Khulna Times

Khulna Times Daily Newspaper (News & media website)

08/08/2026
08/08/2026

পাবনার বেড়া পৌর যুবলীগ নেতাকে পুলিশের হাত থেকে যেভাবে ছিনিয়ে নিলো কর্মীরা।

খুলনা টুটপাড়ায় নে-শাগ্রস্ত এক পিতার হাতে একই পরিবারের মা, ছেলে, মেয়ে র-ক্তা-ক্ত জ-খমের অভিযোগ উঠেছে। পরিবার খুলনা মেড...
08/08/2026

খুলনা টুটপাড়ায় নে-শাগ্রস্ত এক পিতার হাতে একই পরিবারের মা, ছেলে, মেয়ে র-ক্তা-ক্ত জ-খমের অভিযোগ উঠেছে। পরিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

08/08/2026

ডেঙ্গু নিয়ন্ত্রণে কেসিসি নজরুল ইসলাম মঞ্জু মাঠ পরিদর্শন ও ফগিং কার্যক্রম।

গ্রামীণফোনের সহযোগিতায় খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচির বর্ণাঢ্য পুরস্কার বিতরণটাইমস রিপোর্ট...
08/08/2026

গ্রামীণফোনের সহযোগিতায় খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচির বর্ণাঢ্য পুরস্কার বিতরণ

টাইমস রিপোর্টঃ-

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব। উৎসবে খুলনা মহানগরীর ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মুঃ বিল্লাল হোসেন খান, আর্কিটেক্ট, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) জনাব ইরুফা সুলতানা, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং বিজ্ঞান সংগঠক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান, গ্রামীণফোন লিমিটেড খুলনার রিজিওনাল হেড জনাব ছানোয়ার হোসেন, সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলফ্রেড রণজিৎ মণ্ডল এবং প্রাক্তন সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব খোন্দকার মো. আসাদুজ্জামান।সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।স্বাগত বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ও প্রাক্তন সচিব জনাব খোন্দকার মো. আসাদুজ্জামান বছরব্যাপী বইপড়া কর্মসূচি সফল করতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংগঠক ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানান এবং আগামীতে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প, জনাব মুঃ বিল্লাল হোসেন খান বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াতে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। যখন মানুষ বইপড়া, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে ব্যস্ত থাকবে তখন মোবাইলের প্রতি আসক্তি কমবে’ তাই তিনি সবাইকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত করেন।আর্কিটেক্ট, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল সাহিত্য ও ভালো বই পড়ার অভ্যাস তোমাদের তৈরি করতে হবে। তিনি উল্লেখ করেন যে ভালো বই কেবল গল্পই বলে না, বরং পাঠকের মনের কথাও শোনে। বইপড়াকে সহজ করতে বিশ্বসাহিত্য কেন্দ্র সবসময় তোমাদের পাশে আছে।খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ইরুফা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বই মানুষকে বদলে দেয় এবং চিন্তা-চেতনার পরিধি করে। বই পড়ার মাধ্যমে নিজেকে বিকশিত করতে হবে। বইপড়াকে নেশা ও অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।প্রকৌশলী, শিক্ষাবিদ ও বিজ্ঞান সংগঠক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, নিজেদের সমৃদ্ধ করা এবং জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার জন্য শিক্ষার্থীদের আরও বেশি করে বই পড়তে হবে। সাহিত্যবিষয়ক বইয়ের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বইও নিয়মিত পড়ার পরামর্শ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান শিক্ষার্থীদের নিয়মিতভাবে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের জ্ঞান-বিজ্ঞানের বই পড়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন বইপড়ার গুরুত্ব বিবেচনা করে বর্তমান সরকারও সারাদেশে বইপড়া কর্মসূচি শুরুর উদ্যোগ নিচ্ছে। গ্রামীণফোন লিমিটেড খুলনার রিজিওনাল হেড জনাব জনাব ছানোয়ার হোসেন বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে মানবিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে গত দুই দশক ধরে গ্রামীণফোন বিশ্বসাহিত্য কেন্দ্রের এই মহতী উদ্যোগের সহযাত্রী ও অংশীদার। আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে তিনি বইপড়ার পাশাপাশি অভিভাবক ও শিশু-কিশোরদের নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন ইন্টারনেট ব্যবহারের মৌলিক বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন। সবশেষে বিজয়ী সকল মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।”উল্লেখ্য, দিনব্যাপী এই উৎসবে ৪৬টি স্কুলের মোট ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৩০ স্কুলের ২২৫৭ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চ থেকে এবং ১৬টি স্কুলের পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকের হাতে প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের ২২৫৪ জন ‘শুভেচ্ছা’, ৯২৩ জন ‘অভিনন্দন’ এবং ৯২ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। পুরস্কার প্রাপ্তদের ১১৪৬ জন ছেলে ও ২১২৩ জন মেয়ে।এই উৎসবকে কেন্দ্র করে এ বছর প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য ‘অনলাইন সেফটি ফান্ডামেন্টালস’ শীর্ষক সচেতনতামূলক অনলাইন কোর্স চালু করা হয়। এর মাধ্যমে অভিভাবক ও শিশু-কিশোররা নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন ইন্টারনেট ব্যবহারের মৌলিক জ্ঞান লাভ করবে। অনুষ্ঠানস্থলে ‘অনলাইন সেফটি কর্নার’-এ অভিভাবক ও শিক্ষকদের জন্য শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।দিনব্যাপী উৎসবের বিশাল আয়োজন ও পুরস্কারের বই স্পন্সর করছে গ্রামীণফোন লিমিটেড।

Address

৩০৬, খানজাহান আলী রোড, , রয়্যাল হোটেলের উত্তর পার্শ্বে, , মোল্লা মঞ্জিল(নিচ তলা), খুলনা।
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khulna Times:

Shortcuts

Share

Category