Avijit

Avijit Welcome to my page

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর নেশা হচ্ছে কারো মায়ার নেশা! একবার কারো মায়ার নেশায় জড়িয়ে পড়লে, নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েও সে মা...
14/07/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর নেশা হচ্ছে কারো মায়ার নেশা! একবার কারো মায়ার নেশায় জড়িয়ে পড়লে, নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েও সে মায়া কাটানো যায় না!

এই মায়া ব্যাপারটা তৈরি হয় মূলত কথার মাধ্যমে। কথা বলতে বলতে একটা মানুষের প্রতি তীব্র ভাবে আসক্ত হয়ে পড়ে মানুষ৷ আর তারপর সেই মায়া শুধু বাড়তেই থাকে, কমে না।

মানুষ যখন মায়ার নেশায় জড়িয়ে পড়ে, তখন সে ঠিক না ভুল সেটা বোঝে না৷ কোনো বাঁধা মানে না, কোনোকিছু চিন্তা করে না। সে শুধু মায়ার টানে সবকিছু মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়।

যখন কারো প্রতি মায়া জন্মায়, ঠিক তার আগের মূহুর্ত অবধি মানুষ নিজের আয়ত্তে থাকে। আর যখন কারো প্রতি মায়া জন্মায়, তখন নিজের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না। যার প্রতি মায়া জন্মায়, নিজের অনুভূতির সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটা!

মানুষ চায় নিজেকে সেই মায়া থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে আসতে, কিন্তু পারে না! হাজার যন্ত্রণা, কষ্ট পাওয়ার পরেও সে এই মায়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারে না।

যে একবার কারো মায়ার নেশায় পড়ে, সে তার ভালো থাকার চাবিটা তার হাতে ছেড়ে দেয়। তারপর কথা ফুরায়, সময় ফুরায়, সম্পর্ক এবং মানুষ হারিয়ে যায়, শুধু মায়া ফুরায় না!

তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই আমার,জোর করে ধরে রাখার অধিকার ও নেই,তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসার অনুমতির প্রয়োজন হ...
11/07/2025

তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই আমার,
জোর করে ধরে রাখার অধিকার ও নেই,
তোমাকে শুধু ভালোবাসি, কারণ
ভালোবাসার অনুমতির প্রয়োজন হয় না..!

11/07/2025

নির্দিষ্ট মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়া,অসুস্থতার মতো..! 😔🖤

সমগ্র ছায়াপথ ঘুরে এসে দেখি,সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তোমার দুটি চোখ। 🖤
11/07/2025

সমগ্র ছায়াপথ ঘুরে এসে দেখি,সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তোমার দুটি চোখ। 🖤

11/07/2025

তোমার চোখে যে যা'দু লুকানো,
তাতে হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার।🖤🌸

তোমার সাথে আরো কিছুটা সময় থাকার ইচ্ছে ছিলো, ইচ্ছে ছিলো হাতে হাত ধরে আরো কিছুটা পথ হাটার।হাত ধরে ছিলে,আবার ছেড়েও দিলে। কি...
11/07/2025

তোমার সাথে আরো কিছুটা সময় থাকার ইচ্ছে ছিলো,
ইচ্ছে ছিলো হাতে হাত ধরে আরো কিছুটা পথ হাটার।
হাত ধরে ছিলে,আবার ছেড়েও দিলে।

কি যেন কি বাহানায় চলার পথটা পাল্টে দিলে, সে পথটা সাজিয়ে ছিলাম তোমারই জন্য, খুব যত্নে।

আমার পাশে থেকে আমাকে ঝাপটে ধরে বাহুতে এক অংশে জড়িয়ে, মনের কথা গুলো বলবে বলে সাজিয়ে ছিলাম পথ খানা। সে পথে তুমি আর আসো না, আমি ও সেই পথের অনেক দিন যত্ন নেই না।

চলার পথটা অগোছালো হবে ভাবতে পারিনি। তুমি থেকে গেলে এই আদরে পথ খানা তোমার পায়ের পদ চিহ্ন পেয়ে সুখের তৃপ্তি নিতো।

সেই পথে আর কাউকে হাটতে দেই না ,দেই না কারোর পদচিহ্ন পড়তে। সাহস পাই না সেই পথ নতুন করে সাজানোর,,

যেইপথে তুমি আর হাটবে না সে পথ থাকুক পরিত্যক্ত নিঃশ্বাস ফুরাবার শেষ পর্যন্ত।

যাকে নিজের সবটা দিয়েছিলাম, সে আমাকে শুধু সময় কাটানোর মানুষ ভেবেছিল ।
10/07/2025

যাকে নিজের সবটা দিয়েছিলাম,
সে আমাকে শুধু সময় কাটানোর মানুষ ভেবেছিল ।

মন ভালো নেই বহুদিন ধরে, হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে। সবকিছু ঠিক আছে বললেও ভেতরের অশান্তিটা থামে না কিছু...
10/07/2025

মন ভালো নেই বহুদিন ধরে,
হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে। সবকিছু ঠিক আছে বললেও ভেতরের অশান্তিটা থামে না কিছুতেই। রাতের পর রাত কেটে যায়,ঘুম আসে না চোখে, শুধু পুরোনো কিছু কথা চোখের পাতায় হালকা জলের মতো জমে থাকে, আসলে, মন ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ।

ভালোবাসি বলেই সবকিছুতে আপনার ছোঁয়া খুঁজি।‌             আপনি দূরে সরে গেলে,              হাজার বাধা পেরিয়ে আপনাকে ধরে র...
10/07/2025

ভালোবাসি বলেই সবকিছুতে আপনার ছোঁয়া খুঁজি।
‌ আপনি দূরে সরে গেলে,
হাজার বাধা পেরিয়ে আপনাকে ধরে রাখতে চাই।
আপনার চুপ থাকা আমাকে অস্থির করে তোলে,
আপনার অভিমান আমার ভেতর ঝড় তোলে।
আপনার মুখের হাসি দেখলে মনে হয়
পৃথিবীর সব ব্যথা ভুলে যাই।
আপনি জানেন?
আপনার একটা শব্দ আমার দিন বদলে দিতে পারে।
ভালোবাসি বলেই, আপনার পাশে
থাকার অধিকারটা চিরকাল চাই।

বিশ্বাস করুন, ভালোবাসা প্রমাণ করতে কিংবা বুঝতে গিয়ে যদি অভিমানে দূরত্ব বাড়ান, তবে নিশ্চিতভাবেই আপনি হেরে যাবেন! কেননা সত...
10/07/2025

বিশ্বাস করুন, ভালোবাসা প্রমাণ করতে কিংবা বুঝতে গিয়ে যদি অভিমানে দূরত্ব বাড়ান, তবে নিশ্চিতভাবেই আপনি হেরে যাবেন! কেননা সত্যিকার ভালোবাসা অনুভব করা যায়। আর যে ভালোবাসা আপনি অনুভবই করতে পারছেন না, সেখানে কোনো প্রকার সন্দেহ না রেখেই, সরে আসা উচিত।

যদি অভিমানে নিজেকে আড়াল করে ভালোবাসা বুঝতে চেষ্টা করেন, তবে তাতে কোনো ফায়দা নেই। যে কাছে থাকতেই আপনার গুরুত্ব বোঝে না, আপনাকে সময় দেয় না, কথা বলে না, অভিমানে আপনি যতই নিজেকে আড়াল করে রাখুন না কেন, সে আপনাকে কষ্ট করে খুঁজতে যাবে না।

হাহাকার তার ভেতরেই হয়, যে আপনাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু কোনো কারণ ছাড়াই যে মানুষটা দিনের পর দিন আপনাকে ছাড়া অনায়াসে থাকতে পারে, আপনার অভিমানে তার কিচ্ছু যায় আসে না। অভিমান ভাঙ্গাবে তো দূরের কথা, উল্টো আরও দূরত্ব বাড়িয়ে আপনার সাথে কথা বলাই বন্ধ করে দিবে।

অভিমানে ভালোবাসা বাড়ে। তবে সব সম্পর্কেই নয়। আপনি যদি অবহেলা পেয়ে নিজেকে সরিয়ে নিয়ে আসতে চান, তবে সেখানে ফেরার আর আশা রাখবেন না৷ কোনো প্রয়োজন নেই। সে ঠিক আপনাকে কতটা ভালোবাসে, কতটা গুরুত্ব দেয়, এটা বুঝতে অভিমান করার প্রয়োজন নেই।

অভিমানে দূরত্ব সেই সম্পর্কেই বেড়ে যায়, যেখানে অবহেলা পাওয়া আর গুরুত্বহীন হতে হয়! যে আপনাকে স্বাভাবিক অবস্থায় গুরুত্ব দেয় না, অভিমানে নিজেকে আড়াল করলে কষ্ট করে খুঁজে এনে আপনাকে গুরুত্ব দিবে? কখনোই না।

সত্যিকার ভালোবাসা বোঝা যায় কিংবা টের পাওয়া যায়। যে ভালোবাসে, তার পাগলামি, ব্যবহার এবং আচরণেই স্পষ্ট বুঝতে পারবেন৷ আবার যে ভালোবাসে না, সেটাও খুব সহজে বুঝতে পারবেন ।

Address

Khulna
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avijit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share