MHC Foundation

MHC Foundation সুস্থ মন সুন্দর জীবন

এই গুলো হলো অ্যাপথাস আলসার (Aphthous ulcers).অ্যাফথাস আলসার হল এক ধরনের মুখের ঘা যা সাধারণত মুখের নরম টিস্যু যেমন- ঠোঁট,...
18/08/2025

এই গুলো হলো অ্যাপথাস আলসার (Aphthous ulcers).অ্যাফথাস আলসার হল এক ধরনের মুখের ঘা যা সাধারণত মুখের নরম টিস্যু যেমন- ঠোঁট, গাল, জিহ্বা বা মাড়ির গোড়ায় দেখা যায়। এটিকে অনেক সময় "ক্যানকার sores" বা "লবণের ঘা" ও বলা হয়। এটি সংক্রামক নয় এবং সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে সেরে যায়।
লক্ষণ:
ছোট, গোলাকার বা ডিম্বাকৃতির ঘা, যা সাদা বা হলুদ রঙের হতে পারে।
ঘাগুলির চারপাশে লাল রঙের একটি বৃত্ত থাকে।
কথা বলতে, খেতে বা পান করতে গেলে ব্যথা হতে পারে।
কারণ:
অ্যাফথাস আলসারের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কিছু কারণের জন্য এটি হতে পারে, যেমন-
মানসিক চাপ
হরমোনজনিত পরিবর্তন
কিছু খাবার (যেমন- সাইট্রাস ফল, মশলাদার খাবার)
দাঁতের ধারালো অংশ বা মুখের আঘাত
অ্যালার্জি পর্যাপ্ত ভিটামিন ও খনিজ পদার্থের অভাব
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
চিকিৎসা:
বেশিরভাগ অ্যাফথাস আলসার কয়েক দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে, কিছু ক্ষেত্রে নিম্নলিখিত চিকিৎসা সহায়ক হতে পারে:
ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ (যেমন - আইবুপ্রোফেন বা প্যারাসিটামল)
অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করা
ক্ষেত্রবিশেষে, স্টেরয়েড ক্রিম বা মলম ব্যবহার করা যেতে পারে।
যদি ঘাটি বড় হয় বা সেরে না যায়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
Apsol নামে oral paste /Meoral Oral solution পাওয়া যায় ফার্মেসিতে যা খুব ভালো কাজ করে।

13/08/2025

সকালের নাশতা ৮টার মধ্যে করুনঃ

আমরা সবাই জানি সকালের নাশতা গুরুত্বপূর্ণ। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠার কারণে আমরা অনেক সময় নাশতা করি না। আবার দেরি করে উঠার ফলে না খেয়ে দ্রুত কাজের জন্য বের হয়ে যায়। যা মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়।

09/08/2025

ব্যায়াম করুন
প্রতিদিন একটু আগে ঘুম থেকে উঠে ব্যায়াম করুন। এতে করে আপনার সারাদিন খুব ভালো যাবে। আপনি সারাদিন চাঙা থাকবেন। আমরা সাধারণত ঘুম থেকে উঠেই খেয়ে না খেয়ে কাজে দৌড় দেই। তকে সকাল যদি ৬টায় উঠতে পারি, তাহলে আমাদের হাতে অনেক সময় থাকবে। এই সময় আপনি হাঁটতে পারেন, ফ্রিহ্যান্ড এক্সারসাইজ কিংবা ইয়োগা করতে পারেন।

09/08/2025

ঘুম থেকে উঠে পানি পানঃ

ঘুম থেকে উঠে পানি পান করুন। এতে আপনার শরীর হাইড্রেট হবে। কেননা, রাতে ঘুমানোর পর লম্বা সময় আমরা পানি পান করি না। এতে করে শরীর ডিহাইড্রেট হয়ে যায়।

09/08/2025

#ভেজা_ছোলা
একটি স্বাস্থ্যকর খাবার। এটি প্রোটিন, ফাইবার, এবং বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ। প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো ছোলা খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে হজমশক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এবং হৃদরোগের ঝুঁকি কমানো অন্যতম।

08/08/2025

ডায়রিয়ার লক্ষণঃ
🔹জরুরি ভিত্তিতে মলত্যাগের প্রয়োজন
🔸পেটে ব্যথা বা ক্র্যাম্পিং
🔹বমি বমি ভাব বমি
🔸জ্বর, মাথাব্যথা
🔹মাথা ঘুরছে
🔸স্বাভাবিকের চেয়ে কম প্রস্রাবের ঘনত্ব
ডুবে যাওয়া চোখ এবং গাল
চরম ক্লান্তি

08/08/2025

সকাল বেলা
কুসুম গরম লেবু পানি খালি পেটে হালকা গরম লেবু পানি পান করা বিপাকক্রিয়া ও হজমের উন্নতিতে সাহায্য করতে পারে।

07/08/2025

প্রচুর পরিমাণে জল খান: মাঝে মাঝে কম জল খেলে শরীরে অনের রকম অস্বস্তি হয়। দিনে কম করে ৭ থেকে ৮ গ্লাস জল পান করুন।

07/08/2025

#থাইরয়েড
থাইরয়েডের সমস্যাগুলো হচ্ছে হরমোনের ঘাটতি বা হাইপো-থাইরয়ডিজম, হরমোনের আধিক্য বা হাইপার-থাইরয়ডিজম, প্রদাহ বা থাইরয়ডাইটিস, গলগন্ড ও ক্যানসার।

07/08/2025

#দিনে_কতবার_প্রস্রাব_করা_স্বাভাবিক
২৪ ঘণ্টায় অন্তত চারবার প্রস্রাব হওয়া প্রয়োজন। এর কম হলে পানির পরিমাণ বাড়িয়ে দিন। পানিশূন্যতা, কিডনির কিছু রোগ, মূত্রনালির পাথর কিংবা রক্তচাপ খুব বেশি কমে যাওয়ার মতো কিছু কারণে প্রস্রাব কমে যায়।

07/08/2025

#ইনফ্লুয়েন্জা
ইনফ্লুয়েঞ্জা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ঘুমাতে হবে। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে নিয়মিত কাজগুলো বাতিল করে ঘুমকে অগ্রাধিকার দিতে হবে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দ্রুত ফ্লু থেকে আরোগ্য লাভ করতে পর্যাপ্ত ঘুম জরুরি।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when MHC Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share