Urmi’s Study Corner

Urmi’s Study Corner HSC Student Life 📚
All Subject Notes + Suggestions📖
📑Study Tips & Motivation ✨
🎓Notes/tipes/Exam Help
✉️ Promotions & collaboration: Inbox

02/09/2026

My achievement 🥹🧡

last Option 🙃👍
31/08/2026

last Option 🙃👍

30/08/2026

তোমরা কি ভয়েস শুনতে পাও🙃💔

Biology 🙂🧡
28/08/2026

Biology 🙂🧡

আজকে থেকে রুটিন দেবো ইনশাআল্লাহ 🤍
27/08/2026

আজকে থেকে রুটিন দেবো ইনশাআল্লাহ 🤍

বাংলা
27/08/2026

বাংলা

25/08/2026

এই এডমিশন টেস্টের সময়টা আসলে খুব অদ্ভুত এক সময়!

চারপাশে হাজার হাজার শিক্ষার্থী।
কেউ চান্স পাচ্ছে, কেউ পাচ্ছে না।
অথচ না পাওয়াদের অনেকেই হয়তো সবচেয়ে বেশি পরিশ্রম করেছে।
কি, শুনে মনে হচ্ছেনা "পরিশ্রম করলে আবার চান্স কেনো পাবে না?"
কিন্তু এমনটা আসলেই হয়, এটা অস্বাভাবিক কিছু না। এটাই বাস্তব!

এডমিশন টেস্টে শুধু পরিশ্রম করলেই সবকিছু পাওয়া যায় না। এখানে মেধার পাশাপাশি ভাগ্যও কখনো কখনো বড় একটা ভূমিকা রাখে। একটা প্রশ্ন, একটা ভুল, একটা মুহূর্তের নার্ভাসনেস, সামান্য এদিক-ওদিক- সবকিছু বদলে দিতে পারে পুরো ফলাফল।

এই যে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন নিজের সাথেই লড়াই করে যাচ্ছে- হতাশার সাথে, ভয়-এর সাথে, নিজের সন্দেহের সাথে, “আমি কি পারবো?” এই একটা প্রশ্নের সাথে।
কিন্তু কয়জনই বা তাদের সেই লড়াইটা দেখে?
উল্টো অনেকে অপেক্ষা করে থাকে কথা শোনানোর জন্য-

“আর একটু পড়লেই হতো।”
“ও তো পারলো, তুই কেন পারলি না?”
“আরেকটু সিরিয়াস হলে হয়তো হয়ে যেত।”

কিন্তু কেউ একবারও ভাবে না,
হয়তো সে তার সর্বোচ্চটাই দিয়েছে!

আমাদের সমাজটা এমনই আসলে।
এখানে চেষ্টা দেখার চেয়ে ফলাফল দেখতেই সবাই বেশি অভ্যস্ত।
কেউ জানতে চায় না, তুমি কত রাত ঘুমাওনি।
কতবার ক্লান্ত হয়ে বই বন্ধ করে আবার খুলে বসেছো।
কতবার ভেঙে পড়েও নিজেকে সামলে নিয়েছো।
কতবার নিজের ভয়, অনিশ্চয়তা আর আত্মসন্দেহের সাথে যুদ্ধ করেছো।

চান্স পেলে তুমি “মেধাবী”,
আর চান্স না পেলে তুমি যেন “অযোগ্য”।
অথচ এই দু’য়ের মাঝখানে যে অসংখ্য রাতের ঘুমহীনতা, কান্না, ত্যাগ, ভয় আর সীমাহীন পরিশ্রম-
সেটা খুব কম মানুষই দেখতে পায়।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই সময়টায় একজন শিক্ষার্থী শুধু একটা পরীক্ষার সাথেই লড়াই করে না।
সে নীরবে লড়াই করে পরিবারের প্রত্যাশার সাথে, সমাজের চাপের সাথে, অন্যদের সাফল্যের সাথে... এমনকি নিজের ভেতরের অসহায়তার সাথেও!

তাই এবার কারও চান্স না হলে তাকে ছোট করার আগে, একটু থামুন।
হয়তো সে পারেনি।
হয়তো তার স্বপ্নটা এবার পূরণ হয়নি।
কিন্তু তার চেষ্টা যেন আপনার একটা কথায় ছোট হয়ে না যায়।

কারণ সব ব্যর্থতার পেছনে অযোগ্যতা থাকে না।
কিছু ব্যর্থতার পেছনে একজন মানুষের সর্বোচ্চ চেষ্টাও থাকে- শুধু ফলাফলটা হয়তো তার পক্ষে আসেনা।

কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আগে একটু ভাবুন-
সৃষ্টিকর্তা হয়তো তার জন্য অন্য কোনো পথ, অন্য কোনো স্বপ্ন, অন্য কোনো সুন্দর গল্প লিখে রেখেছেন!

25/08/2026

admission এর preparation কেমন চলছে সবার??🙂

30/03/2026

📚 ৪টায় উঠে পড়ার Effective Tips
1️⃣ আগে ঘুম ঠিক করো 😴
👉 ৬–৭ ঘণ্টা না ঘুমালে সকালে উঠেই ঘুম লাগবে
👉 রাত ১০:৩০–১১টার মধ্যে ঘুমাও
2️⃣ Phone use বন্ধ করো 📵
👉 ঘুমানোর ৩০ মিনিট আগে phone বন্ধ
👉 এতে deep sleep হবে
3️⃣ Alarm দূরে রাখো ⏰
👉 পাশে রাখলে snooze দিবে
👉 দূরে রাখলে উঠতেই হবে 😳
4️⃣ উঠেই পানি খাও 💧
👉 body instantly active হয়ে যায়
👉 sleepy feeling কমে যায়
5️⃣ সাথে সাথে পড়া শুরু 📚
👉 “আরেকটু বসি” ভাবলে আবার ঘুম আসবে
👉 direct study শুরু করো
6️⃣ Light movement করো 🚶‍♀️
👉 1–2 min stretch / হাঁটা
👉 brain active হয়ে যায় 🔥

Address

Khulna
KHULNA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi’s Study Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share