15/10/2025
মহিলা মাদ্রাসার উন্নতি চাইলে —
উস্তাযা আর ছাত্রী, দুজনেরই একটু নিজের দিকে তাকানো দরকার।
আজকাল দেখি, ছাত্রীদের নাওয়া–খাওয়া, হাঁটা–চলা, ক্লাসের ভেতরের ভিডিও — সব ফেসবুকে!
আর উস্তাযারা ব্যস্ত ভ্লগে, ফিল্টারে, রিল বানাতে!
সাথে হাত মুজার উপর চুড়ি, ব্রেস, লাইট, ঘড়ি,
নিকাবের উপর ফুলের তোড়া — যেন ইলমের জায়গা না, ছাপড়ি ফ্যাশনের মেলা!
প্রিয় উস্তাযা ও ছাত্রীগণ, টিকটকার হতে চাইলে টিকটকেই যান,
কিন্তু ইলমি ময়দান ও ইসলামি সমাজের মর্যাদা নষ্ট করবেন না।
অভিভাবক আর প্রশাসন যদি সামান্য সচেতন হয়,
তাহলেই আদর্শ ছাত্রী গড়ে উঠবে —
যারা জ্ঞানে, আচরণে আর পর্দায় হবে প্রকৃত উদাহরণ।
আপনি মাদ্রাসা পরিচালনার যোগ্যতা না রাখলে দয়া করে মাদ্রাসা বন্ধ করে দেন, তাও মাদ্রাসার মিনিমাম গায়রত টুকু বজায় রাখুন।
আল্লাহ আমাদের হেফাজত করুন।