13/08/2026
বাংলাদেশে মানুষ খু*ন এখন বোধহয় দুইবেলা ভাত খাওয়ার চেয়েও সহজ হয়ে গেছে 🙂
ঘটনা সিলেটের। ৯০ বছর বয়সী এম আব্দুস সাত্তার, তাঁর ৭২ বছর বয়সী স্ত্রী সুরাইয়া এবং তাঁদের বাসায় কাজ করা গৃহকর্মী তাহমিনা তিনজনই নির্মম হা*ম*লা"র শি*কা*র হয়েছেন।
সাত্তার দম্পতির চার সন্তানই প্রবাসে থাকেন। বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনার জন্য তাঁদের বাসায় থাকতেন গৃহকর্মী তাহমিনা। স্থানীয়ভাবে জানা গেছে, পরিবারের কাছে তিনি শুধু একজন গৃহকর্মী ছিলেন না, অনেকটা মেয়ের মতোই ছিলেন।
সিসিটিভি ফুটেজ ও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বাবুল মিয়া নামের এক ব্যক্তি বুধবার সকালে ওই বাসায় প্রবেশ করেন। তাহমিনার সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ও ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপরই ধারালো অ** দিয়ে তাহমিনাকে আ*ঘা*ত করা হয়।
তাহমিনার চিৎকার শুনে বৃদ্ধা সুরাইয়া এগিয়ে এলে তাঁকেও আ*ঘা*ত করা হয়। পরে গৃহকর্তা এম আব্দুস সাত্তার এগিয়ে এলে তিনিও হা*ম*লা*র শি*কা"র হন।
মুহূর্তের মধ্যেই তিনটি জীবন থেমে গেল....... 💔
ঘটনার পর অভিযুক্ত বাবুল মিয়া পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পু*লি*শের হাতে গ্রে*প্তা*র হন। পু*লি" শ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আ*টক করা সম্ভব হয়েছে। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভির কিছু অংশে পুরো ঘটনা ধরা না পড়লেও আশপাশের ফুটেজ ও অন্যান্য তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়৷ এভাবে আর কত?
একজন মানুষ কীভাবে এত সহজে আরেকজন মানুষের জীবন কে*ড়ে নিতে পারে?
দিন দিন আমাদের চারপাশের নি*রা*পত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বাইরে তো দূরের কথা, নিজের ঘরের ভেতরেও যদি মানুষ নিরাপদ না থাকে তাহলে নিরাপত্তা আসলে কোথায়?
আল্লাহ এই তিনজনের পরিবারকে এই শো*ক স*হ্য করার শক্তি দিন। 💔