Munda TV

Munda TV Munda TV mobile documentary and news platform. It captures the success & reality of human life. Munda TV digital mobile Documentary and News platform.

Munda TV is a platform that delivers news content to users through digital media, especially on mobile devices such as smartphones and tablets. Such a platform is designed to meet the growing demand for news consumption on the go, as more and more people rely on their mobile devices for their daily information needs.

14/04/2026

১৫ম জাতীয় মুন্ডা সম্মেলন ২০২৬ এর সাংস্কৃতিক অনুষ্ঠান, সিলেট

12/04/2026
‎কয়রায় শীতবস্ত্র বিতারন করছে ফোকাস এইডনিজস্ব ‎প্রতিনিধিঃ‎তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সী...
17/01/2026

‎কয়রায় শীতবস্ত্র বিতারন করছে ফোকাস এইড

নিজস্ব ‎প্রতিনিধিঃ
‎তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। ঠিক তেমনি সময় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে ফোকাস এইড সংগঠনের উদ্যোগে ও কয়রা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এতিম, অসহায়, প্রতিবন্ধী, বাঘ বিধবা ও দরিদ্র শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতারন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণে বিকেল চার ঘটিকায় শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারন করা হয়।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতারন কালে প্রধান অতিথি হিসাবে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, শীত মানুষের কষ্টের কারন হয় যারা শীত নিবারন করতে পারেন না। একারনেই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ও ফোকাস এইড সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শীত নীবারনের জন্য এই উদ্যোগকে প্রশংসা করেন এবং আগতদের কে ধন্যবাদ জানান। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে সকলকে ভোট ও গনভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।

‎ফোকাস এইড সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রাসেল আহাম্মেদ জানান, শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করা মহৎ ও পুণ্যময় ইবাদত। উপকূলীয় এলাকাগুলোতে তীব্র শীত শৈত্যপ্রবাহে দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে, এসময় মানুষরা কর্মহীন হয়ে পড়ায় পরিবারের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতের শুরুতেই উপকূল ঘেঁষা অঞ্চালগুলোতে এতিম, অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের শীত নিবারনে প্রতিষ্ঠাকালীন থেকে কাজ করছে ফোকাস এইড। ঠিক একইভাবে উপজেলা প্রশাসনের মতই সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া সহ শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার বলে জানান।

‎কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও শীতের পোশাক পেয়ে শতাধিক শীতার্তরা উচ্ছ্বসিত হন। কম্বল নিতে আসা উপজেলার বাগালী এলাকার প্রতিবন্ধী অভিরন বিবি বলেন, অসহায় মানুষ আমরা। শীতে অনেক ঠান্ডা লাগে। কম্বল কোথায় পাব, তা জানা ছিল না। দুইদিন আগে রাতে এক লোক আমার বাসায় আসে আমাকে একটা আইডি কার্ড নেয়, তারপর আমাকে আসতে বলে, আমার কাছে এখানে আসার টাকা ছিলনা তারা একটা ভ্যান পাঠিয়ে দিলে আমি সহ আরও অনেকে আসে আর এখন আমি কম্বল পেয়েছি। এটি নিয়ে কিছুটা হলেও শান্তিতে থাকব। এভাবে এরা আমাদের পাশে এসে দাঁড়াবে, তা কখনো ভাবিনি।

‎এ সময় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস.এম সাইফুল কবির, ফোকাস এইড এর সাধারণ সম্পাদক এস.এম মনিরুল ইসলাম, উম্মে হাবিবা, শেখ রবিউল ইসলাম, আল মামুন, উত্তম কুমার, শাসসুল হুদা সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কয়রা উপজেলায় ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণকয়রা (খুলনা), ১৫ জানুয়ারি ২০২৫ প্লাস্টিক দূষণ কমাতে কয়রা উপজেলার আ...
16/01/2026

কয়রা উপজেলায় ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ

কয়রা (খুলনা), ১৫ জানুয়ারি ২০২৫
প্লাস্টিক দূষণ কমাতে কয়রা উপজেলার আমাদী বাজারে ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি (তদন্ত)সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন ইয়ুথ ফর সুন্দরবন কয়রা উপজেলার সদস্যরা।

বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের হাতে পুনঃব্যবহারযোগ্য ব্যাগ তুলে দিয়ে অতিথিরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্লাস্টিক দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক নির্ভরতা কমানো জরুরি। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে সমন্বিত নীতি সহায়তায় অঙ্গীকার পরিবেশ উপদেষ্টার
27/11/2025

মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে সমন্বিত নীতি সহায়তায় অঙ্গীকার পরিবেশ উপদেষ্টার

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Munda TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munda TV:

Share

Category