Sabiha Smrity

Sabiha Smrity � Adding a little sparkle to your day�

নিউবর্ন: রাত ৩টায় কনসার্ট শুরু করে।​টডলার: সকাল ৬টায় এসে বলে, "চলো খেলি!"​বাবা-মা: (মনে মনে) আমাদের একটু ঘুমাতে দাও ভাই!
12/02/2026

নিউবর্ন: রাত ৩টায় কনসার্ট শুরু করে।
​টডলার: সকাল ৬টায় এসে বলে, "চলো খেলি!"
​বাবা-মা: (মনে মনে) আমাদের একটু ঘুমাতে দাও ভাই!

🤣🤣🤣
11/02/2026

🤣🤣🤣

11/02/2026

শুভ সকাল 💕

07/02/2026

🌺
15/08/2025

🌺

02/08/2025

আগে যখন ঝুম বৃষ্টি হতো, বৃষ্টির তালে তালে কত গানের সুর বাজতো মনের মধ্যে!!!!
আর এখন এই অসুস্থ শরীর আর মনে কোনো সুর নেই.......😓
একটা সুর অবশ্য মাঝে মাঝে শুনতে পাই, যখন মাথাব্যাথা শুরু হয় তখন মাথার ভেতরে একটা ভয়ানক সুর শুনতে পাই 😔😔

01/08/2025

মেয়ে মানুষের জীবনে বিয়ে হচ্ছে লটারির মতো,লটারিতে যে ভালো জীবনসঙ্গী পায়,সে সারা জীবনের জন্য উইন।

01/08/2025

আপনার সাথে তাল মেলানোর জন্য যারা হাঁটার গতি কমিয়েছে কোনো সময়, তাদের সাথে কখনোই জোরে হাঁটবেন না।😊

20/06/2025

আম্মুর কাছে একটা আন্টি প্রায়ই কিছু টাকা রাখতো। দৈনন্দিন কেনাকাটা থেকে বাঁচিয়ে। খুব অল্প কিন্তু স্বামীকে না জানিয়ে। আমি তখন আঠারো পার করছি। ন্যায়/অন্যায় বোধ আমার মস্তিষ্কে আগুন হয়ে জ্বলজ্বল করে। তার ওপর মাত্রই দ্বীন শিখছি। স্বামীর টাকা, স্বামীকে না জানিয়ে রাখা তো আমার কাছে গুরুতর অন্যায়। আমার খুব রাগ লাগে। কিন্তু এরপর দেখি এই টাকা দিয়ে উনি মেয়ের জন্য বালা গড়ান, নুপুর বানান। রূপার নুপুর। আমার কাছে আজব লাগে। মেয়ের নুপুর বানাতে মায়ের চুপচুপ করে টাকা জমাতে হয়?

একটা একটা করে আরো দিন যায়, মাস যায়। আমি কখনো দেখি না উনার জমানো টাকায় নিজের শখ পূরণ করেন। শখ বলতে সেই ঘরের আসবাব কেনেন। সংসারের টানাপোড়নে খরচ করেন। মেয়ের মন খুশি করার হ্যাসেল টানেন। বড় হতে হতে আরো অনেকের গল্প শুনি যারা এভাবে সংসার গোছাচ্ছেন। আমার আর রাগ লাগে না। মায়া লাগে, কষ্ট হয়, ভয় লাগে।

যেই সংসার দুইজনের, তা সাজানোর স্বপ্নগুলো মনের মইধ্যে লুকিয়ে রাখতে হয় একা? মেয়ের নুপুর বানানোর জন্য বাবার সাথে রাতভোর ডিজাইন নিয়ে আলাপ করা যায় না! একসাথে টাকা জমানো যায় না! দুনিয়ার বুকে এরচেয়ে নিষ্ঠুর পরীক্ষা হয়!

যখন আমি বলি 'আমার কেউ নাই', অবচেতন মনে হোক, মজা করে হোক কিংবা সিরিয়াসলিই প্রায় সবাই বলে 'বিয়ে করো'।

করলাম বিয়ে, এরপর?

আমি যখন বলি 'আমার কেউ নাই' তখন তো আমি এটা বলি না যে আমার জীবনে কেউ নাই, আমার পাশে কেউ নাই। বরং দুনিয়া জুড়ে আমার তো যাবার কতো জায়গা-ই আছে। কেবল এমন কেউ নাই যে আমার সবচেয়ে ভালো বন্ধু হবে। সারাজীবন, সব বিষয়ে পাশে থাকবে, পায়ে পা মিলিয়ে একসাথে সামনে যাবে। যার কাছে আমি নির্দ্বিধায় সব বলতে পারবো। যার কাছে নিজেকে আদ্যোপান্ত জমা রাখতে পারবো। শুরু থেকে শেষ।
বিয়ের পর সেই কথাই যদি লুকাতে হয়, তবে!
বিয়ের পর সেই বন্ধুই যদি না পাই, তবে!

আমার একটা বাড়ি হইলো, সুন্দর ঘর হইলো, বিশাল বারান্দা হইলো, উঠান হইলো, আসবাব হইলো কিন্তু দেয়ালে কোন রঙ হবে, ঘরের কোন কোণায় জায়গা হবে বইয়ের, বারান্দার কোথায় রাখবো আমার হলুদ ফুলের টব, এরপর টাকা হলে আমরা কিনবো কোন রঙা কাপ প্লেট তা নিয়ে আলাপ করার মানুষটাই যদি না হয় তবে আর আমার আশ্রয় হইলো কইই!
©

10/06/2025

আসলেই কিছু মানুষের কথায় মনে হয় যাদু আছে। আমাদের পাশের বাড়ির এক ভাবী, উনার কথায় বেশী অর্ধেকই থাকে মিথ্যা কথা কিন্তু উনি এমনভাবে বলেন মনে হবে কাহিনীটা চোখের সামনে ঘটতেছে। উনি যে মিথ্যা বলতেছেন এটা সবাই জানে কিন্তু সত্যিটা বলার উপায় থাকে না।

01/06/2025

দুনিয়ায় কষ্ট দিবেই
কিন্তু জান্নাত চুপচাপ অপেক্ষা করছে।
সবর করো,সে-ই তো মুমিনের পথ।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabiha Smrity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share