উম্মুল কুরা একাডেমী

উম্মুল কুরা একাডেমী এসো কোরআন শিখি

31/08/2026

স্ত্রী জলন্ত আঙ্গারের মতো।
বুদ্ধি ও প্রজ্ঞার সাথে ধরলে,
জীবনপথকে আলোকিত করে তুলবে🖤
ঠিকমতো ধরতে না জানলে,পুড়িয়ে ছাড়খার করে দিবে❞।
____শায়েখ আতিক উল্লাহ্ হাফি

31/08/2026
30/08/2026

জীবনসঙ্গী বাছাই করুন দ্বীন দেখে, শুধু সৌন্দর্য দেখে নয়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তুমি দ্বীনদার নারীকে বিয়ে করো; অন্যথায় তোমার উভয় হাত ধূলায় ধূসরিত হোক।”

সহিহ বুখারি: ৫০৯০ | সহিহ মুসলিম: ১৪৬৬

রূপ একদিন ম্লান হবে, সম্পদ একদিন ফুরিয়ে যাবে;
কিন্তু একজন দ্বীনদার জীবনসঙ্গী—দুনিয়ার শান্তি ও আখিরাতের পথে আপনার সহযাত্রী হতে পারে।

তাই বিয়ের আগে সৌন্দর্য নয়, দেখুন তার দ্বীন।

— মাওঃ আশিক ফুয়াদ

29/08/2026

স্বপ্নটা অনেক বড়।
তাই পথটাও হয়তো একটু দীর্ঘ। কিন্তু ইনশাআল্লাহ, ধীরে ধীরে একদিন গন্তব্যে পৌঁছে যাবো।
আল্লাহ তায়ালা আমার অন্তরের ইচ্ছা, উদ্দেশ্য ও স্বপ্নগুলো অবশ্যই জানেন। আজ ছোট ছোট বাচ্চা ও মুরুব্বিদের নিয়ে যে পথচলা শুরু করেছি, হয়তো তা খুব ছোট পরিসরে। কিন্তু ইনশাআল্লাহ, সময়ের সাথে সাথে এই ছোট্ট উদ্যোগই একদিন অনেক বড় হবে।
আমার চেষ্টা সামান্য, কিন্তু আল্লাহর রহমত অসীম।
আমি শুধু চেষ্টা করে যাবো, বাকিটা আল্লাহ তায়ালার হাতে।
আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, বরকত দিন এবং দ্বীনের জন্য কাজে লাগান।

— মাওঃ আশিক ফুয়াদ

29/08/2026

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।”
— সূরা আত-তাওবা: ১১৯

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যব...
27/08/2026

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।”
— সূরা আত-তাওবা: ১১৯

সখ করে রেখেছিলাম বাবরি চুল।ইনশাআল্লাহ, আবারও বাবরি চুল রাখবো। ❤️রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ আমাদের কাছে শুধু একটি অভ্যাস নয...
24/08/2026

সখ করে রেখেছিলাম বাবরি চুল।
ইনশাআল্লাহ, আবারও বাবরি চুল রাখবো। ❤️
রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ আমাদের কাছে শুধু একটি অভ্যাস নয়; বরং এটি ভালোবাসা, অনুসরণ ও পরিচয়ের বিষয়।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী ﷺ-এর সুন্নাহকে ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।

22/08/2026

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
«أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ»
অর্থ: “কবরের অধিকাংশ আযাব পেশাবের (ছিটা থেকে বেঁচে না থাকার) কারণে হয়ে থাকে।”

আল্লাহ তাআলা ইরশাদ করেন—وَاسْجُدْ وَاقْتَرِبْ“সিজদা করো এবং নৈকট্য লাভ করো।”— সূরা আল-আলাক: ১৯সিজদা হলো বান্দার জন্য আল্...
21/08/2026

আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَاسْجُدْ وَاقْتَرِبْ
“সিজদা করো এবং নৈকট্য লাভ করো।”
— সূরা আল-আলাক: ১৯
সিজদা হলো বান্দার জন্য আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। বান্দা যখন সিজদায় যায়, তখন সে তার অহংকার, আত্মগরিমা ও দুনিয়ার ব্যস্ততা ভুলে তার রবের সামনে সম্পূর্ণরূপে নত হয়ে যায়।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ
“বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। অতএব, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।”
— সহিহ মুসলিম: ৪৮২

আশিক ফুয়াদ

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when উম্মুল কুরা একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share