Mst.Happy

Mst.Happy ১.“সময় সবাইকে বদলে দেয়, কেউ উন্নত হয়, কেউ নষ্ট—আপনি কার দলে, সেটা আপনার নিজের সিদ্ধান্ত।”

২.সময় বদলায়, মানুষও বদলায়—এটাই জীবন।
(1)

এখন আর বেশি কিছু নিয়েএক্সপেক্টেশন রাখি না। অতিরিক্ত প্রত্যাশা রাখলেই সেটাতে আর কিছু ভালো হয় না। আবার কোনো সময় প্রত্যা...
02/03/2026

এখন আর বেশি কিছু নিয়েএক্সপেক্টেশন রাখি না। অতিরিক্ত প্রত্যাশা রাখলেই সেটাতে আর কিছু ভালো হয় না। আবার কোনো সময় প্রত্যাশা ছাড়াই অনেক কিছুই ভালো হয়ে যায়। সেই জন্য সব কিছু গায়ে মেখে নিজের খারাপ লাগাটা এখন বন্ধ করে দিয়েছি।

Expectation জিনিস'টা সত্যি ভীষণ খারাপ। সেটা হোক মানুষ কিংবা কোনো কাজের উপর। যত বেশি expectation তত বেশি depression. তাই সব আশা বাদ দিয়ে নিজের মত কাটাচ্ছি দিন।

এইতো expectation ছাড়াই দিব্য সুন্দর জীবন যাচ্ছে.!!💝🌸


♻️“আপনি নিজের শরীরের যত্ন না নিলে, শরীর একদিন আপনাকে থামিয়ে দেবে।”আমরা ব্যস্ত জীবনে শরীরের ছোট ছোট সংকেতগুলো উপেক্ষা করি...
26/02/2026

♻️“আপনি নিজের শরীরের যত্ন না নিলে, শরীর একদিন আপনাকে থামিয়ে দেবে।”
আমরা ব্যস্ত জীবনে শরীরের ছোট ছোট সংকেতগুলো উপেক্ষা করি। কিন্তু ভেতরে ভেতরে প্রতিটি অঙ্গ প্রতিদিন আমাদের অভ্যাসের প্রভাব সহ্য করে যাচ্ছে।
▪️ আপনি যখন সকালে না খেয়ে বেরিয়ে যান, আপনার পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড তৈরি করে নিজেই ক্ষতিগ্রস্ত হয়।
▪️ পর্যাপ্ত পানি না খেলে কিডনি চাপের মধ্যে কাজ করে।
▪️ রাত জাগা আর অনিয়মিত ঘুম আপনার হরমোন ও পাচনতন্ত্রের ভারসাম্য নষ্ট করে।
▪️ বাসি, অতিরিক্ত ঠান্ডা বা অস্বাস্থ্যকর খাবার অন্ত্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
▪️ প্রস্রাব আটকে রাখা মূত্রথলির জন্য ক্ষতিকর অভ্যাস।
▪️ ধোঁয়া ও দূষিত বাতাস ফুসফুসের কার্যক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়।
▪️ অতিরিক্ত জাঙ্ক ফুড লিভার ও হৃদযন্ত্রের উপর চাপ বাড়ায়।
▪️ বেশি লবণ ও কোলেস্টেরল হৃদপিণ্ডের জন্য ঝুঁকি তৈরি করে।
▪️ অতিরিক্ত চিনি অগ্ন্যাশয়ের কাজ কঠিন করে তোলে।
▪️ অন্ধকারে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা চোখের ক্ষতি করে।
▪️ অতিরিক্ত অ্যালকোহল হাড় ও লিভারের জন্য ক্ষতিকর।
▪️ অতিরিক্ত ঝাল ও ভাজাপোড়া খাবার বৃহদান্ত্রের সমস্যার কারণ হতে পারে।
▪️ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—নেতিবাচক চিন্তা মস্তিষ্ককে ক্লান্ত ও দুর্বল করে দেয়।
মনে রাখবেন,
আপনার শরীর প্রতিদিন আপনার জন্য কাজ করছে।
প্রশ্ন হলো—আপনি কি শরীরের জন্য কিছু করছেন?
সুস্থ জীবন শুরু হয় ছোট অভ্যাস থেকে—
সময়মতো ঘুম, পরিমিত খাবার, পর্যাপ্ত পানি, ইতিবাচক মনোভাব।
নিজেকে ভালো রাখা কোনো বিলাসিতা নয়—এটা দায়িত্ব।


নিজেকে একটু সরিয়ে নাও মানুষের কাছ থেকেকেউ রাগ করে কথা বলেছে, কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে, কেউ দরকারের সময় পাশে ছিল না। এ...
23/02/2026

নিজেকে একটু সরিয়ে নাও মানুষের কাছ থেকে

কেউ রাগ করে কথা বলেছে, কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে, কেউ দরকারের সময় পাশে ছিল না। এগুলো কষ্ট দেয়, ঠিক। কিন্তু ভাবো তো, এগুলো কি সত্যিই তোমার পুরো জীবন নির্ধারণ করবে?

অন্যের ব্যবহারকে বেশি গুরুত্ব দিলে নিজের জীবনটাই ছোট হয়ে যায়। সারাদিন মাথায় ঘুরতে থাকে কে কী বলল, কে কী করল। এতে সময় যায়, শক্তি যায়, মন ভারী হয়। অথচ এই মনটাই তোমার সবচেয়ে বড় সম্পদ।

তোমার মন এমন জায়গা, যেখানে বড় চিন্তা জন্ম নিতে পারে। নতুন কিছু শেখা যায়। স্বপ্ন তৈরি হয়। সেখানে যদি শুধু অভিমান, রাগ আর হতাশা জমাও, তাহলে নিজেরই ক্ষতি।

মানুষ সবসময় তোমার মতো ভাববে না। সবাই তোমার মূল্য বুঝবেও না। এটা মেনে নিতে শিখলে তুমি হালকা হয়ে যাবে। তখন অন্যের আচরণ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।

নিজের উন্নতিতে মন দাও। নতুন কিছু শেখো। বই পড়ো। দক্ষতা বাড়াও। নিজের ভেতরের শক্তিটাকে চিনতে চেষ্টা করো। দেখবে, ধীরে ধীরে তুমি বদলে যাচ্ছো। আর যখন তুমি নিজের সেরা সংস্করণের দিকে এগোবে, তখন মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে।

তাই সব সময় সবার প্রতিক্রিয়ার পেছনে দৌড়াবে না। নিজের পথ ঠিক করো। জ্ঞান আর সচেতনতা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে অন্যের কথায় তোমার শান্তি নষ্ট হবে না।

👉শেষ কথা,
মানুষকে নয়, নিজের বিকাশকে অগ্রাধিকার দাও। বাকিটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে।

23/02/2026

আপনার আজকের দিনটি আপনার ব্যক্তিত্বের মতোই উজ্জ্বল এবং প্রাণবন্ত হোক। শুভ সকাল। 💎☀️

আপনি জানেন কি, আপনার শরীর আপনার হৃদয়ে চেপে রাখা আবেগের প্রতিশোধ নেয়!▪️যে রাগ আপনি প্রকাশ করেননি, তা একদিন উচ্চ রক্তচাপ হ...
22/02/2026

আপনি জানেন কি, আপনার শরীর আপনার হৃদয়ে চেপে রাখা আবেগের প্রতিশোধ নেয়!

▪️যে রাগ আপনি প্রকাশ করেননি, তা একদিন উচ্চ রক্তচাপ হয়ে বের হয়।

▪️যে কান্না আপনি চেপে রেখেছেন, তা হাঁপানি বা শ্বাসকষ্ট হয়ে ধরা দেয়।

▪️যে ভয় আপনাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছে, তা কিডনি সমস্যার দিকে ঠেলে দেয়।

▪️আর কাউকে ক্ষমা না করার জেদ— ধীরে ধীরে শরীরকে ঠেলে দেয় মারাত্মক অসুখের দিকে।

এগুলো কেবল কথার কথা নয়। মনোবিজ্ঞান ও মেডিকেল সায়েন্সে একে বলা হয়— "Psychosomatic Effect."

আরও কিছু চোখ খুলে দেওয়ার মতো ফ্যাক্ট :---

১। না বলা কষ্ট → দীর্ঘস্থায়ী ক্লান্তি।

২। গিলে ফেলা অপমান → বুক ধড়ফড়, অস্বস্তি।

৩। দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতা → মাথাব্যথা, ইনসোমনিয়া।

৪। লুকানো ঈর্ষা → হজমের সমস্যা।

৫। অপরাধবোধ → ইমিউনিটি সিস্টেম দুর্বল।

৬। প্রকাশ না-পাওয়া ভালোবাসা → হৃদয়ের উপর চাপ।

৭। অতিরিক্ত দায়িত্ব → ঘাড় ও কাঁধ শক্ত হয়ে যাওয়া।

৮। বারবার ভাঙা আত্মসম্মান → হরমোনাল ভারসাম্যহীনতা।

৯। চাপা রাগ → ত্বকের সমস্যা।

১০। দীর্ঘদিনের মানসিক চাপ → স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া।

ফ্রান্সসহ ইউরোপের বহু গবেষণায় দেখা গেছে:-

দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও অবদমিত আবেগ সরাসরি শারীরিক রোগের ঝুঁকি বাড়ায়। শরীর আসলে মিথ্যা বলতে পারে না। মুখ চুপ থাকলেও, শরীর কথা বলে দেয়। আজ না বললে, আগামীকাল শরীর বলে দেবে, আর তখন হয়তো দেরি হয়ে যাবে।

🔹কথা বলুন। লিখুন। কাউকে বিশ্বাস করুন। প্রয়োজনে কাউন্সেলিং নিন। নিজের আবেগকে অসুখে পরিণত করবেন না।

অনেকক্ষেত্রেই আমরা ভালোবাসার সম্পর্কের শেষ পরিণতি হিসেবে এই ধরনের গিফট আমাদের পার্টনারদের কাছ থেকে পাই।

ভ্যালেন্টাইনস উইক এ অনেক মানুষ নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটায়, তারা ভবিষ্যতে অনেক সুন্দর জীবনের স্বপ্ন দেখে, হয়তো তাদের মধ্যে অনেকেই কিছুদিন পর এরকমই কিছু গিফট তাদের প্রিয়জনের কাছ থেকে পাবে।

আমি নিজেই আমার এক খুব কাছের বন্ধু কে এরকম ভাবে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ও প্যানিক অ্যাটাক এর সম্মুখীন হতে দেখেছি। মান আর হুশ আছে যার যার,তাদের কাছে অনুরোধ যে মানুষটাকে একদিন ভালবেসেছো, ট্রমা দিয়ে তার শারীরিক ও মানসিক এত বড় ক্ষতি করোনা।

কারোর জীবন নিয়ে নিজেদের মুড এর ওপর নির্ভর করে খেলোনা, তোমার কাছে যেটা টাইম পাস, সেটা হয়তো কেউ খুব সিরিয়াসলি খুব গভীরভাবে নিয়ে নিয়েছে, সেই ইমোশনটাকে বোঝো। তাহলে বহু মানুষ এই কষ্টকর মানসিক পরিস্থিতি আর শারীরিক সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবে, ভালো থাকতে পারবে।

-সংগৃহীত।

যারা তোমাকে জেলাস করে, তাদের'কে আরও জেলাস করাতে এই স্মার্ট ট্রিক্স গুলো ফলো করতে পারো_👇১. নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকোমানু...
17/02/2026

যারা তোমাকে জেলাস করে, তাদের'কে আরও জেলাস করাতে এই স্মার্ট ট্রিক্স গুলো ফলো করতে পারো_👇

১. নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো
মানুষের সবচেয়ে বেশি জেলাস লাগে, যখন তারা দেখে তুমি তাদের নিয়ে ভাবছোই না, বরং নিজের গ্রোথ নিয়েই ব্যস্ত আছো।

২. কখনোই সব কথা শেয়ার কোরো না
লাইফের সব আপডেট না দিয়ে একটু রহস্য রাখো। কারণ Mystery মানুষকে বেশি ভাবায়।

৩. নীরব সাফল্য দেখাও
চিৎকার করে না বলে, রেজাল্ট দেখাও।
যেমন: নতুন স্কিল, কাজ, উন্নতি — মানুষ নিজে থেকেই তুলনা করবে।

৪. সবসময় খুশি ও শান্ত থাকো
তুমি যদি প্রুভ করো তোমার লাইফ স্টেবল আর শান্ত, তাহলে দেখবে ওদের ভেতরে বেশি অশান্তি কাজ করবে।

৫. নিজের লুক ও প্রেজেন্স ঠিক রাখো
পরিপাটি থাকা, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ — কারণ এটা খুব ট্রিগারিং হয় জেলাস মানুষের জন্য।

৬. সবাইকে ভদ্র আচরণ করো,কিন্তু ডিস্ট্যান্ট
অতিরিক্ত কাছে না গিয়ে, স্মাইল দিয়ে কথা বলো।
এই “পাওয়া যায় না” ভাইব মানুষকে বেশি ভাবায়।

৭. সোশ্যাল মিডিয়ায় স্মার্ট উপস্থিতি
কম কিন্তু কোয়ালিটি'ফুল পোস্ট দাও —
যেমন কাজ, বই, প্রকৃতি, উন্নতি — ড্রামা নয়।

৮. তাদের প্রুভ করার চেষ্টা কোরো না
তুমি যদি কাউকে বোঝাতে যাও তুমি ভালো — ওরা জিতবে।
আর তুমি যদি ওদেরকে কেয়ার না করো — ওরা পুড়বে।

৯. নিজের সার্কেল আপগ্রেড করো
ভালো, পজিটিভ, গ্রোথ-মাইন্ডেড মানুষের সাথে থাকো।
এটা দেখলে জেলাস মানুষ নিজেরাই তুলনা শুরু করবে।

১০. সবচেয়ে বড় ট্রিক — শান্ত আত্মবিশ্বাস
লাউড না হয়ে, সাইলেন্ট কনফিডেন্স রাখো।
কারণ এইটাই মানুষের মাথায় সবচেয়ে বেশি ঘোরে।

#শুভসকাল ゚

জীবন তোমাকে প্রতিদিন এক খোলা খাতা দেয়,লিখো আজ এমন কিছু,যাতে কাল তোমার নিজের উপরই গর্ব হয়।শুভ সকাল! আজ হোক সেই গল্পের শুর...
23/01/2026

জীবন তোমাকে প্রতিদিন এক খোলা খাতা দেয়,লিখো আজ এমন কিছু,যাতে কাল তোমার নিজের উপরই গর্ব হয়।শুভ সকাল! আজ হোক সেই গল্পের শুরু।
#শুভসকাল

ছয়টা জিনিস যদি মেনে চলতে পারেন, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে। "6 Laws of Maturity"১. সবকিছু সবাইরে বলবেন না।আপন...
22/01/2026

ছয়টা জিনিস যদি মেনে চলতে পারেন, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে। "6 Laws of Maturity"

১. সবকিছু সবাইরে বলবেন না।
আপনার গল্প সবার শুনতে ইচ্ছা করে না। এমনকি অনেকেই চায় আপনি ব্যর্থ হোন। তাই নিজেকে ফিল্টার করতে শিখেন।

২. বন্ধু ঠিকভাবে বাছাই করুন।
ভাল মানুষের সঙ্গে থাকলে নিজের মানসিকতা আপনা থেকেই উন্নতি হয়। বন্ধুরা আপনার ভবিষ্যৎ গড়ে, তাই বুদ্ধি খাটান।

৩. কিছু আশা করবেন না, কিন্তু সবকিছুতে কৃতজ্ঞ থাকুন।
ছোট জিনিসগুলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখেন। এতে আপনি একধরনের শান্তি পাবেন, যা অন্য কিছুতে সম্ভব না।

৪. সেরা চেষ্টা করুন, আর প্রসেসে বিশ্বাস রাখুন।
পরিশ্রম করলে ভাগ্য ভালো হবেই। যে কাজ করছেন, সেটা মন দিয়ে করেন। ফল আসবেই।

৫. নিজেকে কন্ট্রোল করুন, অন্যকে নয়।
আপনি অন্যকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের ইমোশন আর আচরণ কন্ট্রোল করাটা সত্যিকারের শক্তি।

৬. রিয়্যাক্ট কম করেন।
আপনার রিয়্যাকশন যদি কেউ কন্ট্রোল করতে না পারে, তখন কেউ আপনাকে ম্যানিপুলেটও করতে পারবে না।।





শুভ সকাল প্রিয়!জীবনের প্রতিটা সকাল আমাদের শেখায়—“হেরে যাওয়ার আগে লড়াইটা শেষ হয় না।”আজকের দিন হোক তোমার জয়গাথা রচনার দিন।...
21/01/2026

শুভ সকাল প্রিয়!
জীবনের প্রতিটা সকাল আমাদের শেখায়—“হেরে যাওয়ার আগে লড়াইটা শেষ হয় না।”আজকের দিন হোক তোমার জয়গাথা রচনার দিন।






দেখবে কিছু মানুষ আছে, এমন একটা কথা তোমাকে বলে দেবে, তাতে তুমি আঘাত পাবেই। তুমি তার কথাতে আঘাত পেয়েছো, এটা বুঝেও তার পরক্...
20/01/2026

দেখবে কিছু মানুষ আছে, এমন একটা কথা তোমাকে বলে দেবে, তাতে তুমি আঘাত পাবেই। তুমি তার কথাতে আঘাত পেয়েছো, এটা বুঝেও তার পরক্ষণেই সে ঠিক এটাই বলবে, "এতে যদি তোমার খারাপ লাগে, বা দুঃখ পাও, তাতে আমার কিছু যায়ও আসে না।" ঠিক এই কথাটাতেই কষ্টটা তখন আরো দ্বিগুণ হয়ে ওঠে। আমি ভাবি তাই, মানুষকে দুঃখ দিয়ে যারা এই ধরনের কথা বলে, নির্দয় কথা বলে যারা ভীষণ রকম কষ্ট দেয়, তারা কীভাবে পারে? হ্যাঁ। তারা পারে। পারে বলেই না এভাবে বলে দেয়? কথার ঔদ্ধত্য বড্ড ভয়ঙ্কর। কথাকে অস্ত্র করে যারা অন্যের হৃদয়কে ক্ষত করে, সেই ক্ষতকে যন্ত্রণাদায়ক করতে গিয়ে তার ওপর যখন আরো একটু বেশি করে নির্দয়তার বিষ মেশায়, তারা বিষের থেকেও বিষাক্ত। এমন মানুষকে আমি বড্ড ভয় পাই।


Address

Jessore
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Mst.Happy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share