Somoy71news.Com

Somoy71news.Com আমরা সব সময় সবার কথা বলি

‎ডুমুরিয়া থানায় নেই লাশঘর, ভোগান্তিতে সাধারণ মানুষ সাব্বির খান ডালিমঃ‎খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা প্রায় সাড়ে চারশ বর্গকি...
21/06/2026

‎ডুমুরিয়া থানায় নেই লাশঘর, ভোগান্তিতে সাধারণ মানুষ
সাব্বির খান ডালিমঃ
‎খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা প্রায় সাড়ে চারশ বর্গকিলোমিটার এলাকা এবং তিন লক্ষাধিক মানুষের বসবাসের একটি বৃহৎ জনপদ। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডুমুরিয়া থানা পুলিশ। তবে প্রতিষ্ঠালগ্ন থেকে থানায় কোনো নিজস্ব লাশঘর (মর্গ) না থাকায় অপমৃত্যু, দুর্ঘটনা কিংবা হত্যাকাণ্ডের ঘটনায় মৃতদেহ সংরক্ষণ ও সুরতহাল কার্যক্রমে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে।
‎স্থানীয়দের অভিযোগ, কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে মরদেহ দীর্ঘ সময় থানায় বা ঘটনাস্থলে রাখতে হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যত্র পাঠাতে গিয়ে স্বজনদের অতিরিক্ত সময়, অর্থ ও দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গরমের সময় মরদেহ সংরক্ষণে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, থানায় নির্দিষ্ট লাশঘর না থাকায় মরদেহ নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়ি, খোলা আকাশের নিচে শিয়াল কুকুরের ভয়ে সারারাত পাহারা দিতে হয়।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও কোন কাজ হয়নি।
‎সচেতন মহল বলছে, ডুমুরিয়ার মতো বৃহৎ ও জনবহুল উপজেলায় একটি আধুনিক লাশঘর প্রতিষ্ঠা সময়ের দাবি। এতে পুলিশি তদন্ত কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খল হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।
‎এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ডুমুরিয়া থানায় একটি আধুনিক লাশঘর নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে মরদেহ সংরক্ষণ ও ময়নাতদন্ত-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান হয়।

খুলনার ‎ডুমুরিয়া শোভনায় এলজিইডির পাকা সড়কে ফাটল, যাতায়াতে ঝুঁকি জনসাধারণের ‎সাব্বির খান ডালিমঃ ‎খুলনার ডুমুরিয়া  উপজেলার...
21/06/2026

খুলনার ‎ডুমুরিয়া শোভনায় এলজিইডির পাকা সড়কে ফাটল, যাতায়াতে ঝুঁকি জনসাধারণের
‎সাব্বির খান ডালিমঃ
‎খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত একটি পাকা সড়কের প্রায় ৩০ ফুট ফাটল ধরে দেবে গেছে। ফলে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপজেলার পশ্চিম শোভনা চৌরাস্তা -জিয়ালতলা অভিমুখে পাকা সড়কের আড়ুয়াখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই/তিন বছর পূর্বে পশ্চিম শোভনা চৌরাস্তা -জিয়ালতলা অভিমুখে পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় তিন কিলোমিটার কার্পেটিং করা হয়।সাম্প্রতিক বৃষ্টি, সড়কের পাশে খাল খনন ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে সড়কের আড়ুয়াখালী নামক স্থানে ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, উৎপাদিত কৃষি পণ্য ও মৎস্য বহনকারী যানবাহন,কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীরা এই সড়ক ব্যবহার করলেও দুর্ঘটনার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। কথা হয় সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, প্রভাষক এম‌এম হুমায়ুন কবির, মহিলা দল নেত্রী রহিমা বেগম সহ অনেকের সাথে।তারা এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, প্রায় সপ্তাহখানেক ধরে সড়কটির বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, বিষয়টি নিয়ে আমি এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে আমার ইউপি তহবিল থেকেও সহযোগিতা করা হবে।
‎এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মুহাম্মদ দারুল হুদা বলেন, বিষয়টি আমার নলেজে রয়েছে। আমি উর্ধ্বতন মহলকে অবহিত করেছি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

21/06/2026

ডুমুরিয়ার বরাতিয়ায় নদী খননে মাটি চাপা পড়ে আবাসন প্রকল্পের ঘর বিনষ্ট জেলা প্রশাসকের পরিদর্শন আত্মিক সহাতার আশ্বাস।

Address

Dumuria
Khulna
9250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somoy71news.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share