24/11/2025
যারা মানুষকে খুব শক্ত করে ধরেও রাখে না, আবার নিজে থেকে সরে আসতেও দেয় না—তারা কখনোই কোনো সম্পর্ককে শান্তির জায়গায় নিয়ে যেতে পারে না।এদের উপস্থিতি ক্লান্ত করে, অনুপস্থিতি পোড়ায়,আর মাঝামাঝি অবস্থাটা হয়ে ওঠে নিখাদ যন্ত্রণা।
সম্পর্ক যাদের কাছে শুধু অবসরের বিনোদন, তারাই মানুষকে অবজ্ঞা করে। এরা নিজেদের সুবিধামতো আগায়, সুবিধামতো সরে যায়। সবকিছুর মধ্যেই যেন " বিকল্প " খোঁজার নেশা—তাই এদের মন কখনোই স্থির হয় না। নিজেদের ভালো থাকা, একটু সময় কাটানো,কিছুটা মনোরঞ্জন—এটাই যেন এদের সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য।
আর যখনই দেখছে অপর পাশের মানুষটা
সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে, তার প্রতি গভীরভাবে দুর্বল—ঠিক তখন থেকেই তারা দূরে যেতে শুরু করে। চুপচাপ, নিঃশব্দে, ধীরে ধীরে। ব্যস্ততার অজুহাত, আগের মতো সময় না দেওয়া, কথা বলে না—সবই যেন এক পূর্বপরিকল্পিত অভ্যাস।
কিন্তু আশ্চর্যের বিষয়, যখন একপক্ষ সব সহ্য করে ক্লান্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়, তখনই এরা বদলে যায় নাট্যশিল্পীতে। মায়া দেখায়, কান্না দেখায়, অনুতাপের অভিনয় করে। আর সৎ, সরল মানুষটা ভাবতে থাকে—
হয়তো এবার সত্যিই বদলাবে।
কিন্তু না।
এই সুযোগ নেওয়াটা শুধু আরেকটু সময় উপভোগ করার জন্য, পরিবর্তনের জন্য নয়।
সত্যিকার ভালোবাসা মানুষকে বদলায়, মানুষকে নরম করে, দায়িত্বশীল করে তোলে। যারা মন থেকে ভালোবাসে, তারা কখনোই অবহেলা করতে পারে না।
প্রিয় মানুষের ভালো থাকার জন্য নিজের আরামের জায়গাটাও ছেড়ে দেয়। অনুভূতির প্রতি সম্মান দেখায়, কথার মূল্য দেয়,সম্পর্ককে গুরুত্ব দেয়।
কিন্তু যারা সম্পর্ককে কেবল সময় কাটানোর মাধ্যম মনে করে—হুট করে বদলে যাওয়াটাই তাদের স্বভাব। আজ আছো, কাল নেই…
কথায়, কাজে,অনুভূতিতে সবখানেই অসঙ্গতি।
শেষমেশ সত্যিটা খুবই সরল—
ভালোবাসার মানুষ বদলায় না। বদলায় সেই মানুষ,যার ভেতরে আসলেই কোনো ভালোবাসা থাকে না। আর যন্ত্রণা দিতে জানে কেবল তারাই, যাদের হৃদয়ে কারও থাকার জায়গাই নেই।
©