Sumit Talukder BBA, MBA

Sumit Talukder BBA, MBA Academic Teacher & Mentor for SSC, HSC Business Studies Students

মাসের ২০ তারিখ আসতেই কি আপনার পকেট 'শূন্য' হয়ে যায়? আমার এক বন্ধু ছিল, যে মাসের শুরুতে পকেটমানি পেয়েই দামী রেস্টুরেন্টে ...
27/03/2026

মাসের ২০ তারিখ আসতেই কি আপনার পকেট 'শূন্য' হয়ে যায়?
আমার এক বন্ধু ছিল, যে মাসের শুরুতে পকেটমানি পেয়েই দামী রেস্টুরেন্টে খেয়ে সব শেষ করে ফেলত, আর বাকি দিনগুলো চলত ধার করে। এই অভ্যাসটি আপনার ভবিষ্যৎ আর্থিক স্বাধীনতার পথে বড় বাধা।
- ৫০/৩০/২০ নিয়ম: আপনার আয়ের (পকেটমানি) ৫০% প্রয়োজনে, ৩০% শখের কাজে এবং ২০% ভবিষ্যতের জন্য জমান।
- ট্র্যাকিং: প্রতিদিনের ছোটখাটো খরচের হিসাব একটি ডায়েরি বা অ্যাপে লিখে রাখুন।
- ইমপালস বাইয়িং: কোনো কিছু কেনার আগে নিজেকে ২৪ ঘণ্টা সময় দিন; দেখবেন অনেক অপ্রয়োজনীয় কেনাকাটা কমে গেছে।
টাকা জমানো মানে কৃপণতা নয়, বরং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা।
-

| | | | | |

মুক্তি এসেছে ত্যাগের বিনিময়ে, তাই দায়িত্ব আমাদেরও।ভালোবাসা, একতা আর অধ্যবসায়ের সঙ্গে গড়তে হবে গৌরবময় বাংলাদেশ।----------...
26/03/2026

মুক্তি এসেছে ত্যাগের বিনিময়ে, তাই দায়িত্ব আমাদেরও।
ভালোবাসা, একতা আর অধ্যবসায়ের সঙ্গে গড়তে হবে গৌরবময় বাংলাদেশ।
-------------------------------------------------------------------------
Freedom has been achieved through sacrifice, and thus responsibility now lies with us. We must build a glorious Bangladesh with love, unity, and perseverance.
------------------------------------------------
| |

15/03/2026

টিউশনি লাইফে টিকে থাকতে কিছু বাস্তব কথা (অভিজ্ঞতা থেকে লেখা)
১) আগে ফ্যামিলির পাওয়ার স্ট্রাকচার বুঝতে শিখুন। পরিবারে কার সিদ্ধান্ত শেষ কথা — বাবা, মা, নাকি স্টুডেন্ট? যার কথায় সব নির্ভর করে, তার সাথে সম্পর্ক ঠিক রাখাই বুদ্ধিমানের কাজ।
-
২) কোনো বাসায় যদি আগের বা অন্য টিচারের মাধ্যমে যান, তাহলে এমন কিছু করবেন না যাতে তাদের সাথে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হয়। এই লাইনে রেপুটেশনই সবচেয়ে বড় বিষয়।
-
৩) অতিরিক্ত আবেগ দেখানো যাবে না। আপনি স্টুডেন্টের ভাল চান — এটা ঠিক, কিন্তু সব পরিবার সেই মূল্য দেয় না। তারা যেমনভাবে পড়াতে চায়, আগে সেটা বুঝুন, তারপর নিজের মত দিন।
-
৪) নিজের পজিশন বুঝে চলুন। আপনি একজন বেতনভুক্ত শিক্ষক। তারা যতই আপন মনে করুক, একটি সম্মানজনক দূরত্ব বজায় রাখা জরুরি। দূরত্ব থাকলে সম্মানও থাকে।
-
৫) ছেলে শিক্ষক হলে মেয়ে স্টুডেন্ট, আর মেয়ে শিক্ষক হলে ছেলে স্টুডেন্ট — সম্পর্ক যতই স্বাভাবিক হোক, সীমার বাইরে যাওয়া যাবে না।
টিউশন আর ব্যক্তিগত সম্পর্ক একসাথে চললে শেষ পর্যন্ত সমস্যাই হয়।
অনলাইনের যুগে একবার বদনাম হলে শুধু আপনার না, অন্য শিক্ষকদেরও ক্ষতি হয়।
-
৬) পরিবেশ নিরাপদ না হলে কখনো পড়াতে যাবেন না।
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে — বাসায় উপযুক্ত পরিবেশ ও সদস্য না থাকলে টিউশন নেওয়া ঠিক না। নিরাপত্তা আগে।
-
৭) শেষ মাসের বেতন না নিয়ে কখনো টিউশন ছাড়বেন না।
অনেক সময় পরে টাকা নিতে গেলে ঘুরতে হয়, অপমানও সহ্য করতে হয়। পেমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত সম্পর্ক নষ্ট করবেন না।
-
৮) নিজের মূল্য বুঝুন। কম স্যালারিতে শুরু করলে পরে বাড়ানো কঠিন।
এক জায়গায় কম নিলে অন্য জায়গাতেও কম অফার পেতে পারেন।
-
৯) স্যালারি নিয়ে কথা ফোনে না বলে সরাসরি বাসায় গিয়ে ঠিক করুন।
সামনাসামনি কথা বললে সম্মানও থাকে, ভুল বোঝাবুঝিও কম হয়।
-
১০) রেজাল্ট ভাল হলে সবাই কৃতিত্ব নেয়, খারাপ হলে দোষ পড়ে টিচারের উপর। তাই গার্জিয়ান অসন্তুষ্ট হলে নিজে থেকেই বলুন — প্রয়োজনে তারা অন্য অপশন দেখতে পারেন। এতে আপনার সম্মান থাকে।
-
১১) স্টুডেন্ট বা গার্জিয়ান কেউ তাদের পারিবারিক কথা শেয়ার করলে শুনুন, কিন্তু পক্ষ নেবেন না। ফ্যামিলি ইস্যুতে জড়ালে শেষ পর্যন্ত টিউশনই যাবে।
-
১২) কোনো টিউশন অনিশ্চিত মনে হলে আগে থেকেই ব্যাকআপ রাখুন। অর্থের প্রয়োজন থাকলে হঠাৎ ছেড়ে দিলে সমস্যায় পড়তে হবে।
-
১৩) কিছু পরিবার আছে যারা বারবার টিচার বদলায়।
এসব জায়গায় বেশি আবেগ না দেখিয়ে নিজের কাজ করে টাকা নিন।
সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে মানসিক চাপ বাড়বে।
-
১৪) টিউশন মিডিয়ার উপর পুরোপুরি নির্ভর করবেন না।
নিজের পরিচিতি, রেপুটেশন ও যোগাযোগ বাড়ান — দীর্ঘমেয়াদে এগুলোই কাজে দেয়।
-
টিউশনি শুধু পড়ানো না, এটা একটা বাস্তব লাইফ ম্যানেজমেন্ট। যে শিক্ষক নিয়ম বুঝে চলে, সে-ই এই লাইনে টিকে থাকে।
-
ভালো লাগলে শেয়ার মাস্ট। 👍

28/02/2026

বাংলাদেশের নতুন গভর্নরের সিএমএ ডিগ্রি নিয়ে আলোচনা খুব বেশি হচ্ছে না দেখে ব্যথিত হলাম। অথচ আন্তর্জাতিকভাবে সিএ/সিএমএ অত্যন্ত সম্মানজনক ও চাহিদাসম্পন্ন একটি পেশাগত ডিগ্রি। এই ডিগ্রি অর্জনের জন্য কঠোর পরিশ্রম, বিশ্লেষণধর্মী দক্ষতা এবং গভীর আর্থিক জ্ঞান প্রয়োজন হয়।
-
সিএমএ মূলত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট কন্ট্রোল, ফিন্যান্সিয়াল প্ল্যানিং, পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা তৈরি করে। একটি দেশের আর্থিক নীতি, বাজেট ব্যবস্থাপনা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
আন্তর্জাতিক পর্যায়ে সিএ/সিএমএ ডিগ্রিধারীরা কর্পোরেট সেক্টর, বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং ও নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই এই অর্জনটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের জন্যও একটি গর্বের বিষয়।
-
সিএ/সিএমএ ডিগ্রিধারীদের একটি দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ অত্যন্ত বিস্তৃত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, তারা আর্থিক পরিকল্পনা (Financial Planning) ও বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। দক্ষ কস্ট কন্ট্রোল ও পারফরম্যান্স অ্যানালাইসিসের মাধ্যমে অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হয়, যা সামগ্রিকভাবে জিডিপি বৃদ্ধিতে সহায়ক।
-
দ্বিতীয়ত, তারা নীতিনির্ধারণী পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে (evidence-based decision making) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অর্থনৈতিক ঝুঁকি বিশ্লেষণ, বিনিয়োগ মূল্যায়ন, আর্থিক পূর্বাভাস (financial forecasting) ও দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণে তাদের দক্ষতা একটি দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক।
-
তৃতীয়ত, কর্পোরেট গভর্ন্যান্স ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রেও সিএ/সিএমএ পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সঠিক রিপোর্টিং, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ (internal control) এবং জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে তারা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করেন, যা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক।
-
সবশেষে, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা একটি দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাই সিএ/সিএমএ পেশাজীবীরা শুধু হিসাবরক্ষণেই সীমাবদ্ধ নন; তারা একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।
-
Sumit Talukder,
BBA (Hons), MBA (Accounting)

25/02/2026

যে সকল কৃতী শিক্ষার্থীরা এবছর বৃত্তি পেযেছো তোমাদের শুভকামনা রইল।

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা - ২০২৬ অনুষ্ঠানে শিক্ষকদের ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় বিজয়ী - ১ম স্থান বিজয়ী - শাহারিয়ার পাপ্প...
06/02/2026

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা - ২০২৬ অনুষ্ঠানে শিক্ষকদের ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় বিজয়ী -
১ম স্থান বিজয়ী - শাহারিয়ার পাপ্পু (সহকারি শিক্ষক - বিজ্ঞান)
২য় স্থান বিজয়ী - সুমিথ তালুকদার (সহকারি শিক্ষক - ব্যবসায় শিক্ষা)
৩য় স্থান বিজয়ী - নূর-আলম-সিদ্দিক উজ্জল (সহকারি শিক্ষক )

আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমি কতৃক আয়োজিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা - ২০২৬ অনুষ্ঠানে শিক্ষকদের ভারসাম্য দৌড় প্রতিযোগি...
06/02/2026

আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমি কতৃক আয়োজিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা - ২০২৬ অনুষ্ঠানে শিক্ষকদের ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন। অনুষ্ঠানের সভপতি ও প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়ের নিকট থেকে পুরষ্কার গ্রহন।

শিক্ষার্থীদের অনুরোধে সাপ্তাহিক শনিবারের এই দিনে তাদের আয়োজনে ’শিক্ষক বনাম শিক্ষার্থী’ প্রীতি ক্রিকেট ম্যাচে আমরা সকল শি...
31/01/2026

শিক্ষার্থীদের অনুরোধে সাপ্তাহিক শনিবারের এই দিনে তাদের আয়োজনে ’শিক্ষক বনাম শিক্ষার্থী’ প্রীতি ক্রিকেট ম্যাচে আমরা সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
-
At the request of students, we, all teachers and students, are organizing a 'Teacher vs. Student' friendly cricket match this Saturday, a weekly holiday, as per their arrangement.

30/01/2026

শারীরিকভাবে সুস্থ থাকলে অন্তত সাপ্তাহিক শুক্রবারে যেকোন অসুস্থ ব্যাক্তিকে যেকোন উপায়ে সহযোগিতা করুন।
-
If you are physically healthy, try to help a sick person in any way you can at least once a week, especially on Fridays.

23/01/2026

কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে অপারেশনের রোগীর জন্য এক ব্যাগ এ পজিটি রক্ত জরুরী ভাবে প্রয়োজন।
যোগাযোগ: ০১৭২১৭৪১৭৭১ (আশিক) / ইনবক্স / কমেন্ট।

18/12/2025

১লা জানুয়ারী, ২০২৬ তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি - ২৭ ও ২৮ ব্যাচের ব্যবসায়ে শিক্ষা শাখার নতুন ব্যাচ।

17/12/2025

বিরিয়নী যতই ভালো লাগুক, নামযজ্ঞের সাদা ভাতের সাথে গরম মটরের ডাল আর নিরামিশ পাঁচ তরকারি এবং চিনিগুড়া/গোবিন্দভোগ চালের ভোগের প্রসাদের কাছে সব দামী খাবার মূল্যহীন/স্বাদহীন।
-
Regardless of how appealing biryani may be, it cannot compare to the exquisite taste of the prasadam served during religious ceremonies, consisting of white rice, hot lentil curry, a vegetarian five-vegetable dish, and Chini-gura/Gobindobhog rice; in comparison, all expensive foods seem tasteless.

Address

Kushtia
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumit Talukder BBA, MBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share