TAPAN VLOG

TAPAN VLOG I love making video on daily life vlog

Can this problem be solved?
20/05/2026

Can this problem be solved?

02/08/2025
শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্ট!বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাট...
02/08/2025

শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্ট!

বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম 'ফ্লাইট এক্সপার্ট।'

তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট হারিয়ে গেছে। বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

ফ্লাইট এক্সপার্টের সেলস ডিপার্টমেন্টের একজন মামুনুর রশিদ। তিনি জানান, "গতরাতেই আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা এখন মতিঝিল থানায় যাচ্ছি।"

এদিকে ফেসবুকে অনেকেই লিখেছেন, ফ্লাইট এক্সপার্ট মালিক গতরাতেই দেশ ছেড়ে পালিয়েছেন।

ফ্লাইট এক্সপার্টের অফিসের ফেসবুকে গিয়ে দেখা গেছে তাদের সবশেষ পোস্ট হজ নিয়ে। সেই পোস্টে হজ্ব ২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছে।

জয়িতা আফ্রিন নামে একজন প্রশ্ন করে লিখেছেন, ফ্লাইট এক্সপার্টের মত ট্রাস্টেড কোম্পানি যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে আর কাকে বিশ্বাস করবো?

ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে।

প্রতিষ্ঠার পর থেকে এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী নাম হয়ে ওঠে। তখন তারা দেশের ফ্লাইট টিকেটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয়।

প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত। বিশেষ করে, সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে।

গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট এবং সহজে পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

BANGLADESH TIME
ছবি: সংগৃহীত

01/08/2025

সেনা সদরের ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘আ-ত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্র’য়োগ করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘা’তী কোনো অ*স্ত্রের ব্যবহার করা হয়নি।’

01/08/2025
01/08/2025

“কোনো দল নয় বরং জীবন রক্ষার্থেই আমাদের এ কাজটি করতে হয়েছে,” বলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা।

আসলেই কি ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ অ্যাডলফ খান?অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার। ফলে দেশের শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন ...
29/07/2025

আসলেই কি ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ অ্যাডলফ খান?

অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার। ফলে দেশের শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। তার বেশ কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন। আসলেই কি তাই? তার বাবা হাসপাতালে ভর্তি জানিয়ে ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ ইস্যুতে আবেগঘন বক্তব্য দিয়েছেন অ্যাডলফ খান।

এই কোরিওগ্রাফার বলেন, ‘আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব! ভাইরে ভাই, আমাকেই পাইলেন আপনারা। ভালো মন্দ বাস্তব অবাস্তব মনগড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে সব একের পর এক!

অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টিও সত্য, তবে সেটা সুদর্শন পুরুষের নয়। অ্যাডলফ খান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন কোরিওগ্রাফির ওপরে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘পাইলাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড। বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন! কেন রে ভাই, সত্যিটাই লিখতেন। এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না!’

তার বাবা হাসপাতালে, তার ওপর সামাজিকমাধ্যমে এমন ট্রল। এ নিয়ে তিনি বিরক্ত। অ্যাডলফ খান বলেন, ‘ এমনিতেই বাবা হসপিটালে, মন ভালো নেই। আমি মানসিকভাবে বিপর্যস্ত, সারাক্ষণ ডিউটি দিতে হচ্ছে! আমি আমার ছবি ভিডিও আর কি দেব। আপনারাই আপলোড দেন। দিয়ে সুখী থাকুন। এত এত পোস্ট আমাকে নিয়ে, দিশেহারা হয়ে গেলাম, আপনারা পারেনও বটে।’

অ্যাডলফ খান বলেন, ‘ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন, তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু! না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন। নেগেটিভ উল্টাপাল্টা ক্যাপশন তো আছেই, জামার দাম থেকে শুরু করে, লাখো মেয়ের ক্রাশ, শাহরুখের সঙ্গে তুলনা হয়ে, এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি। বানিয়ে দিলেন!’

তিনি কখনোই ইন্টারভিউয়ে সব বলেননি এমনটাই জানালেন। তার ভাষ্য, ‘আমি কি এই ধরনের তথ্য সংবলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি? আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আমাকে আপনারা খুব ভালোবাসেন, সবই বুঝলাম, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আরো বাস্তবিক, সত্য এবং সুন্দর হতে পারে। সত্যি কিছু বলার ভাষা নাই!’

অ্যাডলফ খানের সাজ পোশাক আর দশ জনের চেয়ে আলাদা। ফলে সহজে সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার।

সূত্র: কালের কণ্ঠ

news24bd.tv/MR

Address

Kulati, Kulti, Dumuria
Khulna
9250

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAPAN VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share