Directions Contact the business

ABStv সত্য প্রকাশে এ বি এস টিভি আছে আপনার পাশে, ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

মানুষ গড়ার কারিগর জনাব মোঃ আব্দুল খালেক সাহেবের প্রতি শ্রদ্ধা ও শুভকামনাসমাজকে বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো শ...
13/06/2026

মানুষ গড়ার কারিগর জনাব মোঃ আব্দুল খালেক সাহেবের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা

সমাজকে বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা। আর সেই শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে যারা নিরলসভাবে কাজ করেন, তারা নিঃসন্দেহে সমাজের প্রকৃত আলোকবর্তিকা। তেমনি একজন সম্মানিত ব্যক্তি হলেন জনাব মোঃ আব্দুল খালেক সাহেব। তিনি দীর্ঘদিন ধরে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন এলাকার শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একজন শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তিনি শুধু শিক্ষার কথা বলেন না, বরং নিজের কর্মের মাধ্যমে তার বাস্তব উদাহরণও সৃষ্টি করে চলেছেন। তাঁর চিন্তা-চেতনা, সততা, দায়িত্ববোধ এবং শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি বিশ্বাস করেন, একটি শিক্ষিত জাতিই পারে একটি উন্নত, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আমি ব্যক্তিগতভাবে জনাব মোঃ আব্দুল খালেক সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখি। তাঁর কর্মনিষ্ঠা, বিনয়ী আচরণ এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মানসিকতা আমাকে মুগ্ধ করে। তিনি এমন একজন মানুষ, যিনি নিজের স্বার্থের চেয়ে সমাজের উন্নয়নকে বেশি গুরুত্ব দেন। তাঁর মতো মানুষ আমাদের সমাজে যত বেশি থাকবে, ততই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে।

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন কে একটি সুশিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, মহান আল্লাহ যেন তাঁর সেই মহৎ প্রচেষ্টাকে কবুল করেন এবং সফলতা দান করেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।

আসুন, আমরা সবাই জনাব মোঃ আব্দুল খালেক সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাঁকে আরও শক্তি, সাহস ও প্রেরণা দান করেন, যাতে তিনি ভবিষ্যতেও শিক্ষা ও মানবকল্যাণের এই মহৎ কাজ অব্যাহত রাখতে পারেন। সমাজ ও দেশের জন্য তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকুক এবং আগামী প্রজন্ম তাঁর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুক।

আল্লাহ তাআলা জনাব মোঃ আব্দুল খালেক সাহেবকে নেক হায়াত, সুস্বাস্থ্য ও উত্তম প্রতিদান দান করুন। আমিন। ❤️🤲🌹

১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে হাত দরিদ্র অসুবিধা বঞ্চিত ও যাকাতের হকদার মানুষের জন্য দেও...
31/05/2026

১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে হাত দরিদ্র অসুবিধা বঞ্চিত ও যাকাতের হকদার মানুষের জন্য দেওয়া হয়েছে ৩টি ছাগল কোরবানি, ৪০টি পরিবার কে কোরবানির গোস্ত দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ

🌙 ঈদ মোবারক 🌙পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভি...
28/05/2026

🌙 ঈদ মোবারক 🌙

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের সমাজ ও আগামী প্রজন্ম। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক আমাদের প্রিয় ইউনিয়ন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি মোঃ দেলোয়ার হোসেন (মান্নান)
সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ । একটি আধুনিক, সন্ত্রাস, মাদকমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার লক্ষ্যে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

আসুন, ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা সবাই ঐক্য, ভ্রাতৃত্ব ও উন্নয়নের পথে একসাথে এগিয়ে যাই।

সবার জীবন আনন্দময় ও নিরাপদ হোক।
🌸 ঈদ মোবারক 🌸

মোঃ দেলোয়ার হোসেন (মান্নান)@
অর্থ বিষয়ক সম্পাদক কুলিয়ারচর উপজেলা বিএনপি।
চেয়ারম্যান পদপ্রার্থী
১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ।

🌸শুভ নববর্ষ ১৪৩৩🌸১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর  ইউনিয়নের  সর্বস্তরের জনগণ ও প্রবাসী বন্ধুদের জানাই পহেলা বৈশাখের আন্তরিক শ...
13/04/2026

🌸শুভ নববর্ষ ১৪৩৩🌸

১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও প্রবাসী বন্ধুদের জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সকলের জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।

আসুন, নতুন বছরে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।

সবার জন্য রইল সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যের কামনা।

মোঃ দেলোয়ার হোসেন মান্নান
অর্থ সম্পাদক
কুলিয়ারচর উপজেলা বিএনপি।

24/03/2026

Address

Kuliarchar, Kishoreganj
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABStv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABStv:

Shortcuts

Share