23/08/2026
আমি এত বেশি চাই না
যা পেয়ে ভুলে যাবো আল্লাহ তোমায়
আর এত কম দিও না
অভাবী হয়ে যেন কুফরে জড়াই।
আল্লাহ.................
সব হারিয়েও আমি তোমাকে চাই
তোমাকে না পেলে বল কি হবে উপায়!
আমায় একা প্রভু ছেড়ে দিও না।।
জীবনের প্রয়োজন কতটুকু আর
তবু শুধু চাই শুধু চাই বেশুমার
কবরের মাটি ছাড়া আর কিছুতেই
হবে নাতো শেষ মানুষের চাহিদার
ব্যস্ত জীবন থেকে অবসর দাও
তোমার ইবাদতে এ মন মজাও
প্রাচুর্যে দাও ভরে হৃদ আঙ্গিনা