13/04/2026
বিয়ের পর অধিকাংশ নারীরা-যে কারণে ঈমানের সাদ হারিয়ে ফেলে 😂
📌
বিয়ের পর অধিকাংশ নারী যেকারণে ঈমানের স্বাদ হারিয়ে ফেলেন!
এক মহিলা ইমাম নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া ফদ্বীলাতুশ শাইখ! আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ, রোজা আদায় করতাম, কুরআন তিলাওয়াত করে শান্তি অনুভব করতাম, নেক আমলে শান্তি পেতাম কিন্তু এখন আমি সেসব বিষয়ে ঈমানের স্বাদ খুঁজে পাই না..
ইমাম আলবানী রহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, হে আমার মুসলিম বোন তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তাঁর কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী?
মহিলা একটু বিরক্তবোধ করে বলে, শাইখ আমি আপনাকে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত আর আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করছি আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে বলছেন!
শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন,
আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ঈমানের স্বাদ, আল্লাহর আনুগত্যে, ইবাদতে তৃপ্ততা পায় না।
কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন মহিলা ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ বা তৃপ্ততা পাবে না যখন পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় করবে না।
[ সহীহ আত তারগীব, ১৯৩৯ ]
📌 হারামে ভরপুর এই সোশ্যাল মিডিয়ায়, একটা সুন্দরতম হালাল পেজ উপহার দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
ফলো করতে পারেন:👉 ১৪০০ বছর
ুদ্ধি
#আত্মশুদ্ধি
#তাযকিয়াহ
#ইসলামিক_শিক্ষা
#ইসলামিক_ভিডিও
#দ্বীনের_পথ
#ইসলামিক_রিমাইন্ডার
#হৃদয়ের_পরিবর্তন
#তওবা
#সুন্নাহ