S. M Mahbubur Rahman

S. M Mahbubur Rahman আসুন এ‌কে অপর‌কে চি‌নি-জা‌নি ও ভা‌লোবা‌সি‌, সুন্দর সমাজ ও জীবন গ‌ড়ি।

23/11/2024

ভিআইপি আসামী গ্রেফতার

(নিউজ পোষ্ট)রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন********************রূপসায় খান মুজাহিদুর রহমান রাজা স্মৃতি ৮ দলীয় ফ...
19/09/2024

(নিউজ পোষ্ট)
রূপসায় ৮ দলীয় ফুটবল
টুর্নামেন্টের উদ্বোধন
********************
রূপসায় খান মুজাহিদুর রহমান রাজা স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও আলোচনা সভা বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলা কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৯ ও ২০২১ এর মধ্য অনুষ্ঠিত হয়। খেলায় এসএসসি ব্যাচ ২০২১ কে ১-০ গোলে হারিয়ে এসএসসি ব্যাচ ২০১৯ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার ইপ্তি। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আকবর শেখ, ফেরদৌস সরদার। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ(২০১৯ ও ২০২১) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) অজিত সরকার, বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী, মুন্না সরদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহাজাদা আলমগীর, বাপ্পি খান, আবু দাউদ দানিশ, হিরক গোলদার, ইমরান শেখ প্রমুখ।

14/09/2024

॥ সুবিধার কাতারেই সুবিধাবাদীরা ॥
“খুব বেশি আগের কথা না। ৬/৭ মাস আগে রূপসা প্রেসক্লাবের সভায় বক্তৃতা দেওয়ার সময় বলেছিলাম আমি আওয়ামী লীগ করিনা মানে এই না অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছি। আমি সাংবাদিকতা পেশার নিরপেক্ষতা রক্ষার জন্য অরাজনৈতিক রয়েছি এবং অরাজনৈতিক থাকতে চাই। তবে পেশাদরিত্বের কারণে সব দলের সাথে সম্পর্কও থাকবে এটাই স্বাভাবিক।”
আমার বক্তব্যের এই অংশের কারণে তৎকালীন সরকার দলীয় দু’একজন দলবাজ পোষ্য সাংবাদিক আমার উপর নাখোশ হয়েছিলো। তাদের দৃষ্টিতে একমাত্র আওয়ামী লীগ ছিলো ফেরেশতার মত দল। আর বিএনপি-জামায়াত ছিলো শীর্ষ অপরাধীর দল। সরকার পরিবর্তনের পর এখন দেখছি সেই পোষ্যরা লেবাস বদলে দিব্যি জামায়াত-বিএনপির উপর ভর করে চলছে। কোথাও বিএনপি বা জামায়াতের কোন প্রোগ্রাম হলে আগে-ভাগে হাজির হচ্ছে। শুধু নিজ এলাকায় নয়, জামায়াতের কেন্দ্রীয় নেতা কি বলছেন, তারেক রহমান কি বলছেন তাও তারা ফলাও করে ফেসবুকে পোষ্ট করছেন।
আমি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ভোরের ডাক, যশোর থেকে প্রকাশিত সমাজের কথা পত্রিকার খুলনা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল নতুন সকাল ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক এবং রূপসা প্রেসক্লাবের সভাপতি পদে থাকা সত্বেও অরাজনৈতিক জীবনে নিরপেক্ষ সাংবাদিকতার কারণে আওয়ামী লীগের আমলে তাদের অনুষ্ঠানের খুব একটা দাওয়াত পেতাম না। আওয়ামীলীগের অনুষ্ঠানে প্রাধন্যতা ছিলো তাদের দলীয় সাংবাদিকদের। আর এখনও বর্তমান সময়ের সক্রীয় অন্য রাজনৈতিক দলগুলির প্রোগ্রামের দাওয়াত পাইনা। সুবিধাবাদি সংবাদকর্মীরা আগেও এগিয়ে ছিলো। এখনো এগিয়ে আছে। তারপরও আমি ভালো আছি। দালালি ট্যাগ অন্তত গায়ে লাগেনি। বাকী জীবন এভাবেই চলবো ইনশাআল্লাহ।
-এস এম মাহবুবুর রহমান
তাং-১৫/০৯/২০২৪

14/09/2024
11/09/2024

Address

Khulna
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. M Mahbubur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share