KUET Radio - Bulletin

KUET Radio - Bulletin KUET Radio - Bulletin is the official news wing of KUET Radio, bringing every campus update to the entire nation.

কুয়েট-এ ডিজিটাল স্ক্রিনে ফুটবল-২০২৬ খেলা উপভোগের ব্যবস্থা!পরিচালক (ছাত্র কল্যাণ)-এর উদ্যোগে SWC বিল্ডিং-এর নিচতলায় Dig...
11/06/2026

কুয়েট-এ ডিজিটাল স্ক্রিনে ফুটবল-২০২৬ খেলা উপভোগের ব্যবস্থা!
পরিচালক (ছাত্র কল্যাণ)-এর উদ্যোগে SWC বিল্ডিং-এর নিচতলায় Digital Screen-এ FIFA World Cup 2026-এর খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

নেদারল্যান্ডসের Wageningen University & Research আয়োজিত আন্তর্জাতিক Nature-based Future Challenge 2026-এ রানার-আপ (দ্বি...
03/06/2026

নেদারল্যান্ডসের Wageningen University & Research আয়োজিত আন্তর্জাতিক Nature-based Future Challenge 2026-এ রানার-আপ (দ্বিতীয় স্থান) অর্জন করেছে টিম অ্যাকুয়া ভার্দে।

দলের সদস্যদের মধ্যে ছিলেন কুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী আজমায়েন তাহমিদ ও ইফানুল আলম নির্জন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থীরাও এই দলে অংশগ্রহণ করেন।

মিসিসিপি রিভার ডেল্টাকে কেন্দ্র করে প্রস্তাবিত দলটির উদ্ভাবনী প্রকৃতি-ভিত্তিক সমাধান (Nature-based Solution) বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ স্বীকৃতি লাভ করে। গবেষণা, সৃজনশীলতা এবং টেকসই নকশার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়।

এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে কুয়েটের শিক্ষার্থীদের সক্ষমতা ও সৃজনশীলতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষের দিকে নিয়ে এসেছে। নতুন শিক্ষার্...
20/05/2026

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষের দিকে নিয়ে এসেছে। নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের বিভাগভিত্তিক পরিচিতি, কোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া, একাডেমিক নিয়মকানুন এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হবে। একই সঙ্গে ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হবে।

২৮ জুন ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে নবীনদের জন্য শুরু হবে বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক পথচলা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) এর আর্কিটেকচার বিভাগ, ২৪ ব্যাচের শিক্ষার্থী সায়েম, খান জাহান আলী হলের প...
17/05/2026

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) এর আর্কিটেকচার বিভাগ, ২৪ ব্যাচের শিক্ষার্থী সায়েম, খান জাহান আলী হলের পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা দ্রুত কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ৩০ মিনিট পর তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় KUET ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শোকে স্তব্ধ। একটি প্রাণের এমন আকস্মিক বিদায় নাড়া দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে।

জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি...
10/05/2026

জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস প্রতিযোগিতা ২০২৫-২৬ এর গ্রুপ পর্বের খেলায় কুয়েট ব্যাডমিন্টন (ছাত্র) দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ২-১ সেটে পরাজিত করে টানা ২য় জয় অর্জন করেছে।

একই প্রতিযোগিতায় কুয়েট টেবিল টেনিস দল গ্রুপ পর্বের প্রথম খেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয়লাভ করে শুভ সূচনা করেছে।

মাঠে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে কুয়েট প্রতিনিধি দল। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর নকআউট পর্বে বে...
10/05/2026

মাঠে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে কুয়েট প্রতিনিধি দল। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর নকআউট পর্বে বেরোবির বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলেছে কুয়েট। টেক্সটাইল’২৩ ব্যাচের খেলোয়াড় রাফিনের করা একমাত্র গোলেই নিশ্চিত হয় কাঙ্ক্ষিত জয়।

আগামীকাল বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামবে কুয়েট প্রতিনিধি দল।

স্মৃতিতে অম্লান শহীদ ওসমান হাদি।​কুয়েট ক্যাম্পাসে নবনির্মিত 'জুলাই চত্বর'। বিপ্লবীর রক্ত কোনোদিন বৃথা যায় না। ওসমান হাদি...
19/12/2025

স্মৃতিতে অম্লান শহীদ ওসমান হাদি।

​কুয়েট ক্যাম্পাসে নবনির্মিত 'জুলাই চত্বর'। বিপ্লবীর রক্ত কোনোদিন বৃথা যায় না। ওসমান হাদির এই অদম্য স্পৃহা আমাদের প্রতিটি লড়াইয়ে শক্তি হয়ে থাকবে।

​ #জুলাই_বিপ্লব
#জুলাই_চত্বর

Address

Khulna
9203

Website

Alerts

Be the first to know and let us send you an email when KUET Radio - Bulletin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share