Zi Tv

Zi Tv এই পেইজটি দেশী এবং আন্তর্জাতিক সংবাদ প্রচার করার জন্য!

10/08/2025

শুভ সকাল

এর সাথে Yammy plates of Extravaganza – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 4 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉
26/05/2025

এর সাথে Yammy plates of Extravaganza – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 4 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉

এর সাথে Yammy plates of Extravaganza – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
25/01/2025

এর সাথে Yammy plates of Extravaganza – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

03/01/2025
স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।...
07/04/2024

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর। গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাড়াই, আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি🙂আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন 💝 আমিন

প্রায় ২,০০০ বছরের পুরনো ব্রোঞ্জের তৈরি এই মোমদানীগুলো পাওয়া গিয়েছে চীন থেকে। এগুলোর গঠন বেশ বিচিত্র; হাঁসের মুখে মাছ ধরা...
17/11/2023

প্রায় ২,০০০ বছরের পুরনো ব্রোঞ্জের তৈরি এই মোমদানীগুলো পাওয়া গিয়েছে চীন থেকে। এগুলোর গঠন বেশ বিচিত্র; হাঁসের মুখে মাছ ধরা। হাঁসের পিঠের জায়গায় মোমবাতি বা কুপিবাতি রাখা যেত। সেখান থেকে যে ধোঁয়া বেরোত, তা মাছের নিচের ফাঁপা জায়গা দিয়ে হাঁসের গলা দিয়ে একেবারে পেটের ওখানে চলে যেত। সেখানে রাখা থাকত পানি। এভাবে ধোঁয়া যেন ঘরে না ছড়িয়ে মোমদানীর মাঝেই শেষ হয়ে যায় সেই ব্যবস্থা করেছিল হাজার হাজার বছর আগের মানুষ!

এই ছবিতে যাদের চেয়ার দখল করে বসে থাকতে দেখছেন এদের মধ্যে অনেকেই হয়তো পরের হক মেরেছে, আইল কেটেছে, টাকা আত্মসাৎ করেছে,সুদে...
21/05/2023

এই ছবিতে যাদের চেয়ার দখল করে বসে থাকতে দেখছেন এদের মধ্যে অনেকেই হয়তো পরের হক মেরেছে, আইল কেটেছে, টাকা আত্মসাৎ করেছে,সুদের সাথে জড়িত...
অথচ আপনার পরিবারের সমস্যা সমাধানের জন্য নিরূপায় হয়ে এদের দারস্থ হয়েছেন....!
পীর সেজে চেয়ার দখল করে চা বিস্কিট খেয়ে ছাগলের মতো পান চিবাতে চিবাতে হয় আপনার ধংশ হওয়া পরিবারের কফিনে শেষ পেরেক ঠুকবে নয়তো ভাগ্যক্রমে হকদার যদি কেউ মজলিসে থেকে থাকে আপনার পরিবার কে রক্ষা করবে।
বর্তমান সমাজে এই ধরনের মজলিস বা বিচার সালিশে চেয়ার দখল করা লোক গুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছোট বেলায় পড়া দুই ইদুরের রুটি ভাগাভাগি'র দায়িত্বে থাকা বানর চরিত্রের গল্পের মতো। 🙂

আপনার পরিবারের সমস্যা সমাধানের জন্য আপনি নিজে চেষ্টা করুন, পারিবারিক কলহের কারণ গুলো এড়িয়ে চলুন, দিন শেষে আপনার পরিবার'ই আপনার সুখে দুঃখে এগিয়ে আসবে....পারিবারিক কলহ বাধিয়ে ইদুর হওয়া থেকে সাবধান থাকুন নয়তো পীর সেজে চেয়ার দখল করা এই বানরের পাল্লায় পড়ে ইহকাল পরকাল সব হারাবেন।

❝আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে
অন্যের পাপ মাপি!!❞
বিঃ দ্রঃ ছবিটি সংগ্রহীত।

Address

Khulna
KHULNA GPO 9000 & KHULNA HEAD OFFICE 9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zi Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zi Tv:

Share