Safwan Collection

Safwan Collection Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Safwan Collection, Khulna.

31/12/2022

বছরের প্রথম দিন ও আমার চোখে পানি!

খুব সাধারণ একটা ছেলে বিয়ে করবো।উচ্চতায় ছয় ফিট, ফর্সা গড়নে চাপদাড়ি কিংবা কর্পোরেট অফিসের বড় অফিসার হতে হবে না তবে ব্যাক্ত...
08/11/2022

খুব সাধারণ একটা ছেলে বিয়ে করবো।

উচ্চতায় ছয় ফিট, ফর্সা গড়নে চাপদাড়ি কিংবা কর্পোরেট অফিসের বড় অফিসার হতে হবে না তবে ব্যাক্তিত্বে হতে হবে পরিপূর্ণ, মানসিকতায় হতে হবে ষোল আনাই খাঁটি।

বিবাহবার্ষিকী কিংবা জন্মদিনে দামী দামী উপহার দিতে হবে না আমি রাস্তার পাশের এক প্লেট ফুচকা কিংবা খোঁপাতে গুঁজে দেয়া একটা কাঠগোলাপেই আনন্দ খুঁজে নেবো, জড়িয়ে ধরে কপালে আঁকা তার ভালোবাসার চুম্বনে পৃথিবীর শান্তি অনুভব করবো।

মাসে মাসে দামী শাড়ী, হ্যাংআউটে হাই বাজেটের ট্যুর না দিলেও চলবে তবে মাঝেমধ্যেই শিশির ভেজা সকালে কিংবা হাস্যোজ্জ্বল কোন পড়ন্ত বিকেলে হাতে হাত রেখে হাঁটার মাঝেই তৃপ্তি খুঁজে নেবো, হুটহাট কোন পালতোলা নৌকাতে কিংবা ঝুম বৃষ্টিতে ভিজে দু'হাত ভরে সুখ কুড়িয়ে নেবো।

আমি না হয় তার সল্প আয়েই মাস কাভারে অভ্যস্ত হবো, মাস শেষে হাত খরচের টাকা বাঁচিয়ে টুকটাক শখ পূরণ করবো, রেস্টুরেন্টে খাওয়ার বদলে ইউটিউব ঘেঁটে ঘেঁটে আমার আনাড়ি হাতের রান্না খাওয়াবো, সমান ভাবে আর্থিক সাপোর্ট দিতে না পারি দিনশেষে না হয় মানুষটাকে মানসিকভাবে আস্বস্ত করবো তবুও,

ছোট্ট এই জীবনটা পার করতে আমি একটা সাধারণ ছেলেকেই বেছে নিবো যে দিনশেষে শুধু আমাকেই ভালোবাসবে, শত ঝড়-ঝাপটাতেও আমার প্রতি সম্মানটা অক্ষুণ্ণ রাখবে আর আমিও সারাদিন ব্যস্ততার শেষে বালিশে মাথা রেখে তাকে ভেবে মুচকি হেসে নিশ্চিন্তে ঘুমোবো আর ভাববো, "এই মানুষটা শুধু আমার, আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি।"

_নুজুম বিনতে তালুকদার
📷সংগৃহীত

কেউ খাবার যোগাতে  কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.গভীর রাতে কারো পাজেরো গাড়ি ...
05/11/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো পাজেরো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।
তাই আসুন শেষ ঠিকানার জন্য কিছু জামা করি।

01/11/2022

...জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচো! জীবন তো একটাই, এ জীবনে একবার চান্স হারালে সেকেন্ড কোন চান্স পাবে কিনা কোন নিশ্চয়তা নেই!তাই এই জীবনের স্বপ্ন পূরণ এই জীবনেই করে যেতে হবে! তাই কঠিন ইস্পাতের মতো দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে আমাকে পারতেই হবে এই বিশ্বাসে থাকো! কিছু করতে হলে আজই করো, এখনই করো!

আমার নিজস্ব কোন দুঃখ,কষ্ট ছিলনা।বেশ ভালই যাচ্ছিলো দিনকাল।কোনকিছুর কমতি ছিলনা।সবকিছুই সাধ্যের মধ্যেই ছিল।ঠিক যতটুকু দরকার...
31/10/2022

আমার নিজস্ব কোন দুঃখ,কষ্ট ছিলনা।বেশ ভালই যাচ্ছিলো দিনকাল।কোনকিছুর কমতি ছিলনা।সবকিছুই সাধ্যের মধ্যেই ছিল।ঠিক যতটুকু দরকার,ততটুকুই ছিল আমার জীবনে।না পাওয়ার শুন্যতা কার না থাকে বলেন?একটু আধটু অপূর্নতা নিয়েই তো জীবনকে চালিয়ে নিতে হয়,খুব করে ভালবাসতে হয়।আমি যতটুকু পেয়েছি,বরাবরই চারপাশটার সাথে তুলনা করেছি।দেখেছি,আমার যতটুকু আছে,ততটুকু অনেক মানুষের-ই নেই।আমার চেয়েও অনেক অনেক কষ্টে যারা আছে,তাদের থেকে তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভাল আছি।সৃষ্টিকর্তা অনেক ভাল রেখেছে আমায়।সবথেকে বড় কথা,বেচে থাকার জন্য তো মাএারিক্ত কোন কিছুর প্রয়োজন হয়না,তাই নয় কি?যতটুকু পেলে আল্লাহপাককে সবসময় স্মরণ করা যায়,তার নিকট কিছু চেয়েই যাওয়া যায়,ততটুকু হলেই যথেষ্ঠ।

কিন্তু মাঝখান থেকে কিসের মধ্যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।অন্যের শুন্যস্থান পূরন করতে গিয়ে নিজেই বিরাট শুন্যতায় ভুগছি।অন্যের কষ্ট দূর করতে গিয়ে,নিজেই আজ বিরাট দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি।অন্যজনকে ভাল রাখতে গিয়ে নিজেকে ভাল রাখতেই ভুলে গেছি।অন্যজনকে পুরোটা সময় দিতে গিয়ে নিজের জন্য একটু সময়ও আর রাখা হয়নি।অন্যের কথা ভাবতে ভাবতে নিজেকে যে সেই কবেই ভুলে গেছি।অন্যের যত্ন নিতে নিতে নিজের যত্ন কখনো আর নেয়া-ই হয়নি।

আজ আমি ভীষন এলোমেলো।ভাল থাকাটা যেন হারিয়ে গেছে সেই কবেই।আমার আমিটাকে খুঁজে বেড়াই প্রতি মহূর্তে।সেই স্বাচ্ছন্দময় জীবন,নিজের ঠিকঠাক যত্ন নেয়া,নিজেকে গন্তব্যে পৌছানোর অবিরাম প্রচেষ্টা,নিজেকে সময় দেয়া,নিজেকে ভালবাসা।কিন্তু পারিনা!জানি খুব খুব ভুল করেই চলেছি প্রত্যেকটা দিন,প্রত্যেকটা মহূর্ত।কিন্তু ভুল থেকে সরে আসতে তো দম লাগে,প্রচন্ড জিদ লাগে।নিজের মনটাকে পাথর করতে হয়,পারিনা তো।কিছুতেই সবার মত নিজেকে কঠোর করে তুলতে পারিনা।নিজেকে দেয়া হাজারটা প্রতিশ্রুতি সূর্য্য উদিত হবার আগেই যেন হারিয়ে যায়।রাত হলেই দুঃখ বাড়ে,চোখদুটো ভিজে আসে,সাথে অসংখ্য শপথও করি।কিছুতেই পারিনা নিজের শপথ রক্ষা করতে।

"অতিরিক্ত সুখ খুঁজতে গিয়ে করেছি যে ভুল,
বুঝতে পারিনি পুরোটা জীবন দিয়ে দিতে হবে এই ভুলের মাশুল"।

27/10/2022

- যদি বলেন,পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি?

- আমি বলবো আমার 'মা'.🖤

😔
27/10/2022

😔

23/10/2022

- উপরওয়ালা যতটুকু দিয়েছেন কিংবা কেড়ে নিয়েছেন!

- বিন্দুমাত্র অভিযোগ নেই!😊
- সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ.! 🖤🥀

প্রতিযোগিতা নয়, সহযোগিতার নামই জীবন!!তুমি এমন জনকে সহযোগিতা করো যার মনে কৃতজ্ঞতা ও মনুষ্যত্ববোধ রয়েছে!! পরবর্তীতে সে যে...
18/10/2022

প্রতিযোগিতা নয়, সহযোগিতার নামই জীবন!!
তুমি এমন জনকে সহযোগিতা করো যার মনে কৃতজ্ঞতা ও মনুষ্যত্ববোধ রয়েছে!! পরবর্তীতে সে যেন নিজে সফল হয়ে অন্য জনের পাশে দাঁড়ায়!!
❤️কারন মানুষ মানুষের জন্য!!!❤️

17/10/2022

না হতে পারলাম কারাে ভালােবাসার মানুষ! না হতে পারলাম কারাে প্রিয় বন্ধু! না হতে পারলাম বাবামায়ের প্রিয় সন্তান! আর না প্রমাণ করতে পারলাম এখনাে নিজেকে সবার কাছে!

মাঝে মাঝে নিজেকেই নিজের কিরম বিরক্ত লাগে..🖤😅

আর কত সইবো শোক,বিচ্ছেদ ব্যথা তোমারো হোক।
17/10/2022

আর কত সইবো শোক,
বিচ্ছেদ ব্যথা তোমারো হোক।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safwan Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share