Oishe’s Elegant World

Oishe’s Elegant World 𝑺𝒉𝒂𝒓𝒊𝒏𝒈 𝒎𝒐𝒎𝒆𝒏𝒕𝒔 𝒐𝒇 𝒇𝒂𝒊𝒕𝒉, 𝒔𝒑𝒊𝒓𝒊𝒕𝒖𝒂𝒍𝒊𝒕𝒚 & 𝒍𝒊𝒕𝒕𝒍𝒆 𝒋𝒐𝒖𝒓𝒏𝒆𝒚𝒔 𝒐𝒇 𝒍𝒊𝒇𝒆 😊
💭 𝑷𝒆𝒓𝒔𝒐𝒏𝒂𝒍 𝑽𝒍𝒐𝒈𝒔 🤳 & 𝐁𝐥𝐨𝐠 ✍️
𝒫𝓊𝓇𝑒 𝐹𝑒𝑒𝓁𝒾𝓃𝑔𝓈 🧡
(1)

ভোলানাথের ১০৮টি নাম স্মরণ করুন:১. ওঁ শিবায় নমঃ ২. ওঁ মহেশ্বরায় নমঃ ৩. ওঁ শম্ভবে নমঃ ৪. ওঁ পিনাকিনে নমঃ ৫. ওঁ শশিশেখরায...
16/02/2026

ভোলানাথের ১০৮টি নাম স্মরণ করুন:
১. ওঁ শিবায় নমঃ
২. ওঁ মহেশ্বরায় নমঃ
৩. ওঁ শম্ভবে নমঃ
৪. ওঁ পিনাকিনে নমঃ
৫. ওঁ শশিশেখরায় নমঃ
৬. ওঁ বামদেবায় নমঃ
৭. ওঁ বিরূপাক্ষায় নমঃ
৮. ওঁ কপর্দিনে নমঃ
৯. ওঁ নীললোহিতায় নমঃ
১০. ওঁ শঙ্করায় নমঃ
১১. ওঁ শূলপানয়ে নমঃ
১২. ওঁ খটাঙ্গিনে নমঃ
১৩. ওঁ বিষ্ণুবল্লভায় নমঃ
১৪. ওঁ শিপিবিষ্টায় নমঃ
১৫. ওঁ অম্বিকানাথায় নমঃ
১৬. ওঁ শ্রীকন্ঠায় নমঃ
১৭. ওঁ ভক্তবৎসলায় নমঃ
১৮. ওঁ ভবায় নমঃ
১৯. ওঁ শর্বায় নমঃ
২০. ওঁ ত্রিলোকেশায় নমঃ
২১. ওঁ শিতিকণ্ঠায় নমঃ
২২. ওঁ শিবা প্রিয়ায় নমঃ
২৩. ওঁ উগ্রায় নমঃ
২৪. ওঁ কপালিনে নমঃ
২৫. ওঁ কামারয়ে নমঃ
২৬. ওঁ অন্ধকাসূরসূদনায় নমঃ
২৭. ওঁ গঙ্গাধরায় নমঃ
২৮. ওঁ ললাটাক্ষায় নমঃ
২৯. ওঁ কারখানায় নমঃ
৩০. ওঁ কৃপানিধয়ে নমঃ
৩১. ওঁ ভীমায় নমঃ
৩২. ওঁ পরশুহস্তায় নমঃ
৩৩. ওঁ মৃগপাণয়ে নমঃ
৩৪. ওঁ জটাধরায় নমঃ
৩৫. ওঁ কৈলাসবসিনে নমঃ
৩৬. ওঁ কবচিনে নমঃ
৩৭. ওঁ কঠোরায় নমঃ
৩৮. ওঁ ত্রিপুরান্তকায় নমঃ
৩৯. ওঁ বৃষাঙ্কায় নমঃ
৪০. ওঁ বৃষভারুঢ়ায় নমঃ
৪১. ওঁ ভস্মোদ্-ধূলিতবিগ্রহায় নমঃ
৪২. ওঁ সামপ্রিয়ায় নমঃ
৪৩. ওঁ স্বরময়ায় নমঃ
৪৪. ওঁ ত্রয়ীমূর্তয়ে নমঃ
৪৫. ওঁ অনীশ্বরায় নমঃ
৪৬. ওঁ সর্বঞ্জায় নমঃ
৪৭. ওঁ পরমাত্মনে নমঃ
৪৮. ওঁ সোমসূর্যাগ্নিলেচনায় নমঃ
৪৯. ওঁ হবিষে নমঃ
৫০. ওঁ যজ্ঞময়ায় নমঃ
৫১. ওঁ সোমায় নমঃ
৫২. ওঁ পঞ্চবক্ত্রায় নমঃ
৫৩. ওঁ সদাশিবায় নমঃ
৫৪. ওঁ বিশ্বেশ্বরায় নমঃ
৫৫. ওঁ বীরভদ্রায় নমঃ
৫৬. ওঁ গণনাথায় নমঃ
৫৭. ওঁ প্রজাপতয়ে নমঃ
৫৮. ওঁ হিরণ্যরেতসে নমঃ
৫৯. ওঁ দুর্ধর্ষায় নমঃ
৬০. ওঁ গিরীশায় নমঃ
৬১. ওঁ গিরিশায় নমঃ
৬২. ওঁ অনঘায় নমঃ
৬৩. ওঁ ভুজঙ্গভূষণায় নমঃ
৬৪. ওঁ ভর্গায় নমঃ
৬৫. ওঁ গিরিধন্বনে নমঃ
৬৬. ওঁ গিরিপ্রিয়ায় নমঃ
৬৭. ওঁ কৃত্তিবাসসে নমঃ
৬৮. ওঁ পুরারাতরে নমঃ
৬৯. ওঁ ভগবতে নমঃ
৭০. ওঁ প্রমথাধিপায় নমঃ
৭১. ওঁ মৃত্যুঞ্জয় নমঃ
৭২. ওঁ সূক্ষতনবে নমঃ
৭৩. ওঁ জগদ্ব্যাপিনে নমঃ
৭৪. ওঁ জগদ্গুরুবে নমঃ
৭৫. ওঁ ব্যোমকেশায় নমঃ
৭৬. ওঁ মহাসেনজনকায় নমঃ
৭৭. ওঁ চারুবিক্রমায় নমঃ
৭৮. ওঁ রুদ্রায় নমঃ
৭৯. ওঁ ভূতপতয়ে নমঃ
৮০. ওঁ স্থানবে নমঃ
৮১. ওঁ অহির্বুধ্ন্যায় নমঃ
৮২. ওঁ দিগম্বরায় নমঃ
৮৩. ওঁ অষ্টমূর্তয়ে নমঃ
৮৪. ওঁ অনেকাত্মনে নমঃ
৮৫. ওঁ সাত্ত্বিকায় নমঃ
৮৬. ওঁ শুদ্ধবিগ্রহায় নমঃ
৮৭. ওঁ শাশ্বতায় নমঃ
৮৯. ওঁ খণ্ডপরশবে নমঃ
৮৯. ওঁ অজায় নমঃ
৯০. ওঁ পাশবিমোচকায় নমঃ
৯১. ওঁ মৃডায় নমঃ
৯২. ওঁ পশুপতয়ে নমঃ
৯৩. ওঁ দেবায় নমঃ
৯৪. ওঁ মহাদেবায় নমঃ
৯৫. ওঁ অব্যয়ায় নমঃ
৯৬. ওঁ হরয়ে নমঃ
৯৭. ওঁ ভগনেত্রবিদে নমঃ
৯৮. ওঁ অব্যক্তায় নমঃ
৯৯. ওঁ দক্ষায়ধ্বরহরায় নমঃ
১০০. ওঁ হরায় নমঃ
১০১. ওঁ পূষদন্তভিদে নমঃ
১০২. ওঁ অব্যগ্রায় নমঃ
১০৩. ওঁ সহস্রাক্ষায় নমঃ
১০৪. ওঁ সহস্রপদে নমঃ
১০৫. ওঁ অপবর্গপ্রদায় নমঃ
১০৬. ওঁ অনন্তায় নমঃ
১০৭. ওঁ তারকায় নমঃ
১০৮. ওঁ পরমেশ্বরায় নমঃ

ॐ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম্।
উর্বারুকমিব বন্দনান্ মৃত্যোর্ মুক্তীয় মাঽমৃতাত্॥

🌺 যেখানে শিব, সেখানেই শক্তি — এই মিলনেই সৃষ্টি পূর্ণতা পায়। শিব শক্তির পবিত্র বিয়ে 🔱
15/02/2026

🌺 যেখানে শিব, সেখানেই শক্তি — এই মিলনেই সৃষ্টি পূর্ণতা পায়।
শিব শক্তির পবিত্র বিয়ে 🔱




কিছু কণ্ঠস্বর গান নয়, স্মৃতি হয়ে যায়… আজ সেই স্মৃতিটা একটু বেশি ভারী 💔🎶
27/01/2026

কিছু কণ্ঠস্বর গান নয়, স্মৃতি হয়ে যায়… আজ সেই স্মৃতিটা একটু বেশি ভারী 💔🎶



A bond built on devotion, balance, love and faith. May your relationship grow with the same purity and strength. ❤ ভক্তি...
25/01/2026

A bond built on devotion, balance, love and faith. May your relationship grow with the same purity and strength. ❤ ভক্তি, ভারসাম্য, ভালোবাসা আর বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক অপূর্ব বন্ধন।
এই পবিত্র বন্ধনের ছায়ায় তোমাদের সম্পর্কও যেন প্রতিটি দিনে আরও দৃঢ়, আরও নির্মল ও আরও ভালোবাসায় ভরপুর হয়ে ওঠে। ❤️✨

খুলনার বিভিন্ন ক্লাব ও মন্দিরে,, বিদ্যার দেবী মা সরস্বতীর দর্শন 🙏৷ জ্ঞান, প্রজ্ঞা আর শুভবুদ্ধিতে ভরে উঠুক আমাদের জীবন।শু...
23/01/2026

খুলনার বিভিন্ন ক্লাব ও মন্দিরে,, বিদ্যার দেবী মা সরস্বতীর দর্শন 🙏৷ জ্ঞান, প্রজ্ঞা আর শুভবুদ্ধিতে ভরে উঠুক আমাদের জীবন।
শুভ সরস্বতী পূজা 🌼🤍
#জয়মাসরস্বতী

সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমো’স্তুতে॥অর্থ:হে মহাভাগ্যবতী মা সরস্বতী, হে কমলনয়না...
22/01/2026

সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমো’স্তুতে॥
অর্থ:
হে মহাভাগ্যবতী মা সরস্বতী, হে কমলনয়না বিদ্যার দেবী,
হে বিশ্বরূপা বিশালনয়না— আমাকে বিদ্যা দান করো।
তোমাকে প্রণাম।

#মাসরস্বতী

22/01/2026

সব মানুষের সঙ্গেই থাকতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা মুখে ভালো কথা বলে কিন্তু আড়ালে সমালোচনা করে, এমন বিষাক্ত মানুষদের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো।
আর ভালো সম্পর্ক মানে সবার সাথে খাতির রাখা নয়; বরং এমন মানুষদের বেছে নেওয়া, যাদের সাথে থাকলে মন শান্ত থাকে, সম্মান ও নিরাপত্তা বজায় থাকে।
নিজের মানসিক শান্তি নষ্ট করে কারো সাথে সম্পর্ক রাখা জরুরি নয়। 💝

কুষ্টিয়া খোকসার ঐতিহ্যবাহী খোকসা কালীমন্দির—যেখানে প্রায় ৬১৪ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে মা কালীর পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।...
20/01/2026

কুষ্টিয়া খোকসার ঐতিহ্যবাহী খোকসা কালীমন্দির—
যেখানে প্রায় ৬১৪ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে মা কালীর পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।🙏🌺
এই মন্দির শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এটি খোকসার ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির এক সুপ্রাচীন সাক্ষ্য।
ভোরের পবিত্র মুহূর্তে শঙ্খধ্বনি, ধূপ–ধুনোর সুগন্ধ আর ভক্তদের প্রার্থনায় মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে গম্ভীর ও মহিমান্বিত।🌺
শতাব্দীর পর শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্ম এখানে মাথা নত করেছে মায়ের চরণে—
শক্তি, আশ্রয় ও মঙ্গলের আশায়।
জয় মা কালী 🙏💝


🕉️ পৌষ সংক্রান্তি ও হিন্দু ধর্মের মাহাত্ম্য 🕉️পৌষ পার্বণ শুধু একটি ঋতু পরিবর্তনের উৎসব নয়—হিন্দু ধর্মে এটি একটি অত্যন্ত...
14/01/2026

🕉️ পৌষ সংক্রান্তি ও হিন্দু ধর্মের মাহাত্ম্য 🕉️
পৌষ পার্বণ শুধু একটি ঋতু পরিবর্তনের উৎসব নয়—হিন্দু ধর্মে এটি একটি অত্যন্ত পবিত্র তিথি। এই দিনটি পরিচিত পৌষ সংক্রান্তি নামে, যেদিন সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন। হিন্দু শাস্ত্র মতে, সূর্যের এই গতি পরিবর্তন অত্যন্ত শুভ ও কল্যাণকর।
এই দিনে সূর্যদেবকে কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ সূর্য পূজা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে সূর্যকে জল অর্পণ করলে ও প্রার্থনা করলে রোগ, দুঃখ ও অশুভ শক্তি দূর হয়। বহু হিন্দু পরিবার এই দিনে পবিত্র স্নান, দেবতার পূজা, ও দান-ধ্যান করে থাকেন।

🌾 নতুন ধান ও অন্নদানের দিন
পৌষ সংক্রান্তিতে নতুন ফসল ঘরে ওঠে বলে, এই দিনটিকে বলা হয় নবান্নের আশীর্বাদের দিন। মা লক্ষ্মীর কৃপায় যেন ঘরে খাদ্যের অভাব না হয়—এই প্রার্থনায় গৃহস্থরা লক্ষ্মী ও নারায়ণ পূজা করেন।
অনেক জায়গায় গরিব ও ব্রাহ্মণদের চাল, পিঠা, গুড়, বস্ত্র ও খাদ্য দান করা হয়। কারণ এই দিনে দান করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায় বলে ধর্মীয় বিশ্বাস।

🔥 পবিত্র অগ্নি ও যজ্ঞ
কিছু হিন্দু পরিবারে এই দিনে হোম-যজ্ঞ করা হয়—অগ্নিতে আহুতি দিয়ে সংসারের মঙ্গল কামনা করা হয়। বিশ্বাস করা হয়, পৌষ সংক্রান্তির অগ্নি সমস্ত নেতিবাচক শক্তি দূর করে।

🍘 পিঠে ও প্রসাদ
এই দিনে তৈরি করা পিঠে শুধু খাবার নয়—তা দেবতার কাছে নৈবেদ্য হিসেবেও নিবেদন করা হয়। ভাপা পিঠা, পাটিসাপটা, দুধপুলি—সবই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে পরিবারের সবাই গ্রহণ করে।

🌼 এই দিনে আমরা শুধু উৎসব করি না—আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই নতুন ফসল, নতুন জীবন আর সংসারের শান্তির জন্য।

🕉️ শুভ পৌষ সংক্রান্তি ও শুভ পৌষ পার্বণ 🌾

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Oishe’s Elegant World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share