ThotSoar

ThotSoar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ThotSoar, Digital creator, Jashore, Khulna.

09/10/2025

সুদিনের অপেক্ষায় নিজেকে অবচয় ছাড়া জীবনে বিশেষ কিছু করতে পারি নি 😊😊

09/10/2025

Born to bloom, not to compete.✨😊

06/09/2025

পথ হারিয়েছি বলে
কতজন যে গেল চলে

যে ছিল মোর দলে,
যে ছিল মোর স্থলে।

06/09/2025

পৃথিবীর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোন সৌন্দর্যই চিরস্থায়ী না। আবার একইভাবে অসুন্দর্যও চিরস্থায়ী না। বলতে পারেন এটা অনেকটা এমন যে আপনার অনেক দুঃখ কিন্তু এই দুঃখগুলো এই তীব্রতা নিয়ে কতদিন থাকবে। এইগুলা একটা সাডেন পিরিয়ড পরে আর দুঃখ মনে হবে না। আপনি অনেক সুখে আছেন আজ, অনেক ভালো আছেন কিন্তু এই সুখে থাকাটা কতদিন থাকবে। এটাও একটা স্বাধীন পিরিয়ড পর এই সুখটা আর সুখে থাকার মত হবেনা। অর্থাৎ পুরো জীবনটা পুরো পৃথিবীটা একটা বহমান নদীর মত। যেখানে হঠাৎ করে দুঃখ আসে কিন্তু এটা যেমন চিরস্থায়ী না। দুঃখ নিয়ে পড়ে থাকা যাবে না। একইভাবে হঠাৎ করে একটু সুখ আসে। যদি বলেন চিরস্থায়ী হতে। এই সুখটাও চিরস্থায়ী হবে না। অর্থাৎ পুরো ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিক এবং সময়ের সাথে বহমান একটা অবস্থান। এখন আপনি আজকে অনেক ভাল আছেন এজন্য আপনি ভাবছেন এই ভালোটা হয়তো চিরজীবন আপনার সাথে তো হবে। "না"।আপনি অনেক সুন্দর আছেন আপনার এই সৌন্দর্য সব সময় আপনার সাথে থাকবে। " না"।আবার একইভাবে আপনি অনেক কষ্টে আছেন অনেক খারাপ আছেন এটাও আপনার সাথে সব সময় থাকবে না। এগুলো সবই সময়ের সাথে মিলিয়ে যাবে। ভালোটা খারাপ হবে আর খারাপটা ভালো হবে। আর এই সময়টায় আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন জাস্ট টাইপ করে নিজেরে শক্ত রাখতে পারেন মোটিভেটেড রাখতে পারেন যে আমি যেটা করতে চাই সেটাই আমি করব, সাময়িক একটু খারাপ আমার সাথে হচ্ছে। তাহলে দেখবেন সবগুলো কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না। আর সুখ গুলোকে অহংকারী রূপান্তরিত করতে হচ্ছে না।

24/08/2025

আমরা সব সময় একটা কথা বলে থাকি যে নসিব matter, কিন্তু আসলেই কি তাই?

আসলে এটি আমাদের একটা ভুল ধারণা। হ্যা নসিব আমাদের অবশ্যই মানতে হবে কিন্তু অন্ধ বিশ্বাস টা ঠিক নয়।

ইসলাম আমাদের নসিব মানতে বলছে তাই বলে তার উপর অন্ধ বিশ্বাস করতে ও মানা করছে।

> “প্রচেষ্টা করো যা তোমার জন্য উপকারী, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হয়ো না।”
(সহীহ মুসলিম)

> “দোয়া হলো তাকদীরকে প্রতিরোধ করার একমাত্র জিনিস।”
(তিরমিযি

**ভুল ধারণা** :

নসিব মানে অন্ধ ভাগ্য নয়, বরং আল্লাহর হিকমত ও পরিকল্পনা।

নসিবের ওপর ভরসা করা মানে চেষ্টা বাদ দেওয়া নয়। ইসলাম উভয়কেই ভারসাম্যে রাখতে শেখায় — চেষ্টা করা এবং আল্লাহর ওপর ভরসা করা।

নসিব আসলে আমাদের চেষ্টা বা কর্মের মাধ্যমে সৃষ্টি হয়।নসিব মিলাইতে গেলে আমাদের চাইতে হবে, চেষ্টা করতে হবে। ধরেন আপনি আম খেতে চান তাহলে তো আম গাছটা আগে রোপন করতে হবে। তবেই না তার ফল পাবেন।আপনি যদি আম গাছটা ই না লাগান তাহলে আম হবে কোথা থেকে?

19/07/2025

' দাগী ' সিনেমার ওই ডায়লগটা মনে আছে?
"আমাকে আমার মত করে ভালবাসলে না কেন?
আমাকে ধরে রাখলেনা কেনো নিশান?
তুমি আসলে জানোই না, কিভাবে ভালবাসতে হয়।
ভালোবাসা তুমি কি বোঝোনা নিশান?"

এক একজন এক একরকম করে শেষ হয়ে যাচ্ছে, দিনের পর দিন। নির্ঘুম রাতগুলো ছারখার করে দিচ্ছে মানুষগুলোর আবেগ, অনুভূতি।
আমরা যতই বলি ভালোবাসা একতরফাই অনেক ভালো। কিংবা ভালোবাসা জীবনের সব নয়।
এই আমরাই কি দিন শেষে একটা হাত খুঁজি না?
আমাদেরকে আমাদের মত করে ভালোবাসার একটা মানুষ কি চাইনা!
সবাই স্বপ্ন দেখে, আমরাও দেখি। বাঁচতে চাই। একটা মনের মানুষ চাই।
একটা বিচ্ছেদের দৃশ্যে আমাদের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। কারণ আমাদেরও একটা হারানোর গল্প আছে, কিংবা না থাকলেও হারানোর ভয় আছে।

জীবন আশা, স্বপ্ন আর একটা তীব্র ভাংচুর নিয়েই এগিয়ে যাচ্ছে।
ঐযে "গৃহ প্রবেশে" শুভশ্রীর ওই কথা গুলো...
"আমার জীবনের প্যাটার্নটাই বোধ হয় এটা জানিস
আমি মানুষের জন্য অপেক্ষা করে থাকি, আর মানুষটা ভ্যানিশ হয়ে যায়।"

এই ভাংচুর, আর আবার উঠে দাঁড়াতে দাঁড়াতে আমরাও একদিন হঠাৎ অদৃশ্য হবো।
একদিন কারোর জীবন থেকে, কিংবা.... জানিনা...

🖋️ একান্ত ব্যক্তিগত-Ekanto Bektigoto

04/07/2025

আমাদের যখন অনেক বইয়ের মাঝে একটা বই নিতে বলা হয়।আমরা দেখি বইয়ের উপরের নকশা বা কাভার। যেটি আমাদের নজর কাড়ে, আমরা পছন্দ করে থাকি সেটি আমরা খুলে দেখি। আমরা বইয়ের কয়েক লাইন দেখি। প্রথন লাইন ভালো লাগলো কিন্তু দ্বিতীয় লাইন একটু এলো মেলো তখন আমরা বইটি রেখে দিই এই ভেবে যে বইটির মনে হয় প্রথমেই একটু ভালো আর সব এলো মেলো।কিন্তু আমাদের মনে রাখা উচিত যে একটা বইয়ের মাঝে ভালো, মন্দ,হাসি,কান্না,ভুল,শিক্ষা এই সকল বিষয় নেয়েই কেবল একটি ভালো মানের বই লেখা সম্ভব হয়। আমরা ওই বইয়ের এলোমেলো লাইন দেখলেই রেখে চলে আসি।কিন্তু একটি বইয়ের মজা নিতে গেলে বা বিষয় বস্তু বুঝতে গেলে যে একটু ধৈর্য ধারণ করে বইটার সব অংশ দেখা দরকার তা বুঝতে পারি না।এমন করে আমরা অনেক বই দেখি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগি তারপর এক রাস আফসোস নিয়ে চলে আসি।আমরা কতই না বোকা।যদি বইটি একটু মন দিয়ে ধৈর্য ধারণ করে সব অংশ দেখতাম তাহলে হয়তো বইয়ের গুরুত্ব বুঝতাম। বইটি সার্থক হতো।আমরা প্রতি নিয়ত এই ভুল গুলো করি।আমাদের উচিৎ সবকিছু একটু গুরুত্ব দিয়ে তার বিষয় টুকু বেঝা।

লেখা:~বি এম সৌরভ ~

Address

Jashore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ThotSoar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share