Atish creation

Atish creation � Creativity in Motion | � Voiceovers | � Fun & Entertainment
Lights, Mic, Action! Join the chaos,

09/10/2025

24/09/2025

সুখের জন্য ত্যাগ করছি কি?

আমরা অধিকাংশ মানুষ এই প্রবাদ বাক্যটি পড়েছি বা শুনেছি এবং সবাই এটি জানি যে ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ। কিন্তু আমরা সত্যই কি এই কথা মেনে জীবন-যাপন করছি? যদি আমরা ত্যাগ করেই প্রকৃত সুখ পাওয়ার অভিলাষী হতাম, তাহলে অর্থ-সম্পদ নিয়ে কি কখনো নিজের পিতা-মাতা, ভাই-বোন এবং আত্মীয় স্বজনদের সাথে বিবাদের সৃষ্টি হতো?

#আদর্শ_মানব_জীবন #সততা #মানবতা #সহযোগিতা #

24/09/2025
11/09/2025

‘নিজের ভুলগুলো সংশোধন করি’

মানুষ মাত্রই ভুল করার প্রবণতা রয়েছে। অধিকাংশ মানুষ মানতেই চায় না যে তার ভুল হতে পারে বা ভুল হয়েছে। আমরা সবসময় অন্য মানুষের ভুল ধরতে পটু। অন্যের ভুলটা নিয়ে হাজার সমালোচনা করি, সেই ভুলটার জন্য তাকে নানাভাবে অপমান করি। কিন্তু একটু চিন্তা করুন তো আমার ভিতরে কি কোনো ভুল নেই? আমি কি কখনও কোন ভুল করিনা? অন্যের ভুল ধরার পূর্বে আমাদের সকলের উচিৎ নিজের ভুলগুলো আগে সংশোধন করা। আমি যদি ভালো গুণের অধিকারী হয়ে থাকি, তাহলে অন্য মানুষের ভুল আমার চোখে আসবে না, শুধু ভালো গুণগুলোই পরিলক্ষিত হবে। তাই আসুন আমরা সবাই নিজের ভুল সংশোধন করি। আপনার কোন মন্তব্য থাকলে জানানোর অনুরোধ রইল।

#আদর্শ_মানব_জীবন #সততা #মানবতা #সহযোগিতা #

11/09/2025

‘আমার ‘হিংসা’ আছে কিনা যাচাই করি’
’হিংসা’ এমনি একটি নেতিবাচক মানসিক প্রবৃত্তি, যেটি আপনার মনের শান্তিকে নষ্ট করে দেয় এবং অন্যের সাথে সম্পর্ক এবং সামাজিক বিভেদ সৃষ্টি করে। আমি হয়তো ভাবতে পারি আমার মনে কোন হিংসা নেই। আসুন একটু যাচাই করে দেখি আমার মনে হিংসা আছে কিনা?
১. অন্যের সাফল্যে আমার খারাপ লাগে।
২. অন্যকে প্রশংসা করলে আমি সহ্য করতে পারি না।
৩. অন্যের সুখ আমি দেখতে পারি না।
৪. অন্যের ভালো কিছু হলে আমি মানতে পারি না।
৫. কারো ক্ষতি হলে আমার খুব ভালো লাগে।
৬.অন্যের দুঃখ-কষ্টে আমি আনন্দ অনুভব করি।
উপরের বিষয়গুলো থেকে আপনি যাচাই করুন, আপনার মনে হিংসা আছে কি না। আপনার মতামত কী? হ্যাঁ/না।
#আদর্শ_মানব_জীবন #সততা #মানবতা #সহযোগিতা #

11/09/2025

মাত্র ৫টি বিশেষ উপায়ে মানসিক চাপ নিয়ন্ত্রণ করি

১. স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলুন
প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখুন, যেখানে শাকসবজি, প্রোটিন, ফল ইত্যাদি রাখুন। স্বাস্থ্যসম্মত খাবার শরীর ও মনকে শক্তি প্রদান করে। পুষ্টিকর খাদ্য মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে।

২. লেখার অভ্যাস গড়ুন
আপনার ব্যস্ততাময় সময়ের মধ্যে প্রতিদিন ৫-১০ মিনিট সময় নিয়ে একটি ডায়েরিতে আপনার নিজস্ব চিন্তা, অনুভূতি বা সমস্ত দিনের গুরুত্বপূর্ণ ঘটনা লিখুন। এমন ৩টি বিষয় লিখবেন যার জন্য আপনি কৃতজ্ঞবোধ করেন। প্রত্যহ লেখার মাধ্যমে আপনার মনের জটিল চিন্তা হ্রাস পাবে, এবং নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাবেন। আর এটি আপনার মানসিক স্বচ্ছতা বাড়াবে।

৩. মনোরম পরিবেশে ঘুরে আসুন
প্রতি সপ্তাহে অন্তত একবার কোন পার্কে, নদীর ধারে বা গাছপালার মাঝে সময় কাটান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। প্রকৃতি আপনার মনকে শান্ত করবে এবং স্ট্রেস হরমোন কমাতে সহায়তা করবে। সবুজ পরিবেশ আপনার মানসিক সতেজতা প্রদান করবে।

৪. শৌখিন কাজে নিবিষ্ট থাকুন
সময় নিয়ে আপনি আঁকা, গান গাওয়া, লেখালেখি, বা হস্তশিল্পের মতো সৃজনশীল কাজে নিবিষ্ট হন। মানসম্মত নতুন কিছু করার অভ্যাস করুন। সৃজনশীল কাজ আপনার মনকে শান্ত করবে এবং মানসিক চাপ থেকে দূরে রাখবে। এখান থেকে আপনি মানসিক তৃপ্তি এবং ইতিবাচক চিন্তাভাবনা করতে পারবেন।

৫. নির্দিষ্ট সময়ে ঘুমান
প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ৬-৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। বিছানায় ঘুমের আগে ফোন, ল্যাপটপ থেকে দূরে থাকুন এবং ঘুমানোর ঘর শান্ত ও অন্ধকার রাখুন। সম্ভব হলে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করতে পারেন। পর্যাপ্ত পরিমাণ ও মানসম্পন্ন ঘুম আপনার মস্তিষ্কের ক্লান্তি দূর করে, উত্তেজনা পরিহার করে এবং মানসিক চাপ কমায়।

#আদর্শ_মানব_জীবন #সততা #মানবতা #সহযোগিতা #

17/08/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Good morning
17/08/2025

Good morning

Good  morning 🙏
16/08/2025

Good morning 🙏

Good evening
15/08/2025

Good evening

Good afternoon
14/08/2025

Good afternoon


Address

Gatirgheri, Uttar Bedkashi , Koyra
Khulna
9290

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atish creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share