকার না কেটে—শুধুমাত্র উপরে ও নিচে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে হাড়ের ভেতরে একটি রড এবং লক স্ক্রু (Closed Interlocking Nailing) বসিয়ে সফলভাবে চিকিৎসা দেওয়া হয়।

আজ এক মাস পর ফলোআপে দেখা গেল—ভাঙা হাড়ের পজিশন চমৎকারভাবে জোড়া লাগতে শুরু করেছে এবং বড় কোনো কাটাছেঁড়া ছাড়াই রোগী এখন নিজের পায়ে ভর দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন!
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সীমাবদ্ধতার মাঝেও উপযুক্ত চিকিৎসাকৌশল ও প্রযুক্তির সুফল ব্যবহার করে রোগীদের দ্রুত সুস্থ ও কর্মক্ষম করে তোলাই মূল লক্ষ্য।

রোগীর সম্পূর্ণ নিরাময় ও সুন্দর ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন।
✅আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।

Address

Khagrachari District Sadar Hospital

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nayan Moy Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share