05/03/2026
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে এ পুরস্কার প্রদান করা হবে।
এবার সমাজসেবা/জনসেবায় অবদানের জন্য মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন মাহেরীন চৌধুরী, যিনি মাইলস্টোন কলেজ-এর একজন শিক্ষিকা ছিলেন। যিনি জুলাই ২০২৫-এ একটি ফাইটার জেটের বিমান দুর্ঘটনায় ২০-২৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন।