29/05/2026
"ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা 💐💕🌙
আসসালামু আলাইকুম !
পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে প্রিয় সংগঠন দামুড়হুদা প্রেসক্লাবের সন্মানীত সদস্যবৃন্দ,
গণমাধ্যম অঙ্গনের সন্মানীত সদস্য ও সহযোদ্ধাগণ,উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রিয় দামুড়হুদা উপজেলার সর্বস্তরের জনসাধারণ,দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোন বন্ধু আপনাদের ও আপনাদের পরিবারের প্রিয়জনদের জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা ও ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ -----"ঈদ মোবারক" 🌙💕
গণমাধ্যম সমাজের দর্পণ।বস্তনিষ্ঠা সাংবাদিকতা ও সত্য প্রকাশের যে কঠিন দায়িত্ব পালন তথা সমাজের উন্নয়ন কল্যাণে সর্বোপরি রাষ্ট্র উন্নয়নে আপনারা যে নিরলস পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়ে যাচ্ছেন,তা প্রশংসনীয়।
পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসেন। কোরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের মনের ভেতরে জমা অহংকার, হিংসা ও লোভকে বিসর্জন দেওয়ার মহান শিক্ষা দেয়।মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আসুন আমরা নিজেদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের আশপাশের দরিদ্র,এতিম ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব, ইনশাআল্লাহ !
এই ঈদ আপনাদের সকলের জীবনে বয়ে আনবে অফুরন্ত শান্তি ও অনাবিল আনন্দ।ঈদ মোবারক 🌙।
শুভেচ্ছা সহ ভালোবাসায়-
মোঃমুরশেদ বীন ফয়সাল (তানজীর)
সাধারণ সম্পাদক,দামুড়হুদা প্রেসক্লাব।