28/03/2025
প্রিয় ভালোবাসা,
বেশি কিছু বলতে চাই না। কারণ ভালোবাসা কথায় না, মন থেকে আসে। তোমাকে প্রথম থেকেই ক্যাম্পাসে আড়ালে দেখতাম। কখনো সাহস করে কাছে যায়নি। তোমার মায়া জড়ানো সেই চোখ আমাকে যে কি জাদু করেছে, আমি চোখ নামাতে পারি না। ভালোবাসি তোমাকে 💌
কিছুদিন হলো, যখন তুমি ক্যাম্পাসে পিঠা উৎসবে নাচ করেছিলে। আমি তখন এক পলকে চেয়ে দেখেছি তোমাকে সে কি মুগ্ধতা তোমাকে দেখার মাঝে। ক্যাম্পাসে তোমাকে দেখার জন্য অপেক্ষা করি। দূর থেকে দেখি তোমাকে। কখন যে আমাদের কথা হবে, দেখা হবে।
তোমায় অপেক্ষায় থাকবো। একসাথে মুক্তমঞ্ছে হাঁটব। গল্প করবো। একপলকে তোমার চোখের দিকে চেয়ে থাকবো।
ইতি,
তোমার পাশের ডিপার্টমেন্টের কেউ একজন।