SAVEN STAR RAPID Action

SAVEN STAR RAPID Action Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAVEN STAR RAPID Action, Media/News Company, Khulna City, Khulna.

09/06/2026

খুলনায় 'বি-কোম্পানির, ব্যাপারে কঠোর হুঁশিয়ারি জানালেন কেএমপির ডিবির নবাগত ডিসি...

#খুলনাআপডেট

゚viralシ

09/06/2026

খুলনায় এবার সক্রিয় এইচ গ্রুপ





#বাগেরহাট

খুলনায় এবার সক্রিয় এইচ গ্রুপখুলনা ব্যুরো:দক্ষিণাঞ্চলে ‘হুমা বাহিনী’ নামে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে...
09/06/2026

খুলনায় এবার সক্রিয় এইচ গ্রুপ

খুলনা ব্যুরো:

দক্ষিণাঞ্চলে ‘হুমা বাহিনী’ নামে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে অপপ্রচার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ‘Grandfather of South Bengal’ নামের একটি ফেসবুক পেজ ব্যবহার করে তারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সম্প্রতি একটি জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে এই বাহিনীর নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি সামনে আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, উক্ত ফেসবুক পেজে বিভিন্ন ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এসব ছবি ও পোস্টের মাধ্যমে ব্যক্তিগত মানহানি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে দাবি করেছেন একাধিক ভুক্তভোগী। ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের নজর অন্যদিকে সরিয়ে নিতে বিভ্রান্তিকর তথ্যও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ‘হুমা বাহিনী’র এক সদস্য হাসিব নামের একজন এই পেজটি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া সংশ্লিষ্ট ফেসবুক পেজে কিছু গণমাধ্যমকর্মীকেও নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও, সংশ্লিষ্টরা বলছেন বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে এ ধরনের অপপ্রচার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

Address

Khulna City
Khulna
9203

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAVEN STAR RAPID Action posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share