06/02/2026
📢 ভোটের দিন(১২ফেব্রুয়ারি) ফ্লাইট থাকলে জরুরী পড়ুন
এই পোস্টটা না দেখলে বি*পদ!
(হতে পারে)
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে নির্বাচন কমিশন সারাদেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছেন।তবে এসময়ও বাংলাদেশের সকল বিমানবন্দর সচল থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
🚫 যানবাহন চলাচলের বিধিনিষেধ:
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী:
👉১২ ফেব্রুয়ারি (ভোটের দিন) ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।
👉 মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
💡ফ্লাইট মিস না হবার নিমিত্তে জরুরি পরামর্শ:
👉 যানবাহন চলাচলে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, তাই বিমানবন্দরে যাওয়ার জন্য বা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য আগে থেকেই পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করুন।
✔️নিদিষ্ট সময়ের চেয়ে ভ্রমণের কয়েক ঘন্টা আগের বিমানবন্দর পৌঁছার চেষ্টা করুন।
👉যাত্রী হিসেবে যে আসবেন আপনার বৈধ পাসপোর্ট এবং এয়ার টিকিট সাথে রাখুন।
👉নিরাপত্তার স্বার্থে তল্লাশির সম্মুখীন হলে আপনার বিমান ভ্রমণের বৈধ কাগজপত্র প্রদর্শন করুন।
👉বিদেশ থেকে আগত কাউকে রিসিভ করতে এয়ারপোর্টে আসলে সেই যাত্রীর টিকিট পাসপোর্ট ও বোডিং পাসের কাগজপত্রের ছবি আপনার ফোনে সংরক্ষিত রাখুন,তল্লাশির সম্মুখীন হলে প্রদর্শন করবেন।
👉নির্বাচনী পরিস্থিতির কারণে রাস্তায় যাতায়াতে অতিরিক্ত সময় লাগতে পারে, তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হোন।
আপনার ভ্রমণ হোক ঝামেলাহীন ও নিরাপদ 🤝
👉সো কারো ফ্লাইট মিসের ভ*য় নেই—এই পোস্টটা এখনই সেভ করুন ও বেশি বেশি করে শেয়ার করুন! ✈️ আপনার একটি শেয়ারে অনেকের উপকার হতে পারে। সিদ্ধান্ত আপনার!!!!