22/04/2026
জিপসাম প্রোডাক্টের ফিনিশিং সম্পূর্ণ হাতের দক্ষতার উপর নির্ভর করে না, ৭০% হাতের দক্ষতা থাকলেও বাকিটা নির্ভর করে জিপসাম কোয়ালিটি ও সিলিকন মোল্ডের ভেতরের ফিনিশিং এর উপর। নিখুঁত প্রোডাক্ট চাইলে অবশ্যই প্রতিটা উপাদান ১০০% ত্রুটিমুক্ত থাকতে হবে।সিলিকন মোল্ডগুলো দাম দিয়ে কেনার পর অনেক সময় নিখুঁত হয় না।এখন কোন কোন মোল্ডের ভেতরের ফিনিশিং যদি খুব ভালো না থাকে সেটা খুব সংগত কারনেই নিখুঁত হয়ে বেরিয়ে আসবে না।তাই বলি যারা খুব বেশি খুতখুতে,১০০% নিখুঁত প্রোডাক্ট চান তাদের জন্য হাতের তৈরি জিপসাম প্রোডাক্ট নয়।হাতের তৈরি কোন জিনিসই ১০০%নিখুঁত হয় না সেটা মাথায় রেখেই নক করবেন।
আর আরেকটা কথা, জিপসাম প্রোডাক্ট মডিফাই হয়না,ছোট-খাটো,বড়-ছোট করা যায়না,যেমন দেখছেন তেমনই।শুধুমাত্র কালার কাস্টমাইজ সম্ভব।