Danik Somoy

Danik Somoy সময়ের সাথে তাল মিলিয়ে...

সরকারি নির্দেশনা উপেক্ষা করে শেষ পর্যন্ত অনলাইনে পাঠদান কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠান...
23/02/2026

সরকারি নির্দেশনা উপেক্ষা করে শেষ পর্যন্ত অনলাইনে পাঠদান কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিয়মিত বেতন আদায় নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিষ্ঠানটির নাম এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। ইতোমধ্যে শিক্ষকদের মাধ্যমে অনলাইন ক্লাস গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদেরও অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তদারকির দাবি জানিয়েছেন সচেতন মহল।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ) প্রতীক ১,৬৫,০৮৫ ভোটে বেসরকারিভাবে নির্বা...
13/02/2026

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ) প্রতীক ১,৬৫,০৮৫ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বেলাল উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীক পান ৮৫,০৮৫ ভোট। এ আসন এলাকায় ভোট কেন্দ্র ১৩৫টি।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল গফুর (দাঁড়িপাল্লা) প্রতীক ১,৯২০৮৩ ভোটে জয়ী। বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পান ১,৪৩,৮২১ ভোট। ভোট কেন্দ্র ১৭১টি।

কুষ্টিয়া-৩ (সদর)আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা (দাঁড়িপাল্লা) প্রতীক ১,৮০,৬৯০ ভোটে জয়লাভ করেছেন। বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পান ১,২৬,৯০৯ ভোট। এ আসন এলাকায় ভোট কেন্দ্র ১৪২টি।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতের প্রার্থী আফজাল হোসেন (দাঁড়িপাল্লা) প্রতীক ১,৪৬,২০৪ ভোটে জয়ী। বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি (ধানের শীষ) প্রতীক পান ১,৩৮,৫৭৪ ভোট। এখানেও ভোট কেন্দ্র ছিল ১৫২টি।

ঢাকা থেকে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রবীণ নেতা আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু গ্রেফতার হয়েছেন।তিন...
11/11/2025

ঢাকা থেকে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রবীণ নেতা আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু গ্রেফতার হয়েছেন।

তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শোক সংবাদগভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, প্রাগপুর গ্রামের নিবাসী ও গরুড়া দাইড় পাড়ার মৃত খেদ আলী মন্ডলের জামাতা, পিন্টু...
29/08/2025

শোক সংবাদ

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, প্রাগপুর গ্রামের নিবাসী ও গরুড়া দাইড় পাড়ার মৃত খেদ আলী মন্ডলের জামাতা, পিন্টু, সানাউল্লাহ লিটন ও আবু সাইদ নান্টুর একমাত্র দুলাভাই, আমাদের সকলের প্রিয় ও অভিভাবকতুল্য ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন (অবসরপ্রাপ্ত LGED কর্মকর্তা) আর আমাদের মাঝে নেই।

আজ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাজার সময়সূচি পরে জানানো হবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করুন। আমিন।

📢 কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসককুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।তিনি এর আগে পটুয়া...
25/08/2025

📢 কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক

কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
তিনি এর আগে পটুয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান জেলা প্রশাসক তৌফিকুর রহমানকে বদলি করে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে।

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসককে অভিনন্দন ও শুভেচ্ছা।

কুষ্টিয়ায় চিত্র সাংবাদিক ইমরান হোসেনের ওপর হা-মলার ঘ'টনায় সাব্বির শেখ নামের একজনকে গ্রে'প্তার করেছে পুলিশ। ছবি সংগৃহিত.....
17/02/2025

কুষ্টিয়ায় চিত্র সাংবাদিক ইমরান হোসেনের ওপর হা-মলার ঘ'টনায় সাব্বির শেখ নামের একজনকে গ্রে'প্তার করেছে পুলিশ।
ছবি সংগৃহিত...

কুষ্টিয়ার কাঞ্চনপুর জোতপাড়ার মাঠ থেকে আজ সকালে আতিয়ার খাঁ (৫৫) নামে একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ।তিনি...
17/02/2025

কুষ্টিয়ার কাঞ্চনপুর জোতপাড়ার মাঠ থেকে আজ সকালে আতিয়ার খাঁ (৫৫) নামে একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ।

তিনি ঝড়ু খাঁর ছেলে। তার পূর্বের বাড়ি শ্যামপুর, তবে দীর্ঘদিন ধরে মামার বাড়ি জোতপাড়ায় বসবাস করছিলেন।

হানিফ ও তাঁর এপিএস এর ব্যবসা ঠিকই চলছে শিরোনামে দৈনিক সমকালে প্রতিবেদন...রিপোর্ট: সাজ্জাদ রানা
02/02/2025

হানিফ ও তাঁর এপিএস এর ব্যবসা ঠিকই চলছে শিরোনামে দৈনিক সমকালে প্রতিবেদন...
রিপোর্ট: সাজ্জাদ রানা

পলাশ জেন্টস্ পার্লার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) আসরের নামাজের পর পুলিশ লাইন্স, কুষ্টিয়ার সাম...
21/12/2023

পলাশ জেন্টস্ পার্লার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) আসরের নামাজের পর পুলিশ লাইন্স, কুষ্টিয়ার সামনে দোয়া মাহফিলের মাধ্যমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পলাশ জেন্টস্ পার্লার'র স্বত্বাধিকারী জানান পলাশ ইসলাম বলেন, আধুনিকতার ছোয়া দিতে নতুন পরিসরে সম্পুর্ন ভিন্ন ধারায় আমাদের এই প্রতিষ্ঠানের পুন:সূচনা। আমরা অভিজ্ঞ কারিগর ও বিদেশি ভালো মানের পন্যের মাধ্যমে সেবা আমাদের সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করবো।

পলাশ জেন্টস পার্লার,
দাদাপুর রোড, পুলিশ লাইনের সামনে, কুষ্টিয়া
মোবাইল: 01734218029, 01950-413095

কুষ্টিয়া মডেল থানার নবাগত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শেখ মো. সোহেল রানা...
17/11/2023

কুষ্টিয়া মডেল থানার নবাগত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শেখ মো. সোহেল রানা...

হার্ট অ্যাটাকে মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন...
14/08/2023

হার্ট অ্যাটাকে মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন...

Address

Kushtia
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Danik Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share