30/07/2026
*****ভালোবাসার বাঁশ*****
ওয়াছিউর রহমান সোহাগ
ঝরঝর মুখরিত বাদলও দিনে,
দেখিয়াছি তোমারে,
আকিয়াছি ছবি হৃদয়ও মাজারে।
পরনে ছিল সেদিন গোলাপি রঙের ওড়না,
হাতে ছিল রেশমি চুড়ি, খোঁপায় জবা ফুল,
পায়ে ছিল শিঞ্জিনী, গোলাপি ছিল দুল।
যখন দেখয়াছি তোমার অধর, এলোমেলো কেশ,
মনের দরজা ভাঙিয়া ফেলিল আসিয়া কোন এক দরবেশ।
তোমার হাতখানা ছোঁয়ার আকুতি উঠিল জেগে মনে,
কল্পনাতীত ভাষনা সব জড়ো হলো হৃদয়ের কোণে।
সকাল হইলে পুলের পাশে দাড়াইয়া থাকি শীতে,
তুমি আসোনাকো দাওনা দেখা! তবে তুমি কী মোর বিপরীতে?
দিয়াছো ছোঁয়া, আসিয়াছো মোর স্বপনে-
থেকো মোর পাশে সারাটি জীবন পাশে চাই মরণে।
এভাবেই কেটে গেল ৫টি মাস,
তাইলে সামনের পরীক্ষায় কী খাইতে হবে বাঁশ?
দুপুর গড়াইয়া বিকাল গেল, তোমারই মায়ায় পড়িয়া মন-
লেখাপড়া মোর চাঙ্গে উঠিল করিব কী এখন?
কিছু দিন বাদেই তো থিসিস পেপার দিতে হইবে জমা,
বাঁচাও হে খোদা এ পর্যায়ে চাইছি এখন ক্ষমা।।।।