Shafiqul Islam Sazid

Shafiqul Islam Sazid Good day is coming be careful !

৫ নং কেমো দেওয়ার অবিজ্ঞতা অনেকটাই আলাদা আগের ৪ বার থেকে! ~ আগের ৪ টা কেমো কাজ করেনি!৫ নং কেমো টা নতুন Protocol এর stron...
15/08/2026

৫ নং কেমো দেওয়ার অবিজ্ঞতা অনেকটাই আলাদা আগের ৪ বার থেকে! ~ আগের ৪ টা কেমো কাজ করেনি!
৫ নং কেমো টা নতুন Protocol এর strong কেমো যার অবিজ্ঞতা আমার নেই, তারপর আবার কেমো শুরু করার ২ ঘণ্টা আগে আমি নতুন করে আবর সিটি CT guided core biopsy করিয়েছি! যেই টেস্ট এ বুক ছিদ্র করে ভিতর থেকে Cancer এর কোষ বের করে নিয়ে আসা হয় পরিক্ষার জন্য। ~ মানে বুকে অসম্ভব এক ভয় তো ছিলই। - তবে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন!
কেমো দেওয়ার দিন টা অনেক সুন্দর ভাবেই শুরু হয়েছিল, অনেক বেশি অসুস্থ থাকায় ambulance এ করে যেতে হয় ঢাকায়। ভালো ভাবেই পোছাই ঢাকাতে, তারপর টেস্ট এর জন্য যেতে হয় বাড্ডা। টেস্ট শেষ করে রাতে কেমো শুরু হয়, আমার মামা (মনির মামা) চলে আসে, মামি ও মামতো ভাই তো আছেই !
- আর পাশে যে আন্টি রয়েছে, ( শিরীন আন্টি ) উনি আমার আপন কেউ নন, তবে সত্য বলতে আমার প্রতি তার যে সেন্হ আমি দেখেছি তা অনেক আপন মানুষও রাখে না!
উনি সম্ভাবত Dhaka University এর শিক্ষক। আল্লাহ ওনার সকল দোয়া কবুল করুক, আর ওনার দোয়াতে তো আমিও থাকি ।
আরও অনেক মানুষ ছিলো যাদের কথা বলতে গেলে অনেল লেখা লাগবে, - আরেক দিন লিখব !
- আর আমার সাথে তো আমার বড় ভাইও ছিলো, টা কৌশিক ভাইকেও আলাহ উত্তম প্রতিদান দান করুক, আমার প্রতিটা পথ চলায় আমার সাথেই ছিলো! - সে কথাও লেখার সময় অনেক!
~ আল্লাহ আমার সকল পথ সহজ করে দিবে ইনশাআল্লাহ! (দোয়া রাখবেন)
- শফিকুল ইসলাম সাজিদ

12/08/2026

অনেক কঠিন কঠিন বিষয় এখন জিবনের নিয়মিত কাজের অংশ। - আল্লাহ যেন সব সহজ করেন, দোয়া রাখবেন!

10/08/2026

SSC Result নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই! - একটি Certificate আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করতে পারে না। ~ জীবন অনেক বেশি সুন্দর!

08/08/2026

৫ নম্বর কেমো চলছে আমার,তবে এটা একটা নতুন শুরু!
- দোয়া রাখবেন আমার জন্য।

07/08/2026

আমার নামে টাকা উঠানো বন্দ করুন ! - আমি জীবনেও আমার নামে টাকা উঠাবোনা ইনশাআল্লাহ।

৩ বেলার খাবার ৩ যায়গায় খাচ্ছি ! বাসা, হসপিটাল, অফিস ~৮ তারিখ নতুন কেমো শুরু হবে ! ঢাকায় যেতে হবে, তবে এই শরীর কতটুকু ...
04/08/2026

৩ বেলার খাবার ৩ যায়গায় খাচ্ছি ! বাসা, হসপিটাল, অফিস ~
৮ তারিখ নতুন কেমো শুরু হবে ! ঢাকায় যেতে হবে, তবে এই শরীর কতটুকু সুস্থ্য থাকবে তা তো আল্লাহ জানেন।
এবার হয়তো Ambulance এ ঢাকা যেতে হবে ~

- দোয়া রাখবেন সব যেন সহজ হয়ে যায়!

02/08/2026

বেক্তি জীবনে আমার অর্জন অনেক, এতো মানুষ এর দোয়া আল্লাহর এক বিশেষ রহমত!

আকাশসম সপ্ন আমার,পাহাড়সম পরীক্ষা তো দিতে হবেই! - আল্লাহ আমার পরিক্ষার পথ আরও কঠিন করে দিয়েছে,তবে আমি বিচলত নই, হা একটু...
31/07/2026

আকাশসম সপ্ন আমার,পাহাড়সম পরীক্ষা তো দিতে হবেই!
- আল্লাহ আমার পরিক্ষার পথ আরও কঠিন করে দিয়েছে,
তবে আমি বিচলত নই, হা একটু অসুস্ত আছি কিন্তু আল্লাহ আমাকে এখন থেকেও তার নিজ রহমতের ফয়ছালা করবেন।
আবার সব টেস্ট করব, নতুন কেমো protocol দিবে যেটা আরও toxic and expensive !
তো প্রস্তৃতি নিচ্ছি আবার ঢাকা যাওয়ার, মানসিক ভাবে আমি প্রস্তুত! - তবে শরীর সঙ্গ দিচ্ছে না।

আমি জানি আমার হায়াৎ শেষ এর আগে আমার মৃত্যু হবে না, আর হায়াৎ প্রজন্ত বাঁচিয়ে রাখার জিম্মা আল্লাহর!

- আমার জন্য দুয়া রাখবেন!

30/07/2026

৫ নং কেমোটি দেওয়া হয়নি আমাকে, আল্লাহ নতুন Treatment এর পথে নিচ্ছেন !

28/07/2026

জীবনে আল্লাহ খুব বেশি অপূর্ণতা দেননি, আমার জীবনে অর্জন অনেক !

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Shafiqul Islam Sazid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share