Life with Tuba

Life with Tuba Little moments, real life & soft vibes �
Welcome to Life with Tuba �

অপেক্ষা অবশ্যই করা উচিত তবে মানুষের জন্য না ভালো সময়ের জন্য!!!🖤🫶
30/05/2026

অপেক্ষা অবশ্যই করা উচিত
তবে মানুষের জন্য না ভালো সময়ের জন্য!!!🖤🫶

30/05/2026

তোমার চরিএের-
কোনো উপমা নেই তুমি শ্রেষ্ঠ প্রতারক..!!😅❤️‍🩹

অনেক দিন পর কেউ এসে বললো- অনেক পরিবর্তন হয়ে গেছি। হ্যাঁ, বদলে গেছি।তবে শখ করে না। সময়, মানুষ আর কিছু অসমাপ্ত অনুভূতি বদল...
30/05/2026

অনেক দিন পর কেউ এসে বললো- অনেক পরিবর্তন হয়ে গেছি। হ্যাঁ, বদলে গেছি।তবে শখ করে না। সময়, মানুষ আর কিছু অসমাপ্ত অনুভূতি বদলে দিয়েছে।
আগে কারো একটা মেসেজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম,একটু অবহেলায় মন খারাপ হয়ে যেত, কাউকে হারানোর ভয় ছিল খুব। আর এখন…?
এখন কেউ থাকলেও নীরব থাকি, চলে গেলেও চুপ থাকি। কারণ বুঝে গেছি সবাই “থাকবো” বললেও থাকে না, সব অনুভূতির শেষটা সুন্দর হয় না,
আর সব মানুষ একসময় অপরিচিত হয়ে যায়।
অনেক দিন ধরে নিজের ভেতরে যুদ্ধ করতে করতে
একটা সময় মানুষ ক্লান্ত হয়ে যায়। তারপর সে আর আগের মতো হাসতে পারে না, কারো উপর সহজে ভরসা করতে পারে না, কিংবা নিজের কষ্টগুলোও কাউকে বুঝাতে ইচ্ছে করে না। তুমি বলেছিলে,
আমার দিকে একবারও তাকাইলা না।আসলে তাকানোর ইচ্ছেটা হারিয়ে ফেলেছি। কারণ কিছু চোখের দিকে তাকালে পুরোনো অনুভূতিগুলো আবার বেঁচে ওঠে। আর আমি আর আগের মতো ভেঙে পড়তে চাই না। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়ে গেছি, কারণ আগের সেই মানুষটা অতিরিক্ত মায়া করতে করতে একদিন নিজেকেই হারিয়ে ফেলেছিল।😊🖤

কুরবানির ঈদ…! সবাই যখন বাবার হাত ধরে ঈদের বাজারে যাবে, নতুন জামা পরে ছবি তুলবে, হাসির শব্দে ঘর ভরে উঠবে, আর আমি হয়তো চুপ...
27/05/2026

কুরবানির ঈদ…! সবাই যখন বাবার হাত ধরে ঈদের বাজারে যাবে, নতুন জামা পরে ছবি তুলবে, হাসির শব্দে ঘর ভরে উঠবে, আর আমি হয়তো চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকবো। কারণ আমার ঈদের সবচেয়ে প্রিয় মানুষটাই আজ আর পাশে নেই। বাবা ছাড়া মেয়েদের ঈদ কখনো পূর্ণ হয় না…! যেই মানুষটা বলতো “আমার মেয়েটা সবচেয়ে সুন্দর লাগছে”, আজ সেই মানুষটাই কবরের নীরবতায় ঘুমিয়ে আছে। কুরবানির ঈদ আসে প্রতি বছর,
কিন্তু বাবা তোমাকে ছাড়া প্রতিটা ঈদই আমার কাছে অপূর্ণ, নির্জীব আর অসম্ভব কষ্টের।🫠❤️‍🩹

আমি আর চাই না কেউ আমাকে পছন্দ করুক,কারও চোখে আমি প্রিয় হয়ে উঠি,বা কেউ আমাকে ভালোবেসে নিজের পৃথিবীর অংশ বানাক।বরং সবাই ...
27/05/2026

আমি আর চাই না কেউ আমাকে পছন্দ করুক,
কারও চোখে আমি প্রিয় হয়ে উঠি,
বা কেউ আমাকে ভালোবেসে নিজের পৃথিবীর অংশ বানাক।বরং সবাই আমাকে অপছন্দ করুক, আমার থেকে দূরে থাকুক। এটাই হয়তো তাদের জন্য সবচেয়ে নিরাপদ। কারণ আমি এখন আর আগের সেই মানুষটা নই, যে হাসির আড়ালে সুখ লুকিয়ে রাখত।
আমি এখন ভাঙা অনুভূতির এক নীরব শহর,
যেখানে প্রতিটা রাস্তায় কেবল বিষণ্নতার বাতি জ্বলে।
যে মানুষ একবার গভীরভাবে ভেঙে যায়, সে আর কাউকে শান্তি দিতে পারে না। অজান্তেই তার ভেতরের অন্ধকার অন্য কারও জীবনেও ছায়া ফেলে দেয়।
তাই আমি চাই, মানুষ আমাকে এড়িয়ে চলুক।
কেউ আমার খোঁজ না নিক,কেউ আমার জন্য অপেক্ষা না করুক। কারণ আমার কাছে আসা মানেই হয়তো
ধীরে ধীরে কষ্টে ডুবে যাওয়া। আমি তো নিজেকেই সামলাতে পারিনি,অন্য কারও হৃদয় কীভাবে আগলে রাখব? কিছু মানুষ দূরে থাকলেই সুন্দর লাগে আমি হয়তো তাদের মধ্যেই একজন…! 🖤

27/05/2026

প্রহর শেষে আলোর রাঙা, সেদিন ছিল চৈত্র মাস,
তোমার চোখেতে দেখেছিলাম, আমি আমার সর্বনাশ।👀🫶

এই পৃথিবীর নিয়ম মেনেই হয়তো একদিন তুমি আর আমি একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম- যার ছোট্ট একটা নাম ছিল “ভালোবাসা”। কিন্ত...
27/05/2026

এই পৃথিবীর নিয়ম মেনেই হয়তো একদিন তুমি আর আমি একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম- যার ছোট্ট একটা নাম ছিল “ভালোবাসা”। কিন্তু সেই ভালোবাসার গল্পে তুমি ছিলে ঋতুর মতো ক্ষণিকের,
আর আমি ছিলাম চিরঅপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ বিকেল। আমি প্রতিদিন তোমার জন্য হৃদয়ের দরজা খুলে রেখেছি, আর তুমি তোমার সুবিধামতো সময়ে এসে কিছু মায়া রেখে আবার দূরে সরে গেছো।
তোমার অবহেলার শব্দগুলো ধীরে ধীরে আমার বুকের ভেতর জমে থাকা স্বপ্নগুলোকে হত্যা করেছে।
তবুও আমি ভালোবেসেছি কারণ কিছু মানুষ ভালোবাসতে জানে,ভুলে যেতে নয়।
প্রিয়, তোমার আচরণ, তোমার বদলে যাওয়া ব্যবহার
আমাকে আজ বড় নিষ্ঠুর এক সত্য মেনে নিতে শিখিয়েছে তোমার হৃদয়ের আকাশে আমি আর একমাত্র নই। সেখানে হয়তো অন্য কোনো নারী
তোমার ভালোবাসার পূর্ণ চাঁদ হয়ে জ্বলছে,
আর আমি অন্ধকারে হারিয়ে যাওয়া এক নক্ষত্র,
যার আলো তুমি কখনোই খুঁজে দেখোনি। আজও মাঝরাতে তোমার স্মৃতি এলে আমার চোখ ভিজে যায়,
কারণ আমি সম্পর্কটাকে ভালোবেসেছিলাম আত্মার গভীরতা দিয়ে, আর তুমি ভালোবেসেছিলে সময় কাটানোর অবসরে। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না,
শুধু বুকের ভেতর নিঃশব্দ কান্না হয়ে বেঁচে থাকে…! 🫠❤️‍🩹

07/05/2026

যদি কেউ সম্পর্কের দরজা বন্ধ করে দেই তবে তাকে অনুভব করিয়ে দিন দরজা দুই পাশ থেকেই বন্ধ করা যায়, ধন্যবাদ!

07/05/2026

জেলখানার গেটে আর মেডিকেলের বেডে আর হাইকোর্টের গেটে যাকেই দেখবেন সেই আপনার প্রিয়জন। আর বাকি সব বিজ্ঞাপন..!!😴😪

Mafia girls 😎🖤
07/05/2026

Mafia girls 😎🖤

Address

Khulna
9001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life with Tuba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share